Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রেমে ছেঁকা খেয়ে জেদ থেকেই সফল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 August 2025
প্রেমে ছেঁকা খেয়ে জেদ থেকেই সফল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
Share on FacebookShare on Twitter

‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’—ফেসবুকে কয়েক বছর আগে এই ডায়লগ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। নকল হাসি, ভন্ডামি আর ফিল্টার ভরা কনটেন্টের ভিড়ে একেবারে সাধারণ, সরল এক তরুণ হুট করেই সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি রিপন মিয়া। যাকে আমরা সবাই চিনি রিপন ভিডিও নামে।

‘আমার একটা রিপন মিয়ার মত জীবন চাই’—শহরে যান্ত্রিকতায় ক্লান্ত অনেকেই কি এমন ভাবছেন? আমরা জানি না। তবে যে জীবন ফরিংয়ের, মানুষের সাথে তার হয় নাকো দেখা। শিক্ষিত মধ্যবিত্তে এমন আফসোস প্রায়ই শোনা যায়। কিন্তু কনটেন্ট ক্রিয়েটর রিপন কোন জীবনের দেখা পেলেন? যে জীবনে চিন্তা কম টেনশন নেই। আর আছে অফুরন্ত সুখ? রিপনের মধ্যে এই জীবনটা আছে। এমনটা বলাই যায়।

দুদিন আগে এক পডকাস্টে রিপন মিয়া নিজেই খুলে বলেছেন এমন কিছু কথা যার থেকে তারও একটা জীবন দর্শন ধরা পড়ে। শহরে মানুষের লাখ লাখ টাকা থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারে না।

আর তিনি সারাদিন কাঠমিস্ত্রীর কাজ করে যে শান্তির ঘুম দেন তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এই হচ্ছে রিপন মিয়ার সোজা সাপ্টা ভাবনা। রিপন মনে করেন সুখের পিছনে ছুটলে তাকে পাওয়া যায় না বরং চাইতে হবে কম অল্প পেলেও শুকরিয়া থাকতে হবে স্রষ্টা যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারলে জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দর।

রিপন মিয়ার প্রাণ খোলা হাসির পেছনেও কি বেদনার কোন গল্প নেই? ভালোবাসার আঘাত বা অপূর্ণতা নেই? পডকাস্টে তিনি বলেছেন, তারও জীবনে প্রেম এসেছিল। তুমি দেবে কিছু আমি দেব কিছু। তা থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। এমন ভাবনা ও বিশ্বাসে রিপন ছেঁকাও খেয়েছেন, তবে ভেঙে পড়েননি। একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে এমন কাজ করব যেন আরো ১০ টা মেয়ে পেছনের লাইন ধরে- এই হচ্ছে রিপন মিয়া। হোঁচট খাওয়ার জায়গায় উঠে দাঁড়াতে হবে, এই জেদ আর আত্মবিশ্বাস থেকেই শুরু হয় তার ভিডিও বানানোর যাত্রা।

রিপন মিয়ার কাছে সফলতা মানে মানুষের অফুরন্ত ভালোবাসা আর সম্মান যা টাকা দিয়ে মাপা যায় না। তিনি বিশ্বাস করেন পরিবার যদি ঠিক থাকে তাহলে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায়। তার জীবনে কাজের চেয়ে বড় কোন ওষুধ নেই। কাজ শুধু শরীরকেই ভালো রাখে না। মনকেও ডিপ্রেশন থেকে দূরে রাখে। কারণ অলস মস্তিষ্কই শয়তানের কারখানা। তিনি তরুণদের বলেন, কোন কাজই ছোট নয়। একজন মুচি যখন জুতা সেলাই করে তখন সেও রাজকীয় কাজ করে। কারণ তার কাজের ফলেই আরেকজন চলতে পারে। দিনশেষে আমাদের সবার গন্তব্য একটাই। আর কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। তাই যা করার এই জীবনেই করতে হবে।

যেখানে সম্পর্কগুলো সামান্য কারণে ঠুনকো কাচের মত ভেঙে যাচ্ছে সেখানে রিপন মনে করিয়ে দেন এক চিরন্তন সত্য। তিনি বলেন, আপনার কাবিনে কিন্তু আপনারে বউ রাখে না বউ রাখে মন থেকা তার মতে ২০ লাখ টাকার কাবিন দিয়ে সম্পর্ক ধরে রাখা যায় না। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক ভালোবাসা সম্মান আর বন্ধুত্বে। রিপন মিয়ার কাছে স্ত্রী শুধু স্ত্রী নন, তিনি একজন বন্ধু। একজন ভালোবাসার মানুষ এবং জীবনের সব গল্পের সঙ্গী। রিপন বলেন, ‘যদি বউরে বউ মনে করেন তাইলে তো হইলো না। এইডাই বউ, এইডাই বন্ধু, এইডাই সব।’

এই দর্শনী একটি সম্পর্ককে মজবুত করে তোলে। সংসারে ছোটখাট ঝগড়া বা মনোমালিন্য হবেই। কিন্তু তার জন্য সম্পর্ক শেষ করে দেয়ার কোন সুযোগ নেই। কারণ তিনি বিশ্বাস করেন ঝগড়া যতই করো না কেন থাকতে কিন্তু আমার সাথেই হবে। এই মানসিকতায় সম্পর্ককে আজ জীবন টিকিয়ে রাখে। রিপন মনে করেন দিনশেষে আইনি কাগজপত্রের চেয়েও বড় হলো মনের বাঁধন। এই সহজ সরল ও সৎ জীবনাদর্শই হয়তো আজ আমাদের সকলের চাওয়া। এটাই বাস্তব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কনটেন্ট ক্রিয়েটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে
নির্বাচিত

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে

বিগো-টিকটক-লাইকি নিষিদ্ধের রিট হাইকোর্টের কার্যতালিকায়
সোশ্যাল মিডিয়া

বিগো-টিকটক-লাইকি নিষিদ্ধের রিট হাইকোর্টের কার্যতালিকায়

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন
প্রযুক্তি সংবাদ

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

ফেসবুক গ্রুপের জন্য আসছে নতুন সুবিধা

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
নির্বাচিত

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

‘বন্ধুর’ পাঠানো মেসেজেও বেহাত হতে পারে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2025

প্রেমে ছেঁকা খেয়ে জেদ থেকেই সফল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix