Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের জন্য কোন মেসেজিং অ্যাপ নিরাপদ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 January 2021
স্মার্টফোনের জন্য কোন মেসেজিং অ্যাপ নিরাপদ?
Share on FacebookShare on Twitter

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ভাইবারের মতো মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে পাঠানো বার্তা কিংবা ফোন কলে গোপনীয়তা কতটুকু রক্ষা হয়? ইন্টারনেটভিত্তিক এ মেসেজিং অ্যাপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবহারকারীরা বরাবরেই শঙ্কিত ছিলেন। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফেসবুক নিয়ন্ত্রিত মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিমালায় পরিবর্তনের ঘোষণার মধ্য দিয়ে। যেখানে স্পষ্ট করা হয়েছে, ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য বিনিময় করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এমনকি নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর ব্যবহারকারী চাইলেও ফেসবুকের সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময় করা ঠেকাতে পারবেন না। অথচ আগে তথ্য বিনিময় করবে কিনা, সে বিষয়ে ব্যবহারকারীর হাতে নিয়ন্ত্রণ ছিল। উদ্দেশ্য যা-ই হোক, হোয়াটসঅ্যাপের এমন হঠকারী সিদ্ধান্তের ঘোষণা আসার পর বিশ্বজুড়ে বিকল্প নিরাপদ মেসেজিং অ্যাপের অনুসন্ধান বেড়েছে। অনেকেই হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপ ব্যবহার শুরু করেছেন।

নিরাপত্তা গবেষকদের ভাষ্যে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর পর থেকে গোপনীয়তা ইস্যুতে বেশির ভাগ মেসেজিং অ্যাপকে নিরাপদ মনে করা হয়। এনক্রিপশন প্রযুক্তি সংবলিত অ্যাপের মাধ্যমে বার্তা বা কল করার অর্থ হলো যে বার্তা পাঠাচ্ছেন এবং যাকে পাঠানো হচ্ছে, সে ছাড়া অন্য কেউ পাঠানো বার্তার পূর্ণরূপ দেখতে পারবেন না। কিন্তু এখানেই শেষ নয়, এনক্রিপশন প্রযুক্তি সংযোজনের পরও এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

এনক্রিপ্টেড হওয়ার পরও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া কীভাবে সম্ভব হচ্ছে? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন অপারেটিং সিস্টেম প্লাটফর্মের স্মার্টফোনে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলো অ্যাপলের আইওএস প্লাটফর্মের ডিভাইসে তুলনামূলক বেশি নিরাপদ। কারণ হলো অ্যাপলের আইওএস প্লাটফর্মের বিল্টইন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আইফোন বা অন্য কোনো আইওএস ডিভাইসে কৌশলে ক্ষতিকর অ্যাপ প্রবেশ করিয়ে ব্যবহারকারীর মেসেজ বা ফোন কলের তথ্য হাতিয়ে নেয়া সম্ভব হয় না।

অন্যদিকে গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বিল্টইন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। যে কারণে এনক্রিপ্টেড হলেও অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা সিগন্যাল অ্যাপ ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি রয়ে যায়।

এ বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির মোবাইল থ্রেট গবেষক ভিক্টর চেবিশেভ বলেন, অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি সম্পূর্ণ ভিন্ন অপারেটিং সিস্টেম প্লাটফর্ম। বিশেষত, নিরাপত্তা ইস্যুতে এ দুই প্লাটফর্মে সম্পূর্ণ পৃথক স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়। যে কারণে এনক্রিপ্টেড প্রযুক্তি সংবলিত হলেও অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহূত অ্যাপের তথ্য বেহাত হতে পারে। কিন্তু আইওএসের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন।

ইন্টারনেটভিত্তিক মেসেজিং অ্যাপ ব্যবহারে কীভাবে নিরাপদ থাকা যেতে পারে? ক্যাসপারস্কি বেশকিছু পরামর্শ দিয়েছে। এগুলো হলো অফিশিয়াল মার্কেটপ্লেস ব্যাতীত তৃতীয় পক্ষের কোনো সোর্স থেকে মেসেঞ্জার কিংবা অন্যান্য অ্যাপ ডাউনলোড ও ব্যবহার এড়িয়ে চলতে হবে। যদি সম্ভব হয় কাঙ্ক্ষিত অ্যাপের ইউজার অ্যাগ্রিমেন্ট ভালোভাবে দেখে নিতে হবে। যেখানে স্পষ্ট হওয়া যাবে কাঙ্ক্ষিত অ্যাপ তৃতীয় কোনো পক্ষের সঙ্গে ব্যবহারকারীর তথ্য বিনিময় করে কিংবা ভবিষ্যতে করবে কিনা। পরিচিত কোনো বন্ধ পাঠালেও সন্দেহজনক লিংক ওপেন করা এড়িয়ে চলতে হবে। পার্সোনাল কম্পিউটারের (পিসি) মতো মোবাইল ডিভাইসেও নিরাপত্তা সলিউশন ব্যবহার করতে হবে। ডাউনলোডের আগে ভালোভাবে খেয়াল করুন কোন ধরনের তথ্যে কাঙ্ক্ষিত অ্যাপ প্রবেশাধিকার চাচ্ছে। যদি কোনো ধরনের শর্ত ছাড়াই অ্যাপ ডাউনলোডের সুযোগ দেয়, তবে বুঝতে হবে কোনো ঝামেলা আছে।

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালায় কী বলা হয়েছে? ২০১৬ সাল থেকেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু তথ্য প্যারেন্ট প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে বিনিময় করে আসছে, যা ব্যবহারকারীরা চাইলে বন্ধ করতে পারতেন। কিন্তু ৪ জানুয়ারি গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ওই সময় ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে হোয়াটসঅ্যাপ সেবাসংক্রান্ত শর্তাবলি ও গোপনীয়তা নীতিতে পরিবর্তনের কথা জানানো হয়। যেখানে বলা হয়, ব্যবহারকারীদের তথ্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ফেসবুকের সঙ্গে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ
টেকজুম প্রযুক্তি আড্ডা

বাংলাদেশের ই ল্যানিং এর সব থেকে বড় প্লাটফর্ম সার্চ ইংলিশ

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

৬০ লাখের বেশি ভিডিও মুছে দিলো ইউটিউব

আইফোনে আস্থা কমছে, বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের
নির্বাচিত

আইফোনে আস্থা কমছে, বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ
টিপস

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ

ব্যক্তিগত ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল, মোবাইলফোন মেকানিক গ্রেপ্তার
নির্বাচিত

ব্যক্তিগত ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল, মোবাইলফোন মেকানিক গ্রেপ্তার

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান
নির্বাচিত

রাজধানীতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান

Load More

ট্রেন্ডিং টপিক

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 January 2021

স্মার্টফোনের জন্য কোন মেসেজিং অ্যাপ নিরাপদ?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix