Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক সিইওর দাম্ভিকতা কমবে কি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 July 2020
‘ফেসবুকে বিপজ্জনক কনটেন্ট বন্ধ করতে হবে রাষ্ট্রকেই’
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ফেসবুক পোস্ট মুছে না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে চলতি মাসের শুরুর দিকে নিজ প্রতিষ্ঠানেরই কর্মীদের তোপের মুখে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। এবার ওই ঘটনার জেরে সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠানটির ডিজিটাল প্লাটফর্ম থেকে বৃহৎ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন সরিয়ে নেয়ার হিড়িক পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদে। গত শুক্রবার এক ধাক্কায় মার্কিন এ তরুণ বিলিয়নেয়ারের নিট সম্পদ কমেছে ৭২০ কোটি ডলার। বিষয়টি থেকে তার শিক্ষা নেয়া উচিত বলে মনে করছেন প্রযুক্তি খাতসংশ্লিষ্টরা। অনেকের মতে, এবার ফেসবুক প্রধানের দাম্ভিকতা কিছুটা হলেও কমবে এবং ফেসবুকে একক কর্তৃত্ব খাটানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসবেন তিনি।

ফেসবুকের ডিজিটাল প্লাটফর্ম থেকে বৃহৎ ব্র্যান্ড ও কোম্পানিগুলো ধারাবাহিকভাবে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে। ফেসবুকের বর্ণবাদ ও ঘৃণ্য বক্তব্য ছড়ানো এবং সমর্থনের প্রতিবাদে মাধ্যমটি বর্জনের জন্য #স্টপহেটফরপ্রফিট আন্দোলন জোরদার হচ্ছে। একের পর এক নতুন প্রতিষ্ঠান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। এ পরিস্থিতি সামলাতে ফেসবুক প্রধান প্লাটফর্মে ঘৃণ্য বক্তব্য ঠেকানোর কৌশল, পোস্টে লেবেল লাগানোসহ নানা পরিবর্তন আনার কথা বলেছেন। তার পরও ফেসবুকের ওপর আস্থা রাখতে পারছেন না অনেকেই। যে কারণে অনেক প্রতিষ্ঠান ফেসবুকের প্লাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শন বয়কট করছে।

ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম ফেসবুকের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির আয়ের বৃহৎ একটি অংশ এখন ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম থেকে আসছে। বৈশ্বিক ব্র্যান্ড ও কোম্পানিগুলোর ফেসবুকের ডিজিটাল প্লাটফর্ম বর্জনের ঘোষণায় প্রতিষ্ঠানটি বড় অংকের রাজস্ব হারাবে বলে মনে করা হচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি ডলার কমেছে। গত শুক্রবার ফেসবুকের শেয়ারদরে ৮ দশমিক ৩ শতাংশ পতন ঘটে। গত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারদরে এতটা পতন ঘটেনি। ফেসবুকে চলতি বছরের জন্য বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দিয়ে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে ইউনিলিভার। প্রতিষ্ঠানটির অন্যতম বৃহৎ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ইউনিলিভার। এরই মধ্যে শতাধিক প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন বর্জন করার ঘোষণা দিয়েছে।

ফেসবুকের শেয়ারদর পড়ে যাওয়ায় মার্ক জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে ৮ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সম্পদের পরিমাণ কমায় বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও এক ধাপ নেমে গেছেন তিনি। এ কারণে বর্তমানে বিশ্বের ধনীর তালিকায় শীর্ষ তিন থেকে সরে জাকারবার্গ এখন চারে। জেফ বেজোস ও বিল গেটসের পর তৃতীয় স্থানে উঠে এসেছেন লুই ভুটনের প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট।

ফেসবুকের ঘৃণ্য বক্তব্য ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার জের ধরে ভেরাইজন, হার্শের মতো বড় প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। এ তালিকায় যুক্ত হয়েছে কোকা-কোলাও। তারা আপাতত এক মাস ফেসবুকে বিজ্ঞাপন দেয়া বন্ধ রাখবে বলে জানিয়েছে।

মার্ক জাকারবার্গ বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানির ফেসবুকের ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম বর্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ফেসবুক ভোটসংক্রান্ত পোস্টে লেবেল লাগাবে। এছাড়া যার কাছ থেকেই ঘৃণ্য বক্তব্য আসুক না কেন, তা নিষিদ্ধ হবে। রাজনীতিবিদরাও এর ব্যতিক্রম নন। অথচ এর আগে তিনি যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট না সরানোর পক্ষে অটল ছিলেন। বিষয়টি নিয়ে ফেসবুকের ডজনের বেশি শীর্ষ নির্বাহীর বিরোধিতার মুখেও নিজ সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে ফেসবুকে নানা বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের কনটেন্ট নীতিমালা সবার জন্য সমান হওয়া উচিত। যে কারণে বিষয়টি নিয়ে ফেসবুকের শীর্ষ পর্যায়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপকরা প্রকাশ্যে জাকারবার্গের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এ বিষয়ে ফেসবুকের নিউজ ফিডের পণ্য নকশা বিভাগের পরিচালক রায়ান ফ্রেইটিস বলেছিলেন, মার্ক ভুল করেছেন। আমি তার সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চালাব। তিনি ৫০ জনের বেশি সমমনা কর্মীকে এ কাজে পাশে পাচ্ছেন বলে জানান। প্রয়োজনে ফেসবুকের অভ্যন্তরীণ নীতিমালা পরিবর্তনের জন্য লবিং চালাবেন।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জেসন টফ বলেছিলেন, আমি ফেসবুকে কাজ করি। আমাদের যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে আমি গর্বিত নই। বেশির ভাগ সহকর্মী একই রকম অনুভূতির কথা বলেছেন। আমরা আমাদের কণ্ঠস্বর জোরালো করব।

একই সময় মাইক্রোব্লগিং সাইট টুইটার ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে সতর্কীকরণ লেবেল সেঁটে দিয়েছিল। ওই টুইটে ট্রাম্প বলেন, লুটতরাজ হলে গুলিও চলবে। টুইটার জানায়, ট্রাম্পের ওই টুইট তাদের সহিংস নীতিমালা ভেঙেছে। নীতিমালার পরিপন্থী হওয়ায় সতর্কীকরণ লেবেল সেঁটে দেয়া হয়েছে। টুইটারের এমন সাহসী পদক্ষেপের প্রকাশ্যে প্রশংসা করতে দেখা গেছে অনেক ফেসবুক কর্মীকে।

সম্প্রতি আমেরিকার মিনেপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড (৪৬) নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। নিহত ব্যক্তি একজন সাবেক বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো আমেরিকা। বর্ণবাদবিরোধী ক্ষুব্ধ মানুষের উত্তাল বিক্ষোভ চলমান রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকার অন্তত ৪০টির বেশি শহরে কারফিউ জারি করতে হয়েছিল। বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে

নতুন করে সাজানো হচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

নতুন করে সাজানো হচ্ছে ফেসবুক

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

লাইক নয়, মানুষের মন চাইছেন জাকারবার্গ

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?

যে সকল দেশে ফেসবুক নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

যে সকল দেশে ফেসবুক নিষিদ্ধ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
সোশ্যাল মিডিয়া

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2020

ফেসবুক সিইওর দাম্ভিকতা কমবে কি?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix