Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলুন কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তর ফেসবুকে ঘুরে আসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 December 2021
চলুন কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তর ফেসবুকে ঘুরে আসি
Share on FacebookShare on Twitter

সেই আঠারো শতকে স্কটিশ লেখক ডক্টর জেকিল ও মিস্টার হাইডের গল্পটা লিখেছিলেন। একই মানুষের দুই সত্তার কাহিনি। একই মানুষের আলো ও অন্ধকারের কাহিনি। চারপাশে ছড়িয়ে থাকা সব জেকিল ও হাইডের দুই চেহারা দেখতে পারলে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হতো।

একই মানুষের দুই সত্তার খোঁজ পাওয়া এখন কিছুটা সহজ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেরই ব্যক্তিগত জীবনযাপন আর ফেসবুকের জীবনযাপনের মধ্যে ফারাক আকাশ-পাতাল। অনেকেরই ফেসবুকের ভালো মানুষের চেহারাটা খসে পড়ে বাস্তব জীবনে। নানা ঘটনার মধ্য দিয়ে ফেসবুকই আমাদের মনে করিয়ে দেয় মানুষের দুই চেহারার অসংখ্য কাহিনি।

কক্সবাজারে এক নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছেন। আট মাসের সন্তানকে নিয়ে স্বামীসহ তিনি গিয়েছিলেন কক্সবাজার। তারপরও নিরাপদ থাকতে পারেননি তিনি। সৈকতে নামতে গিয়ে ধাক্কাধাক্কিই হচ্ছে ঘটনার সূত্রপাত। অভিযুক্ত তিনজনকেই শনাক্ত করা গেছে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম আশিকুল ইসলাম, তিনি কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ছিনতাই, নারী নির্যাতনসহ নানা অভিযোগে ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ছিনতাই মামলায় তিনি জেল খেটে বের হয়েছেন ৮ ডিসেম্বর। এই হচ্ছে ‘মিস্টার হাইড’ আশিকুল ইসলামের এক চেহারা।

এবার দেখা যাক আশিকুল ইসলামের ‘ডক্টর জেকিল’ চেহারাটা কেমন। এ জন্য যেতে হবে তাঁর ফেসবুকের পাতায়। শুরুতেই বলে রাখি, চলতি বছরের ২৯ নভেম্বরের পরে আশিকুল ইসলামের ফেসবুকে কয়েক দিন কোনো স্ট্যাটাস ছিল না। এরপর তিনি আবার ফেসবুকে সক্রিয় হন ১৮ ডিসেম্বর। কারণটা এখন সবার জানা। কেননা এই সময়ে তিনি ছিনতাই মামলায় জেলে ছিলেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস অনুযায়ী, আশিকুল ইসলাম অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ, উপকারী ও প্রচণ্ড ধার্মিক। জীবনকে সুন্দর রাখার নানা ধরনের উপদেশ বাণী আছে অনেকগুলো স্ট্যাটাসে। যেমন গত ২৮ মে তিনি নিজের একটি ছবি দিয়ে সেখানে লিখেছেন, ‘জীবনটাকে সুন্দর করতে হলে, দুষ্টু লোকের ছায়া থেকেও দূরে থাকতে হবে। না হলে….(এরপর তিনি চারটি ইমোজি ব্যবহার করেছেন।)’ শেষ বিচারে দুষ্টু লোকটি যে আসলে নিজেই, কথাটা লিখে দিলেই ভালো হতো।

আবার গত ১৭ এপ্রিল দেওয়া স্ট্যাটাসে আশিকুল ইসলাম লিখলেন, ‘বিদেশে যাইতে লাগে বিমান, আর জান্নাতে যাইতে লাগে পারফেক্ট ইমান।’ মহামূল্যবান বাণী, কিন্তু নিজেই সেটা মানতে পারলেন না। এরপরের বাণীসংবলিত স্ট্যাটাসটি ১৪ এপ্রিলের। গোল টুপি পরে শ্মশ্রুমণ্ডিত আশিকুল ইসলাম লিখেছেন, ‘জীবনটাকে রোজার মতো করে কাটাও, মৃত্যুটাও ঈদের মতো লাগবে।’

