Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 February 2023
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?
Share on FacebookShare on Twitter

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম জনপ্রিয় ফটোশেয়ারিং প্ল্যাটফর্ম। বিশেষ করে তারকারা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে, তাদের সর্বশেষ আপডেট জানাতে সেলিব্রেটিরা ইনস্টাগ্রাম ব্যবহার করেন।

ইনস্টাগ্রামে যার অনুগামী যত বেশি, তিনি তত বড় তারকা। এই তালিকার প্রথম দশে কারা রয়েছেন? জানুন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার।

ক্রিশ্চিয়ানো রোনালদো
ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফলোয়ারে সংখ্যা ৫৫ কোটি। গত কয়েক বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন সিআর সেভেন। রোনালদোভক্তরা মজা করে বলেন, জনসংখ্যার নিরিখে চীন এবং ভারতের পর তৃতীয় স্থানে ফুটবলারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমেরিকায় যত জনসংখ্যা, তার থেকেও বেশি লোক নজর রাখেন তার প্রোফাইলে।

লিউনেল মেসি
মাঠের মতো ইনস্টাগ্রামেও তারা প্রতিদ্বন্দ্বী। অনুগামীর সংখ্যা নিরিখে রোনাল্ডোর পরেই রয়েছেন লিওনেল মেসি। তার ফলোয়ারের সংখ্যা ৪৩ কোটি ২০ লাখ।

সেলিনা গোমেজ
নারীদের মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে বেশি ভক্ত সেলেনা গোমেজের। রোনালদো, মেসির পরেই রয়েছেন এই গায়িকা। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খোলা নিয়ে বেশ অনীহা ছিল সেলেনার। কিন্তু তা খুলতেই আনুগামীর সংখ্যা বেড়েছে লাফিয়ে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আটপৌরে জীবনের ছবিই বেশি দেন সেলেনা। কখনও তিনি রান্না করছেন, কখনও শরীরচর্চা। মাঝেমধ্যে শুটিংয়ের ছবিও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই মানসিক স্বাস্থ্য এবং অবসাদ নিয়ে কথা বলেন সেলেনা।

কাইলি জেনার
ইনস্টাগ্রামে অনুগামীর নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন কাইলি জেনার। তার অনুগামীর সংখ্যা ৩৮ কোটি। ২০১৯ সালে ফোর্বস তাকে কনিষ্ঠতম ‘সেলফ-মেড’ কোটিপতি ঘোষণা করেছিল। কাইলির নিজস্ব প্রসাধনী প্রতিষ্ঠান রয়েছে। রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

ডয়েন জনসন
কাইলির পরে রয়েছেন ডয়েন জনসন। ইনস্টাগ্রামে তার প্রোফাইলের নাম ‘ডয়েন দ্য রক জনসন’। হলিউডের এই নায়ক অতীতে কুস্তিতে (ডব্লুডব্লুই) চ্যাম্পিয়ন ছিলেন। নিজের শরীরচর্চার ভিডিও দেন তিনি।

আরিয়ানা গ্রান্ডে
সপ্তম স্থানে রয়েছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে। প্রায়ই নিজের জীবনযাপন, ঘরবাড়ি, পোষ্যের ছবি দেন তিনি। ইনস্টাগ্রামে আরিয়ানার ফলোয়ারের সংখ্যা ৩৫ কোটি ৭০ লাখ।

কিম কার্দাশিয়ান
তিনি যাই করেন, তাই খবর। ইনস্টাগ্রামেও যে তিনি চর্চাতেই থাকবেন, সেটাই স্বাভাবিক। অনুগামীর সংখ্যার নিরিখে অষ্টম স্থানে রয়েছেন কিম কার্দাশিয়ান। তার অনুগামীর সংখ্যা ৩৪ কোটি ৬০ লাখ।

বেয়ন্সে নোলস
কিমের পর রয়েছেন বেয়ন্সে নোলস। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৯ কোটি ৭০ লাখ। ‘লেমনেড’ অ্যালবাম মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম বেয়ন্সের জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে।

ক্লো কার্দাশিয়ান
ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে কিমের সঙ্গেই স্থান পেয়েছেন তার এক বোন ক্লো কার্দাশিয়ান। ক্লোর অনুগামীর সংখ্যা ২৯ কোটি ৫০ লাখ। ফলোয়ারের সংখ্যার হিসেবে প্রথম দশের তালিকায় নয় নম্বরে আগে ছিলেন পপ গায়ক জাস্টিন বিবার। তাকে সরিয়ে ওই জায়গা নিয়েছেন ক্লো। আর এক বোন কেন্ডেলও খুব বেশি পিছিয়ে নেই।

জাস্টিন বিবার
দশম স্থানে রয়েছে এখন জাস্টিন বিবার। তার ফলোয়ারের সংখ্যা ২৭ কোটি ৮০। নিজের অ্যাকাউন্ট থেকে ভক্তদের একাধিক তথ্য দিয়ে রাখেন জাস্টিন। কখনও অনুষ্ঠানের সূচি তো কখনও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ, বহু তথ্য মেলে তার অ্যাকাউন্ট থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রামক্রিশ্চিয়ানো রোনালদো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নগদ’ থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী চ্যাটজিপিটিতে বিভ্রাট

টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে প্রথম ভিডিও বানান টিকটকার প্রীতি
সোশ্যাল মিডিয়া

টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে প্রথম ভিডিও বানান টিকটকার প্রীতি

আমির নির্বাচনে চলছে ভোটগ্রহণ, প্রার্থী হলেন যারা
সোশ্যাল মিডিয়া

আমির নির্বাচনে চলছে ভোটগ্রহণ, প্রার্থী হলেন যারা

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2023

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix