Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ঘুরছে মেট্রোর আয়ের হিসাব, যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 September 2024
ফেসবুকে ঘুরছে মেট্রোর আয়ের হিসাব, যা জানাল কর্তৃপক্ষ
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রোরেলের চলতি মাসের প্রথম ১৮ দিনের আয়ের সঙ্গে আগের ছয় মাসের আয়ের তুলনা করে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যা সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আবদুর রউফ বলেন, ‘এমন তথ্য কোথায় পেয়েছে। আমরা তো ছয় মাস আগের কোনো তথ্য দেই নাই। এমন কিছু বলিও নাই। ১৯ দিনের আয় কীভাবে ছয় মাসের আয়কে অতিক্রম করে? এটা তো বাস্তব সম্মত কোনো কথা না। এটার কোনো সত্যতা নেই।’

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে সময় সংবাদকে তিনি এসব কথা বলেন।

আবদুর রউফ বলেন, ‘আমাদের দিনে আয় গড়ে ১ কোটি টাকার আশপাশে থাকে। সে হিসাবে চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রোরেল আয় করেছে ২০ কোটি টাকার বেশি। আমাদের রাজস্ব উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা ফাঁক আছে।’

তিনি বলেন,ধরেন, কেউ এমআরটি পাস করে ১০ হাজার টাকা টপ আপ করল। সুতরাং এইখানে ১০ হাজার টাকা কিন্তু আয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বলে ধরা হয়। এখন যদি সে ২ হাজার টাকা খরচ করে তার কার্ড জমা দিয়ে বাকি টাকা তুলে ফেলে, তাহলে কিন্তু আমার ৮ হাজার টাকা আয় থেকে চলে গেল। তাই টপ আপ করার পর পুরো টাকাটা ব্যবহার করে ফেললে তবেই এটা আয় হিসেবে আমরা ধর‍তে পারব।

আবদুর রউফ বলেন, ‘সুতরাং আমরা আসলে এই সময়ে এসে আয়-ব্যয়ের সঠিক হিসাব বলতে পারব না। এটা বছর শেষে একবারে হিসাব করে বলা সম্ভব। আমাদের মেট্রোরেলের বিজ্ঞাপন, ব্যাংকসহ আরও অনেক খাতের আয়-ব্যয়ের হিসাব আছে। সেগুলো সব হিসাব করে আমাদের খরচ সেখান থেকে বাদ দিয়ে তবেই আমরা আয় বলতে পারব। তাই এটি চলমান প্রক্রিয়া। এজন্য এই আয়-ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বছর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রোরেল আয় করেছে ২০ কোটি টাকার ওপরে। যেখানে আগের ছয় মাসে আয় ছিল ১৮ কোটি টাকা। যেখানে এই আগের ছয় মাস কোন বছরের সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।

অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে উল্লেখ করা ছয় মাসের হিসাবটি ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা আয় হয়েছে। অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এবং ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

অর্থাৎ ছয় মাসের হিসাবটি চলতি বছরের নয়। বরং সেখানে বলা হয়েছে, মেট্রোরেল চালুর পর থেকে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত মেট্রোরেল আয় করেছে ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা। ওই সময় মেট্রোরেল চলাচল করত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত।

এর আগে গত বৃহস্পতিবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে মেট্রোরেলের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুই শুক্রবার সাপ্তাহিক বন্ধ ছিল।

তিনি বলেন, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আমাদের আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। ওই দিন ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে। এই বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, এদিন ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রোরেলের আয় হয়েছে সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন সার্চ ফিচার আনবে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

নতুন সার্চ ফিচার আনবে হোয়াটসঅ্যাপ

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস
প্রযুক্তি সংবাদ

থার্ড পার্টি অ্যাপ ছাড়া ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন যেভাবে

স্মার্টওয়াচ তৈরি করছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ তৈরি করছে ফেসবুক

টিভিতে বিড়ি টেনে সোশ্যাল মিডিয়া ভাইরাল নানক
সোশ্যাল মিডিয়া

টিভিতে বিড়ি টেনে সোশ্যাল মিডিয়া ভাইরাল নানক

মসজিদে হামলা চালিয়েছে ভারত
সোশ্যাল মিডিয়া

মসজিদে হামলা চালিয়েছে ভারত

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2024

ফেসবুকে ঘুরছে মেট্রোর আয়ের হিসাব, যা জানাল কর্তৃপক্ষ

Techzoom.TV |
TechzoomTV