Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন নিবন্ধনের অনুমতি পেল ৯২ দৈনিক পত্রিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 September 2021
অনলাইন নিবন্ধনের অনুমতি পেল ৯২ দৈনিক পত্রিকা
Share on FacebookShare on Twitter

দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দৈনিক পত্রিকার এই পোর্টালগুলো নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই নিবন্ধনের জন্য অনুমতি পায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল। প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক পত্রিকার নাম আসেনি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ও ব্যারিস্টার জারিন রহমান।

এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু বলেন, আমরা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা আদালতে দিয়েছি। এর বাইরে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালগুলোর বিষয়ে বিবাদীরা আদালতকে জানাবেন।

তিনি বলেন, এখন আইন অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালগুলোর বিষয়ে তথ্য মন্ত্রণালয় বিটিআরসিকে জানাতে পারেন। বিটিআরসি আদালতকে জানাতে পারেন।

এছাড়া নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালগুলো আদালতে এসে নিবন্ধন প্রক্রিয়ায় থাকার বিষয়টির প্রমাণ দেখাতে পারেন।

এর আগে, গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজ পোর্টালের প্রচার ও প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বৃহস্পতিবার অনলাইন নিবন্ধনের অনুমতি পাওয়া পত্রিকাগুলোর তালিকা:

ঢাকা মহানগরের দৈনিক পত্রিকাগুলোর নিবন্ধন তালিকা: বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকণ্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, জাগরণ, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।

ইংরেজি দৈনিক পত্রিকার তালিকা: এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।

বিভাগীয় শহরের দৈনিক পত্রিকার পোর্টালের তালিকা: ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান। চট্টগ্রামের আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ। রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল। খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন। বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা। সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, জৈন্তাবার্তা ও শুভ প্রতিদিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’

কনটেন্ট নির্মাতাদের জন্য লাইকি’র নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট নির্মাতাদের জন্য লাইকি’র নতুন ফিচার

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা
প্রযুক্তি সংবাদ

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা

মেসেজের নগ্ন ছবি ডিলিট করতে টুইটারে নতুন ফিল্টার
প্রযুক্তি সংবাদ

মেসেজের নগ্ন ছবি ডিলিট করতে টুইটারে নতুন ফিল্টার

যে কারণে শোকজ করা হয় সিলেটের ডিসি সারওয়ারকে
সোশ্যাল মিডিয়া

১০ কোটি না, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়ার

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
কিভাবে করবেন

ফেসবুকে বন্ধু তালিকা লুকানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2021

অনলাইন নিবন্ধনের অনুমতি পেল ৯২ দৈনিক পত্রিকা

Techzoom.TV |
TechzoomTV