Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 August 2026
ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’ (Alfafaa) বাংলাদেশেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ইতোমধ্যে গুগল প্লে স্টোরে দুই মিলিয়নের বেশি ডাউনলোড এবং বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ব্যবহারকারী থাকার পাশাপাশি দেশের ইসলামপ্রিয় মানুষের মধ্যেও প্ল্যাটফর্মটি নিয়ে আগ্রহ বাড়ছে।

ব্যবহারকারীদের ভাষ্য, ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার কারণেই আলফাফা দিন দিন গ্রহণযোগ্যতা অর্জন করছে।

আলফাফার বাংলাদেশের পরিচালক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, ‘আজকের ডিজিটাল যুগে মানুষের দৈনন্দিন জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। অথচ বিশ্বব্যাপী মুসলিমদের নিজস্ব কোনো বড় সার্বজনীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না। মূলধারার প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় ঈমান, আমল ও ইসলামি মূল্যবোধ অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘এই বাস্তবতা থেকেই আলফাফার যাত্রা শুরু। ইসলামি নীতিমালার ভিত্তিতে গড়ে ওঠা এ প্ল্যাটফর্মে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগের পাশাপাশি ঈমানি পরিবেশ রক্ষার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে ইতোমধ্যে বিপুলসংখ্যক ইসলামপ্রিয় মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বজুড়ে মুসলিমদের নিজস্ব একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে আলফাফার প্রচার ও প্রসারে সবাই এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।’

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজমুল হক জিম বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে আলফাফা ব্যবহার করছি। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল, মুসলিমদের নিজস্ব একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম থাকুক, যেখানে ইসলামি মূল্যবোধ বজায় রেখে নিরাপদে যোগাযোগ করা যাবে। আলফাফা সেই প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে। এখানে কোরআন-হাদিসভিত্তিক কনটেন্ট পাওয়া যায়, একই সঙ্গে অপ্রয়োজনীয় ও অনৈতিক বিষয় থেকে দূরে থাকা যায়।’

জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাহদি হাসান সাবেরি বলেন, ‘বর্তমানের অনেক সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও অনৈতিক কনটেন্টের ব্যাপক বিস্তার রয়েছে, যা একজন মুসলিমের জন্য উদ্বেগের বিষয়। আমি কিছুদিন ধরে আলফাফা ব্যবহার করছি। আমার কাছে ভালো লেগেছে যে, এখানে ইসলামি নীতিমালার বাইরে কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই। বেপর্দা বা ফিতনার আশঙ্কাও থাকে না। এ কারণেই এটি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বলে আমি মনে করি। যারা এখনো ব্যবহার করেননি, তারা একবার ব্যবহার করে দেখতে পারেন।’

কলেজশিক্ষার্থী সাবিকুন্নাহার বলেন, ‘আলফাফার সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয়েছে এর গোপনীয়তা ও ইসলামসম্মত যোগাযোগব্যবস্থা। এখানে মেয়েদেরকে অপরিচিত ছেলেরা সরাসরি বার্তা পাঠাতে পারে না, যা অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যেতে সাহায্য করে। ইসলামি মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পরিচালিত এই সামাজিক মাধ্যম ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি বিশ্বাস করি।’

আলফাফা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের মুসলিম এ প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার দ্রুত বাড়ছে। মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প হিসেবে যাত্রা শুরু করা এ প্ল্যাটফর্মটি ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। কর্তৃপক্ষের দাবি, এখানে অশ্লীলতা, ফিতনা কিংবা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইসলামপ্রিয় তরুণ বিশ্বব্যাপী মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলার উদ্যোগ নেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা এবং সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের সামাজিক যোগাযোগের প্রয়োজনীয়তা মূলধারার প্ল্যাটফর্মগুলো পুরোপুরি পূরণ করতে পারে না। বরং অনেক ক্ষেত্রেই সেখানে ইসলামি মূল্যবোধ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা থেকেই ইসলামি মতাদর্শভিত্তিক একটি হালাল সামাজিক মাধ্যম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন চালু করা হয়েছে, যা কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা দেয়।

কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস এবং বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। পাশাপাশি ব্যবহারকারীরা বিনামূল্যে নিজেদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন। সামাজিক যোগাযোগের পাশাপাশি ব্লগ, ফোরাম, জবস, টিচিং ও ই-কমার্সসহ বিভিন্ন ফিচার নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। বিশ্বের যেকোনো প্রান্তের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে এক ক্লিকেই যোগাযোগের সুযোগ রয়েছে।

গুগল প্লে স্টোরে ‘Alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা

বাংলায় জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু
প্রযুক্তি সংবাদ

বাংলায় জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু

কাশ্মীর ইস্যুতে শিক্ষার্থীদের উস্কে দেওয়া মমতা ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া

কাশ্মীর ইস্যুতে শিক্ষার্থীদের উস্কে দেওয়া মমতা ভিডিও ভাইরাল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
সোশ্যাল মিডিয়া

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

টিকটকে চালু হয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2026

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix