Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের প্রতিদ্বন্দ্বী সেবা আনছে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 September 2020
টিকটকের প্রতিদ্বন্দ্বী সেবা আনছে ইউটিউব
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপে রয়েছে চীনের বাইটডান্স নিয়ন্ত্রিত শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া অ্যাপ টিকটক। এরই মধ্যে অ্যাপটি নিষিদ্ধে এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে টিকটকের মার্কিন কার্যক্রম সেদেশের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। টিকটক যখন অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে ব্যস্ত সময় পার করছে, তখন অ্যাপটির প্রতিদ্বন্দ্বী সেবা আনার ঘোষণা দিল গুগল নিয়ন্ত্রিত ভিডিও শেয়ারি ওয়েবসাইট ইউটিউব। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ‘শর্টস’ নামের ওই সেবা নিজেদের ভিডিও শেয়ারিং প্লাটফর্মের সঙ্গে ইন্টিগ্রেটেড রাখবে ইউটিউব কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে সেবাটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে সেবাটি সবার জন্য চালু করা হবে। শর্টসের পরীক্ষা চালানোর ক্ষেত্রেও অনেকটা কৌশলের আশ্রয় নিয়েছে গুগল। আপাতত তথ্যনিরাপত্তার অভিযোগে ভারতে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপের কার্যক্রম বন্ধ রয়েছে। আর এ সুযোগে বিপুল জনসংখ্যার দেশটিতে নিজেদের শর্ট ভিডিও সেবার বাজার ধরতে চাইছে গুগল বলে মনে করা হচ্ছে।

বলা হচ্ছে, ইউটিউবের নতুন সেবা ফেসবুকের ‘রিলস’ ও টিকটকের সঙ্গে বাজার প্রতিদ্বন্দ্বিতায় নামবে। শর্টসের মাধ্যমে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করা যাবে এবং তাতে নানা ধরনের ফিল্টার ও ইউটিউবের মিউজিক লাইব্রেরি থেকে নানাবিধ সংগীত যোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, হয় যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, নয় তারা ব্যবসা বিক্রি করে দেবে। টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রির জন্য আর সময় বাড়ানো হবে না।

বিষয়টি ঘিরে কোনো মন্তব্য করেনি টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটডান্স। তবে বাইটডান্সও তাদের জনপ্রিয় সেবাটির যুক্তরাষ্ট্রের কার্যক্রম মধ্য সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করতে ক্রেতা খুঁজছে।

শর্ট ভিডিও তৈরি করে তা শেয়ার করা যায় টিকটকে। মার্কিন তরুণদের মধ্যে অ্যাপটি বেশ জনপ্রিয়। তবে মার্কিনিদের টিকটক ডাটার গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন মার্কিন আইন প্রণেতারা। চীন চাইলে মার্কিন ব্যবহারকারীদের ডাটা দিয়ে দিতে হবে টিকটককে।

টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে একগুচ্ছ মার্কিন কোম্পানি রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। শুরুতে বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অ্যাপটির যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে আলোচনা শুরু করলেও পরে এ প্রতিযোগিতায় নাম লিখিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এবার টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ওরাকল করপোরেশন। তবে ওরাকল শুধু টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নয়; একই সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কার্যক্রমও কেনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

টিকটক নিজেদের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো কয়েকটি দেশে চাপে রয়েছে। সম্প্রতি তথ্যনিরাপত্তা দুর্বলতার অভিযোগে টিকটক নিষিদ্ধ করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে টিকটকের প্যারেন্ট কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরামর্শ দেয় ট্রাম্প প্রশাসন। এ সুযোগ কাজে লাগাতে জনপ্রিয় অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে আলোচনা শুরু করেছিল মাইক্রোসফট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিটবিট ব্যবহারে গুগল অ্যাকাউন্ট লাগবে
প্রযুক্তি সংবাদ

ফিটবিট ব্যবহারে গুগল অ্যাকাউন্ট লাগবে

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম

১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান

ড. ইউনূসের কৌশলে দেশে আসছেন বিশ্ব কাঁপানো আরো ১০ বাংলাদেশি
সোশ্যাল মিডিয়া

ড. ইউনূসের কৌশলে দেশে আসছেন বিশ্ব কাঁপানো আরো ১০ বাংলাদেশি

নেটফ্লিক্সে যেভাবে অটোপ্লে বন্ধ করবেন
কিভাবে করবেন

নেটফ্লিক্সে যেভাবে অটোপ্লে বন্ধ করবেন

ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে বঙ্গবন্ধু: পলক
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে বঙ্গবন্ধু: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2020

টিকটকের প্রতিদ্বন্দ্বী সেবা আনছে ইউটিউব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix