Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটারের রাজস্বে নজরকাড়া প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক
Share on FacebookShare on Twitter

গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের রাজস্বে উল্লম্ফন দেখা গেছে। গত বছরকে অসাধারণ আর্থিক সাফল্যের বছর উল্লেখ করেছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি। খবর বিবিসি।

টুইটারের আর্থিক খতিয়ান অনুযায়ী, গত বছর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব ১২৯ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০১৯ সালের একই প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি।

গত জানুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্লাটফর্মে নিষিদ্ধ করেছিল টুইটার। ওই সময় বিশ্লেষকদের পক্ষ থেকে বলা হয়, চলতি প্রান্তিকের আর্থিক খতিয়ানে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে।

গত মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে ‘সহিংসতা উসকে দেয়ার’ আশঙ্কায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে টুইটার। ওই টুইটারের নিজস্ব ব্লগে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল।

জো বাইডেনের জয়ের অনুমোদন দেয়া নিয়ে কংগ্রেসের বৈঠককে ঘিরে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে দায়ী করা হয়। অভিযোগ উঠেছে ট্রাম্পের ক্রমাগত উসকানির ফলেই যুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে।

ওই সময় টুইটার জানায়, @realDonaldTrump অ্যাকাউন্টটি থেকে করা টুইটগুলো ‘গভীরভাবে পর্যালোচনা’ করার পরই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ক্যাপিটল হিলে হামলার ওই ঘটনার পর পরই তাত্ক্ষণিক ট্রাম্পের আইডি সাময়িকভাবে নিষিদ্ধ করে ফেসবুক ও টুইটার। ইউটিউব কর্তৃপক্ষ ট্রাম্পের ভিডিও সরিয়ে নেয়। শুধু ট্রাম্পই নয়, তার অনেক সমর্থকেরও অ্যাকাউন্টে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়।

এ বিষয়ে জ্যাক ডরসি বলেন, টুইটার এমন একটি প্লাটফর্ম, যা কোনো একক টপিক কিংবা একক অ্যাকাউন্টের চেয়ে অনেক বড় কিছু। এর প্রমাণ মিলেছে গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক খতিয়ানে। টুইটার অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রাজস্ব আয়ে বিশ্লেষকদের পূর্বাভাসকে অতিক্রম করেছে। তবে গত প্রান্তিকে গ্রাহক প্রবৃদ্ধিতে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন ডিসিতে দাঙ্গার পর গত ৮ জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত জানায় টুইটার। এরপর থেকে আশঙ্কা করা হচ্ছে চলতি প্রান্তিকেও টুইটারের গ্রাহক প্রবৃদ্ধি স্থবির থাকবে।

জ্যাক ডরসি বলেন, টুইটারে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরো ছয় সহস্রাধিক অনুসরণ করার মতো নানা টপিক আছে। আমরা আশা করছি, এ বিপুলসংখ্যক টপিক টুইটারের গ্রাহক বাড়াতে ভূমিকা রাখবে। এছাড়া টুইটারের অডিয়েন্সের ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরের। আমরা বিশ্বজুড়ে সেবা দিচ্ছি। কাজেই আমাদের প্রবৃদ্ধি শুধু সংবাদ এবং রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়।

আর্থিক খতিয়ানে টুইটার জানায়, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তাদের প্লাটফর্মের প্রাত্যহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯ কোটি ২০ লাখ, যা চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ বেড়েছে। অবশ্য গত বছর চতুর্থ প্রান্তিকে প্রাত্যহিক সক্রিয় টুইটার ব্যবহারকারীর সংখ্যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে।

বিবৃতিতে টুইটার জানায়, চলতি বছর পরিচালন ব্যয় কমপক্ষে ২৫ শতাংশ বাড়বে। এছাড়া চলতি বছর কর্মী সংখ্যা ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। গত বছর শেষে টুইটার কর্মীবাহিনীর সদস্য সংখ্যা ছিল ৫ হাজার ৫০০ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টুইটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকপ্রদ ফোন নিয়ে আসছে শাওমি
নির্বাচিত

৭০ লাখ ফাইভজি স্মার্টফোন বিক্রি শাওমির

শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের
প্রযুক্তি বাজার

শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের

বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে
নির্বাচিত

বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে

নারায়ণগঞ্জে পৌঁছে গেলো চালডাল ডটকম
ই-কমার্স

নারায়ণগঞ্জে পৌঁছে গেলো চালডাল ডটকম

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি
নির্বাচিত

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ
নির্বাচিত

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি পরামর্শ

আইফোন হবে আরও বুদ্ধিমান: নতুন আইওএস বেটায় অ্যাপল ইন্টেলিজেন্সের ব্যাপক উন্নতি!

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি
অটোমোবাইল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!
প্রযুক্তি বাজার

পিসি বাজারে এআই যুদ্ধ: মাইক্রোসফট, কোয়ালকম, ইন্টেল ও এএমডি’র মধ্যে তীব্র প্রতিযোগিতা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২১

টুইটারের রাজস্বে নজরকাড়া প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix