Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মার্ক জাকারবার্গকে’ ব্লক করায় ফেসবুকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
‘মার্ক জাকারবার্গকে’ ব্লক করায় ফেসবুকের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন মার্ক জাকারবার্গ নামে যুক্তরাষ্ট্রের এক আইনজীবী। সেলিব্রিটি বা তারকাদের নাম নকলের দায়ে তার ফেসবুক অ্যাকাউন্ট বারবার নিষ্ক্রিয় বা ব্লক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আইনজীবী মার্ক এস জাকারবার্গ বলছেন, ‘আমি আসলেই সেই পরিচিত সেলিব্রিটি (মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ) নই। আমি শুধু একই নামের একজন।’

তিনি জানিয়েছেন, গত আট বছরের মধ্যে তার অ্যাকাউন্ট পাঁচবার নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে তার ব্যবসায় হাজার হাজার ডলার লোকসান হয়েছে।

দেউলিয়া এ আইনজীবীর সম্প্রতি করা মামলায় বলা হয়েছে, তিনি ৩৮ বছর ধরে আইনচর্চা করছেন, অর্থাৎ তার পেশাদার জীবন শুরু হয় অনেক আগে। সেই সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মার্ক ই জাকারবার্গ কেবলই শিশু।

তবে মেটা জানিয়েছে, তারা ওই আইনজীবীর অ্যাকাউন্ট পুনরায় চালু করেছে এবং ভবিষ্যতে এমন ভুল না ঘটার জন্য পদক্ষেপ নিচ্ছে।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মেরিয়ন সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা চুক্তি ভঙ্গ করেছে। কারণ আইনজীবীর ১১ হাজার ডলারের বিজ্ঞাপন ভুলভাবে সরিয়ে নেয়া হয়েছিল।

মার্ক এস জাকারবার্গের স্থানীয় গণমাধ্যমকে দেয়া ই-মেইলগুলোয় দেখা যায়, ফেসবুক তার বিরুদ্ধে ‘প্রকৃত নাম ব্যবহার না করার’ অভিযোগ এনেছিল।

তিনি জানান, নিজের পরিচয় প্রমাণ করতে তিনি ফটো আইডি, ক্রেডিট কার্ড এবং তার মুখের একাধিক ছবি ফেসবুককে জমা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কের অ্যাকাউন্ট মে মাসে বন্ধ করা হয়েছিল এবং সম্প্রতি মামলা দায়েরের পরই পুনরায় তা চালু করা হয়।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভুলভাবে নিষ্ক্রিয় হওয়ায় আমরা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট পুনরায় চালু করেছি। এ ঘটনায় মার্ক জাকারবার্গের ধৈর্যের প্রশংসা করি এবং ভবিষ্যতে এটি পুনরায় না ঘটানোর জন্য কাজ করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান
প্রযুক্তি সংবাদ

অপরিষ্কার ইয়ারবাড ব্যবহারে কমতে পারে শ্রবণশক্তি

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’
প্রযুক্তি বাজার

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে
প্রযুক্তি সংবাদ

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ
নির্বাচিত

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো  ফোনের স্টক শেষ!
প্রযুক্তি বাজার

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো ফোনের স্টক শেষ!

৫০ শতাংশ ছাড়ে রিয়েলমি ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ
ছাড় ও অফার

৫০ শতাংশ ছাড়ে রিয়েলমি ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
ই-কমার্স

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
নির্বাচিত

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
প্রযুক্তি সংবাদ

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের...

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ সেপ্টেম্বর ২০২৫

‘মার্ক জাকারবার্গকে’ ব্লক করায় ফেসবুকের বিরুদ্ধে মামলা

Techzoom.TV |
TechzoomTV