Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপে এড়িয়ে চলুন..

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 13 March 2020
ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
Share on FacebookShare on Twitter

ফেসবুক নিয়ন্ত্রিত ক্রস-প্লাটফর্ম মেসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা হোয়াটসঅ্যাপ। সেবাটির কার্যক্রম এখন শুধু মেসেজিং কিংবা ভয়েস কল সুবিধা দেয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। হোয়াটসঅ্যাপ এখন পূর্ণাঙ্গ সোস্যাল মিডিয়া প্লাটফর্মে রূপান্তরিত হয়েছে। এতে স্ট্যাটাস পোস্ট করা থেকে শুরু করে গ্রুপ মেসেজিং ও কল করার সুবিধার পাশাপাশি আরো অনেক ফিচার যুক্ত হয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি। নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্লাটফর্মটিতে যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে।

নিরাপত্তার স্বার্থে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢালাওভাবে সবাইকে স্বাগত জানানো থেকে বিরত থাকুন। অর্থাৎ পরিচিত না হলে অনুরোধ গ্রহণ করবেন না। অপ্রাসঙ্গিক বা দীর্ঘদিন যোগাযোগ নেই এমন নম্বরগুলো ফোন থেকে মুছে ফেলুন। সাম্প্রতিক সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার অপরাধ বেড়েছে। যে কারণে ফোনের কন্ট্যাক্ট লিস্টে নিয়মিত নজর রাখুন। বছরের পর বছর কথা হয় না, এমন নম্বরগুলো যাতে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে না পারে, সেজন্য মুছে ফেলুন।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল ফটো যাতে আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করে, সেদিকে খেয়াল রাখুন। হোয়াটসঅ্যাপে খুব সাধারণ প্রোফাইল ফটো ব্যবহার করা ভালো। প্রোফাইল ফটোর সঙ্গে যাতে পরিবারের সদস্যদের পরিচিতি প্রকাশ না হয়, সেদিকে নজর দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো ফোন কন্ট্যাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো কারা দেখতে পারবে, তা সেট করার তিনটি অপশন রয়েছে। তবে নির্দিষ্ট কারো কাছ থেকে প্রোফাইল ফটো লুকানোর কোনো অপশন নেই।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ পিন যুক্ত করতে ভুল করবেন না। ফলে ‘সিম সোয়াপ ফ্রড’ থেকে রক্ষা পাবেন। সিম সোয়াপ আসলে কী? একটি মোবাইল সিম ডি-অ্যাক্টিভেট করে অন্য কোনো ব্ল্যাঙ্ক সিম কার্ডে সে নম্বর অ্যাক্টিভেট করাই হলো সিম সোয়াপ। অর্থাৎ সিম কার্ড আপনার কাছে থাকলেও নম্বর তৃতীয় কেউ ব্যবহারের সুযোগ পেয়ে যাবে সিম সোয়াপ করে। এছাড়া কৌশলে ওটিপি হাতিয়ে নিয়ে অন্য ডিভাইস থেকে তৃতীয় কারো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ ঠেকাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে নেয়া যাবে।

হোয়াটসঅ্যাপে কখনো কোনো স্ট্যাটাস পাবলিক করে পোস্ট করবেন না। স্ট্যাটাস মেসেজ সবসময় গোপনীয় কিছু। বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহারকারীরা এ একটি জায়গায় ভুল করে থাকেন। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পোস্ট অবশ্যই বন্ধু কিংবা পরিবারের সদস্যদের জন্য, তা কোনোভাবেই আপনার পত্রিকা সরবরাহকারী, বাসার কাজের মানুষ কিংবা গাড়ি চালকের জন্য নয়। অর্থাৎ হোয়াটসঅ্যাপে পোস্ট করার সময় অবশ্যই প্রাইভেসি সেটিংসে নজর রাখতে হবে। অপ্রয়োজনীয় কেউ যাতে আপনার পোস্ট দেখতে না পারে, সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে।

যে কেউ যাতে অপনাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। হোয়াটসঅ্যাপে কে আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবে, তা নির্ধারণ করে দেয়ার অপশন আছে। প্রয়োজনে এ অপশন থেকে নির্ধারণ করে দিন কন্ট্যাক্ট লিস্টের কে বা কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন। অপরিচিত কোনো গ্রুপে আলোচনায় অংশ নেয়া থেকে বিরত থাকুন, যা হোয়াটসঅ্যাপে আপনার নিরাপত্তা কিছুটা হলেও বাড়াবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যান্ডহেল্ড গেমিং বাজারে নতুন লড়াই: স্টিম ডেককে চ্যালেঞ্জ জানাতে লেনোভোর দাম কমানোর ঘোষণা
গেম

হ্যান্ডহেল্ড গেমিং বাজারে নতুন লড়াই: স্টিম ডেককে চ্যালেঞ্জ জানাতে লেনোভোর দাম কমানোর ঘোষণা

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা

স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা
নির্বাচিত

স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক: সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক: সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা
প্রযুক্তি সংবাদ

নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 March 2020

হোয়াটসঅ্যাপে এড়িয়ে চলুন..

Techzoom.TV |
TechzoomTV