Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ‘ফান্ডের’ ফাঁদে ফাঁসবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 October 2020
ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
Share on FacebookShare on Twitter

ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির চেষ্টা করছে ফেসবুক। ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজে ফান্ড বা অর্থসাহায্য খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু ফেসবুকের ফিচারটির অপব্যবহার করছে সাইবার দুর্বৃত্তরা। ব্যবসায় অনুদান বা ফান্ড দেওয়ার নামে দুর্বৃত্তরা নানা প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ব্যাপারে সতর্ক করেছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ইনফরমেশন ওয়ার্ল্ড ডটকমের প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যার মুখে পড়েছেন। তাঁদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পোষাতে নানা মঞ্জুরি দেওয়া হচ্ছে।

ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করে, তা প্রচার করা যাচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষকেরা এ ফান্ড ঘিরে দুর্বৃত্তদের কৌশলের বিষয়ে সতর্ক করেছেন।

ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা মনে করেন, ফেসবুকের অনুদানগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দরকারি হলেও বিষয়টি ঘিরে ফিশিং আক্রমণ চালাতে পারে দুর্বৃত্তরা। অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসার মারাত্মক ক্ষতি করতে পারে তারা। এ ধরনের প্রতারণার ক্ষেত্রে কোনো আর্টিকেল বা খবরের ভুয়া লিংক তৈরি করে দুর্বৃত্তরা। ভুয়া খবরে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফেসবুকের অর্থসাহায্যের কথা বলা হয়। এসব খবরের লিংক প্রতিষ্ঠিত কোনো গণমাধ্যমের খবরের আদলে তৈরি করতে পারে দুর্বৃত্তরা। প্রকৃতপক্ষে কোনো সংবাদপত্র যদি ফেসবুকের অর্থসাহায্য নিয়ে খবর প্রকাশ করে থাকে, তখন তার একটি ভুয়া সংস্করণ তৈরি করে ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ক্যাসপারস্কির গবেষকেরা বলেন, যাঁরা করোনার সময় সামান্য অর্থসাহায্যের আশায় থাকেন, তাঁরা এ ধরনের লিংকে ক্লিক করে প্রতারণার মুখে পড়তে পারেন। সাইবার দুর্বৃত্তরা আইডি কার্ডের কপিসহ নানা স্পর্শকাতর তথ্য জেনে নিতে পারে। এমনকি অর্থ দাবি করতে পারে।

এ ধরনের লিংক সাধারণত হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ছড়ায় দুর্বৃত্তরা। পরে তা মানুষকে তাঁদের কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্যদের শেয়ার করার অনুরোধ জানায়। এভাবেই ছড়িয়ে পড়ে বিশেষ এ স্ক্যাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

“বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল প্রশিক্ষণ অনুষ্ঠিত”
প্রযুক্তি সংবাদ

“বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল প্রশিক্ষণ অনুষ্ঠিত”

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

স্মার্টফোনের ক্যামেরা বাম পাশে থাকে কেন?

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম

গুগলের আধিপত্য কমাতে একজোট হচ্ছে শাওমি, হুয়াওয়ে, অপো ও ভিভো
নির্বাচিত

গুগলের আধিপত্য কমাতে একজোট হচ্ছে শাওমি, হুয়াওয়ে, অপো ও ভিভো

গাড়ি আসার পর রাইড বাতিল করলেও জরিমানা করবে না উবার!
অটোমোবাইল

গাড়ি আসার পর রাইড বাতিল করলেও জরিমানা করবে না উবার!

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি
নির্বাচিত

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2020

ফেসবুকে ‘ফান্ডের’ ফাঁদে ফাঁসবেন না

Techzoom.TV |
TechzoomTV