Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দয়া করে একটু শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 March 2020
দয়া করে একটু শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল
Share on FacebookShare on Twitter

ছবির এরা সবাই পুলিশ সদস্য। এভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার সাথে করোনাও মোকাবিলা করছেন আজ এরা। জানি এরচেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডাক্তার, নার্স, সংবাদকর্মীসহ আরও বেশ কিছু সেবা সংস্থা।

কেউবা করোনায় আক্রান্ত রোগীর সরাসরি চিকিৎসা করছেন, কেউবা করোনা রোগীর কাছে যেয়ে তালিকা তৈরি করছেন, কেউবা বিভিন্ন তথ্য নিচ্ছেন, আবার কেউবা করোনায় আক্রান্তের কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ আইসোলেশনে বাধ্য করছেন। কেউবা নিজের আত্মীয় না হয়েও অন্যের মরদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করছেন।

সবারই কিন্তু করোনায় আক্রান্তের প্রচুর ঝুঁকি থাকছে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু জেনেও একরকম সেই মৃত্যুকে আলিঙ্গন করেই সেবা করে যাচ্ছেন এই মানুষগুলো। করোনায় আক্রান্ত ব্যক্তির আত্মীয়-স্বজনদের কেউ কেউ পালিয়ে গেলেও পালিয়ে যাচ্ছেন না সার্বক্ষণিক গালি খাওয়া এই মানুষগুলো।
একটু কি চিন্তা করছেন? এই মানুষগুলোকে প্রায়ই আমরা কতটা গালাগাল করি? পান থেকে চুন খসলেই চৌদ্দগুষ্টি উদ্ধার করি! হয়ত কখনো কখনো এই মানুষগুলোর কিছু ভুল ত্রুটি থাকে। কিন্তু সমালোচনা করার সময় কোনো বাছবিচার করি কি? তা না করে গুষ্টি তুলে গালাগাল করি, তাই না?

পুলিশ বিভাগের মধ্যে অত্যন্ত নীতিপরায়ন, শতভাগ সৎ, নির্লোভ এবং ধার্মিক একজন ঊর্ধ্বতন অফিসারের অতি সাদাসিধা স্ত্রী গত বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন। নামাজি এবং অতি পর্দানশীন সেই ভদ্রমহিলার মৃত্যুর পর শুধুমাত্র পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জঘন্যতম মন্তব্য করেছেন। ফেসবুকে সেইসব মন্তব্যগুলো পড়ার পর নিরবে চোখের পানি ফেলে শুধু বলেছিলাম, আল্লাহপাক ওনাদের হেদায়েত করুন।

আপনাদের কাছে চরম ঘৃণিত, গালাগাল শোনা সেই মানুষগুলোই আজ দেশবাসীর চরম বিপদের সময় আপনাদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই না, নিশ্চিত মৃত্যু জেনেও আমরা পিছপা হইনি।

এই গরমের মধ্যে আজ ওদের গায়ে যা দেখছেন তা কিন্তু পিপিই নয়, সেটা আসলে রেইন কোর্ট, যা বর্ষাকালে আমরা গায়ে চড়াই। মোটেও স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত না হলেও সেটাই আজ পিপিই হিসেবে ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য।

মরার ঝুঁকি নিচ্ছি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্যই। গোল্লায় যাই আমরা! গোল্লায় যাক আমাদের পরিবার!!

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সূত্রাপুর থানা, ডিএমপি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট ৫০০ টাকা
নির্বাচিত

ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট ৫০০ টাকা

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক
নির্বাচিত

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার
নির্বাচিত

জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ
নির্বাচিত

কিশোরদের অ্যাকাউন্টে গোপনতা আরও বাড়ালো টিকটক

ইসরায়েলেও স্ট্রিমিং মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

৩ ভুলে বন্ধ হতে পারে নেটফ্লিক্স একাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 March 2020

দয়া করে একটু শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল

Techzoom.TV |
TechzoomTV