Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ নভেম্বর ২০২২
ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক
Share on FacebookShare on Twitter

দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে টুইটারে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিচ্ছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক, আর সেই সিদ্ধান্ত তিনি দিয়েছেন এক ‘গণতান্ত্রিক’ উপায়ে।

বিবিসি লিখেছে, ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কি না, সেই প্রশ্ন রেখে একটি জরিপের ব্যবস্থা করেছিলেন মাস্ক। আর দেড় কোটি টুইটার ব্যবহারকারীর মধ্যে সেই ‘ভোটে’ ৫১.৮ শতাংশ সমর্থন পেয়ে ‘জিতে গেছেন’ ট্রাম্প।

টুইটারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় জানিয়ে মাস্ক টুইট করে বলেছেন, “জনগণ তাদের মত দিয়েছে। ট্রাম্প আবার ফিরবেন।” বিশ্বের শীর্ষ ধনী মাস্কের টুইট শেষ হয়েছে এক লাতিন বাক্যে: “ভক্স পপুলি ভক্স দেই”। এর মানে হল, মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ।

ডনাল্ড ট্রাম্প অবশ্য ফিরতে আগ্রহী নন। তিনি জানিয়েছেন, টুইটারে ফেরার কোনো কারণ তিনি দেখছেন না।

২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় ইন্ধন জোগানোর অভিযোগে টুইটারসহ প্রথমসারির সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হন যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ট্রাম্প।

সেদিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়া হয়েছিল। ওই স্বীকৃতি আটকাতে কংগ্রেস সদস্যদের উপর চাপ সৃষ্টি করতেই কয়েক হাজার ট্রাম্প সমর্থক সেখানে হামলা চালায়।

পুলিশ ট্রাম্প সমর্থকদের সরাতে গেলে সংঘর্ষ বাধে, তাতে চার বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য নিহত হন।

ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে আগে ৮ জানুয়ারি তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে টুইটার বলেছিল, যুক্তরাষ্ট্রে ‘আরও সহিংসতার উসকানির ঝুঁকি’ এড়াতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

সে সময় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল ৮ কোটি ৮০ লাখের বেশি। পরে তিনি নিজেই একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে নেন, নাম দেন ‘ট্রুথ সোশাল’।

নিজেকে ‘বাক স্বাধীনতার সবচেয়ে বড় সমর্থক’ দাবি করা মাস্ক গত মে মাসেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ট্রাম্প তখনও বলেছিলেন, আপাতত তিনি টুইটারে ফিরছেন না; বরং নিজের বানানো ‘ট্রুথ সোশাল’ নিয়েই তিনি বেশি আগ্রহী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমের সঙ্গে চুক্তি বাতিল হুয়াওয়ের!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

গ্রামীণফোন কর্মকর্তার বিরুদ্ধে পোষা বিড়াল নির্যাতনের অভিযোগ
সোশ্যাল মিডিয়া

গ্রামীণফোন কর্মকর্তার বিরুদ্ধে পোষা বিড়াল নির্যাতনের অভিযোগ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

পিক্সেল ১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের ১০ বছর পূর্তি: আরও বুদ্ধিমান ও সহায়ক ডিভাইস নিয়ে এলো গুগল

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন যেভাবে

লাল রঙের ছবিতে সয়লাব ফেসবুক
লিড স্টোরি

লাল রঙের ছবিতে সয়লাব ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯.০ টেস্টে ৪৯ ডিভাইস, তালিকায় বাজেট ফোন ও ট্যাবলেটও
পাঁচমিশালি

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯.০ টেস্টে ৪৯ ডিভাইস, তালিকায় বাজেট ফোন ও ট্যাবলেটও

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের রেকর্ড ১০৯ বিলিয়ন ডলার আয়

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধনের...

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ নভেম্বর ২০২২

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক

Techzoom.TV |
TechzoomTV