গত এপ্রিলে আশিকুল ইসলাম ফেসবুকে তিনটি স্ট্যাটাস দিয়েছিলেন। যেমন ১৪ এপ্রিল লিখলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন‍্যদেরকে উপদেশ দেয়া।’ আসলেই, কত সহজ করেই না নিজের কথা এভাবে লিখলেন অভিযুক্ত আশিক। ৭ এপ্রিল আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সেখানে লিখলেন, ‘সুন্দর একটা পৃথিবী চাই, মুসলমান আমরা ভাই ভাই।’ এমন একটি স্ট্যাটাস দিয়েছেন, অথচ পৃথিবী অসুন্দর করতে তাঁর চেষ্টার কোনো কমতিই নেই।

গত ২০ জুন আশিকুল ইসলাম ফেসবুকে লিখেছিলেন, ‘অতীতের সবকিছু ভুলে, সৎ পথে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে মহান আল্লাহর নামে শুরু করলাম, আমার জন্য দোয়া করবেন সবাই।’ ২৭ জুন তিনি দোয়া চেয়ে আবার লিখলেন, ‘প্রত্যেক মানুষের একটা অতীত থাকে, আমারও একটা অতীত ছিল, আমি আর সেটা নিয়ে একটুও চিন্তা করতে চাই না, এখন শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই, সকলের সহযোগিতা এবং দোয়ার আর্জি প্রার্থনা করছি।’ এসব স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তাঁকে দোয়া করার কেউ যে ছিল না, তা নয়; কিন্তু কাজ যে হয়নি, তা দেখাই যাচ্ছে। কেন কাজ করল না, এর ব্যাখ্যা হতে পারে তারই দেওয়া আরেক স্ট্যাটাস। গত ২১ নভেম্বর তিনি লিখেছিলেন, ‘হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করবে!’ অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকতে না পারলে হেফাজত যে হবে না, সেটা তো তিনি জানতেন।


কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ারের সঙ্গে আশিকুল ইসলামের সম্পর্ক কতটা গভীর ছিল, তা অবশ্য ফেসবুক থেকে বোঝা গেল না। কেননা তাঁর সঙ্গে ছবি মাত্র একটি। তবে সাংসদের জন্য যে তিনি প্রাণ ভরে দোয়া করেছেন, তা পরিষ্কার। গত ২৫ জুন তিনি সাংসদের এক পাশে দাঁড়ানো ছবিসহ স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘হাজারো মানুষের দোয়া আছে বিদায় (বিধায়) আপনি এখনো সুস্থ আছেন। আপনার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করি। সবাই মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন।’

কক্সবাজারের ঘটনার কারণে আশিকুল ইসলামের ফেসবুকের পাতা এখন ফেসবুকবাসীর জন্য একটি দর্শনীয় জায়গা। ফলে সেখানে অসংখ্য মানুষ এসে মন্তব্য করছেন। বলাই বাহুল্য, সেসব মন্তব্যের বেশির ভাগই প্রকাশযোগ্য নয়। তবে সবাই শাস্তি চেয়েছেন, এটা বলা যায়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক খুলবে কবে, জানালেন প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ফেসবুক খুলবে কবে, জানালেন প্রতিমন্ত্রী পলক

পাঠাও ডিজিটাল ওয়ালেট সেবা চালু করল
প্রযুক্তি সংবাদ

পাঠাও ডিজিটাল ওয়ালেট সেবা চালু করল

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
প্রযুক্তি সংবাদ

গুগলের বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার

দেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

দেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করছে টিকটক

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ক্লাবহাউজের মতো অডিও ফিচার নিয়ে আসছে ফেসবুক

বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 December 2021

চলুন কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তর ফেসবুকে ঘুরে আসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix