Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষেধাজ্ঞা অমান্য করে পদোন্নতি পাওয়া সেই ৮ কর্মকর্তার বেতন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য করে পদোন্নতি পাওয়া সেই ৮ কর্মকর্তার বেতন স্থগিত
Share on FacebookShare on Twitter

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা লঙ্ঘন করে পদোন্নতি পাওয়া ৮ কর্মকর্তার বেতন স্থগিত করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

রোববার (২২ সেপ্টেম্বর) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগস্ট-২০২৪ মাসের বেতন বিলে স্বাক্ষর করেন।

বর্তমান উপাচার্য যোগদানের পর হাইকোর্টের আদেশ ও ইউজিসি’র নিষেধাজ্ঞার বিষয়টি তার নজরে আসলে ওই ৮ কর্মকর্তার বেতন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেন এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অ্যাডভাইজারের মতামত গ্রহণ সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন ট্রেজারার দপ্তরের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

এর আগে, গত ২৯ জুন তারিখে অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেটে ৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার ও সমমানের পদে (৪র্থ গ্রেড) পদোন্নতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

এখানে নিষেধাজ্ঞা অমান্য করে পদোন্নতি প্রাপ্ত ৮ জনের বেতন-ভাতা স্থগিত করা হয়। তারা হলেন— সংস্থাপন শাখার ড. জিয়াউল হক, মোস্তাফিজার রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের মোহাম্মদ আলী, পরিবহন পুলের তাপস কুমার গোস্বামী, কাউন্সিল শাখার ময়নুল আযাদ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ফিরোজুল ইসলাম, সিডিটি’র এসএম আব্দুর রহিম ও উপাচার্য দপ্তরের খায়রুল ইসলাম।

নথিপত্র থেকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়সমূহে অতিরিক্ত রেজিস্ট্রার ও সমমর্যাদার চতুর্থ গ্রেড এর পদসমূহে কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে ইউজিসির বিদ্যমান নীতিমালা অনুযায়ী উম্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দিতে হবে। এ বিষয়ে ২০২১ সালের ৩১ অক্টোবর সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নির্দেশনা প্রদান করে ইউজিসি। যাতে বলা হয়েছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাব এবং লাইব্রেরি এই চার দপ্তরে ৪র্থ গ্রেডভুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের পদ থাকবে। এই পদসমূহে ইউজিসি’র অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে, পদোন্নতি/ আপগ্রেডেশন/ পর্যায়োন্নয়ন দেওয়া যাবে না।

ইউজিসির এই নির্দেশনা অমান্য করে বেরোবি’র সাবেক ভিসি অতিরিক্ত রেজিস্ট্রার/ সমমানের পদে পদোন্নতির জন্য গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে প্রথম বার কর্মকর্তাদের ৪র্থ গ্রেডে পদোন্নতি দেয়ার জন্য বাছাই বোর্ড এর আয়োজন করেছিলেন। বিষয়টি ইউজিসি’র নজরে আসলে ১১ ডিসেম্বর ২০২২ তারিখে পদোন্নতি বা আপগ্রেডেশন কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করে এবং দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা তলব করেছিল।

এরপর ২০২৩ সালের ১১ ডিসেম্বর তারিখে পুণরায় একই পদে আপগ্রেডেশনের জন্য বাছাই বোর্ডের সভা করা হলে কমিশন আবারও ১০ ডিসেম্বর ২০২৩ তারিখে পুণরায় এ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করে দুই কার্যদিবসের মধ্যে কমিশনকে লিখিতভাবে জানাতে বলে। ফলে দ্বিতীয় দফায় বোর্ডের কার্যক্রম ভেস্তে যায়।

ইউজিসির নিষেজ্ঞার কারণে অধ্যাপক হাসিবুর রশীদ বাছাই বোর্ডের মাধ্যমে কর্মকর্তাদের আপগ্রেডেশন দিতে না পেরে সরকারি ‘চাকরি (স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ) (বেতন ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ১২’ এর ভুল ব্যাখাপূর্বক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণকে ৪র্থ গ্রেড প্রদানের কার্যক্রম গ্রহণ করলে কমিশন দুই দফা চিঠি দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দিলে এই প্রক্রিয়াটিও বাতিল হয়ে যায়। এরপর ৩০ মে তারিখে প্রেরিত ইউজিসি’র ৬ষ্ঠ দফা চিঠি উপেক্ষা করে গত ৩১ মে ২০২৪ তারিখে অতিরিক্ত রেজিস্ট্রার ও সমমানের পদে আপগ্রেডেশনের মাধ্যমে পদোন্নতি দেওয়ার জন্য বাছাইবোর্ড সম্পন্ন করেছিলেন সাবেক উপাচার্য।

পদোন্নতি প্রদানের জন্য গঠিত বাছাই বোর্ডটিও ছিল ত্রুটিপূর্ণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ম গ্রেডের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম ছিলেন ৪র্থ গ্রেডের কর্মকতাদের পদোন্নতি বোর্ডের বিশেষজ্ঞ সদস্য, আবার সাবেক ট্রেজারার ড. মজিব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ও ট্রেজারার হিসেবে ২টি স্বাক্ষর করেছেন।

এই ত্রুটিপূর্ণ নিয়োগ বোর্ড পুর্নগঠনসহ অবৈধভাবে পদোন্নতি প্রাপ্তদের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন সংক্ষুব্ধ ৫ জন কর্মকর্তা। রিট শুনানি শেষে গত ২৪ জুলাই তারিখে হাইকোর্ট স্ট্যাটাস ক্যু দেন। হাইকোর্টের আদেশ সত্বেও সাবেক ভিসি ৮ জন কর্মকর্তাকে জুলাই মাসে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে বেতন প্রদান করেন এবং তাদের মধ্যে ড. জিয়াউল হককে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে রেজিস্ট্রারের দায়িত্বও দিয়েছিলেন।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, পাঁচজন কর্মকর্তা পদোন্নতি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের কাগজ ইতোমধ্যে এসেছে। রিটের কাগজ অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যায় লিগ্যাল অফিসারের কাছে লিখত চেয়েছি, তিনি মৌখিক বলেছেন, পঞ্চম গ্রেডের বেতন দেওয়া হোক এবং পরবর্তীতে হাইকোর্টের যখন পূর্ণাঙ্গ রায় দিবে সেই দায় তাদের পক্ষে গেলে তাদের এই বকেয়া বেতনসহ পেয়ে যাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল
সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার
প্রযুক্তি সংবাদ

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার

ইমো ব্যবহারকারীদের জন্য রবি’র সেরা অফার
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তার জন্য যে নতুন ফিচার যুক্ত হলো ইমোতে

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার
নির্বাচিত

জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন বয়কটের ডাক নামিদামি প্রতিষ্ঠানের

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা...

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ সেপ্টেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে পদোন্নতি পাওয়া সেই ৮ কর্মকর্তার বেতন স্থগিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix