Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে মামলা, জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি কি ভেঙে যাবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 December 2020
পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ঐতিহাসিক এক মামলায় যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা দূর করার জন্য তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি কিনে নিচ্ছে।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পরিষ্কার করে দিয়েছে যে, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান বিক্রির ব্যাপারে তারা কঠোর প্রতিকার চায়।

ফলে বিবিসি জানার চেষ্টা করেছে, সামাজিক যোগাযোগ খাতের এই বিশাল প্রতিষ্ঠানটিকে ভেঙ্গে ফেলা হচ্ছে কিনা।

 

ফেসবুকের বিরুদ্ধে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, অন্য আরও ৪৫ জন কর্মকর্তা মিলে যে মামলা করেছেন, তিনি তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।

লেটিশিয়া জেমস বলছেন, ”প্রায় এক দশক ধরে ফেসবুক বিরোধীদের গুড়িয়ে দিয়ে এবং প্রতিযোগিতা থেকে বের করে দিয়ে আধিপত্য ও একচেটিয়া শক্তি ধরে রেখেছে, আর এসব কিছুই হচ্ছে প্রতিদিনের ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া অর্থে।”

ফেসবুকের এই নীতিকে ‘ কিনে নেয়া অথবা কবর দেয়া’ নীতি বলে বর্ণনা করছেন এই কৌসুলিরা।

আদালতের কাছে তারা আবেদন করেছেন যেন ফেসবুকের ওপর এই আদেশ দেয়া হয়, যার মাধ্যমে ”অবৈধভাবে অধিগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোকে বিভাজন বা পুনর্গঠন করা হয়।” যার মানে হতে পারে, ২০১২ সালে এক বিলিয়ন ডলার মূল্যে কেনা ইন্সটাগ্রাম বা ২০১৪ সালে ১৬ বিলিয়ন ডলার মূল্যে কেনা হোয়াটসঅ্যাপ বিক্রি করে দিতে বাধ্য হওয়া।

এসব প্রতিষ্ঠান কিনে নেয়ার পর ফেসবুকের শেয়ারের দাম চারগুণের বেশি বেড়েছে। ফেসবুকের এখন মোট মূল্য ৮০০ বিলিয়ন ডলার।

ফেসবুকের ব্যাপারে তদন্ত করেছে ব্রিটিশ সংসদ সদস্যদের একটি কমিটি। সেই কমিটির প্রধান ড্যামিয়ান কলিন্স বিবিসিকে বলেছেন, ”এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

”আমেরিকার কর্তৃপক্ষের উচিত ছিল ফেসবুকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দেয়া এবং বিভিন্ন ধরনের ব্যবসা আলাদা করার ক্ষেত্রে মামলা করা,” তিনি বলছেন।

মি. কলিন্স মনে করেন, তার কমিটি তদন্ত করে যেসব প্রমাণ পেয়েছেন, তার কিছু তথ্য প্রমাণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ব্যবহার করতে পারে।

”এসব তথ্যে আমরা দেখতে পেয়েছি, কীভাবে ফেসবুক তার বাজারের শক্তিকে অন্য কোম্পানির ওপর ব্যবহার করে, যাতে তারা ফেসবুকের পক্ষে যাওয়ার মতো চুক্তি করতে বাধ্য হয়। ফেসবুক ব্যবহার করতে পারে, এমন তথ্যে বিশেষ সুবিধা দেয়া হয়, সেগুলোর পেছনে তারা অনেক অর্থ ব্যয় করে। মানুষ কী ধরনের অ্যাপ ব্যবহার করে, সেটা নিয়ে গবেষণা করে তারা প্রতিদ্বন্দ্বী অ্যাপ বা প্রতিষ্ঠান খুঁজে বের করে।”

তবে ফেসবুকও পরিষ্কার করে দিয়েছে যে, তাদের ভেঙ্গে ফেলার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা শক্তিশালী আইনি লড়াই চালাবে।

কারণ যখন তারা হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম কিনেছে, তখন কোন আপত্তি করেনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তারা বলছেন, এখন এরকম কিছু করা হলে ব্যবসায়িক সমাজের জন্য সেটা ক্ষতিকর হবে।

প্রযুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ বলছেন, তার মতে, ফেসবুক হয়তো ভাঙ্গন ঠেকাতে সক্ষম হবে।

যুক্তরাজ্যের অফিস অফ ফেয়ার ট্রেডিং- এর সাবেক প্রধান জন ফিঙলেটন বলছেন, ”একচেটিয়া ব্যবসা করার মামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অনেক বেশি সন্দেহ প্রবণ।”

”আদালতের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যখন তারা বলছে যে তারা ফেসবুককে ভেঙ্গে দিতে চায়, তার মানে হলো এটা আসলে যতটা না অর্থনীতি এবং আইনের ব্যাপার, তারচেয়েও বেশি হচ্ছে রাজনীতি,” তিনি বলছেন।

তবে জন ফিঙলেটন এবং ড্যামিয়ান কলিন্স, দুজনেই বিশ্বাস করেন একটি দীর্ঘ আইনি লড়াই ফেসবুক এবং অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধরনের ওপর বেশ প্রভাব ফেলবে।

ব্রিটিশ এমপি ড্যামিয়ান কলিন্স মনে করেন, সামাজিক মাধ্যমের এই বিশাল প্রতিষ্ঠানটি অন্য প্রতিদ্বন্দ্বী ছোট প্রতিষ্ঠানকে আগের মতো আর কিনে নিতে বা ভেঙ্গে দিতে পারবে না। বরং আরও বেশি সৃষ্টিশীল হবে।

মি. ফিঙলেটন বলছেন, ”গত ৩০/৪০ বছর ধরে আমরা দেখে আসছি, গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে প্রতিযোগিতা চলেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বীদের সুরক্ষা নিয়ে নয়। কিন্তু এখন এমন অনেক মামলা দেখা যাচ্ছে, যেখানে বাজারে সুষম প্রতিযোগিতার দাবি করা হচ্ছে। ”

এর আগে নিয়ন্ত্রণকদের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানের যেসব বিরোধের ঘটনা ঘটেছে, তা থেকে ফেসবুকের ভবিষ্যৎ সম্পর্কে হয়তো একটা ধারণা পাওয়া যেতে পারে। মাইক্রোসফটকে যখন ভেঙ্গে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, তারা এ নিয়ে দীর্ঘদিন মামলা লড়েছে।

তারা ভাঙ্গন এড়াতে পেরেছে। কিন্তু বিশ্ব অনেক এগিয়ে গেছে এবং তাদেরকে এখন আর প্রতিযোগিতা-বিরোধী হিসাবে দেখা হয় না। নিয়ন্ত্রকরাও তাদের নিয়ে আর ভাবে না।

ফেসবুক হয়তো আশা করতে পারে যে, সেই ইতিহাসেরই আবার পুনরাবৃত্তি ঘটবে। সূত্র: বিবিসি বাংলা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদের অনিয়ম
প্রযুক্তি সংবাদ

নগদের অনিয়ম ধরতে ফরেনসিক অডিটে বাধা নেই

‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট
গেম

‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

সফট এক্সপো-তে আইসিসি’র একের ভেতর চার!
নির্বাচিত

সফট এক্সপো-তে আইসিসি’র একের ভেতর চার!

সর্বাধুনিক ৫জি ডাইমেনসিটি ১২০০ চিপসেটে আসছে রিয়েলমি’র ফ্ল্যাগশিপ
নির্বাচিত

সর্বাধুনিক ৫জি ডাইমেনসিটি ১২০০ চিপসেটে আসছে রিয়েলমি’র ফ্ল্যাগশিপ

এমএফএসে এগিয়ে আছে বাংলাদেশ, ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি
প্রযুক্তি সংবাদ

এমএফএসে এগিয়ে আছে বাংলাদেশ, ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 December 2020

যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে মামলা, জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি কি ভেঙে যাবে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix