Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যশোরে অনলাইনে ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় প্রতারকচক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 September 2025
যশোরে অনলাইনে ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় প্রতারকচক্রের তিন সদস্য আটক
Share on FacebookShare on Twitter

অনলাইনে প্রতারণা করে ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিন প্রতারককে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা আটক করেছে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের আলাউদ্দিন শেখ, ঢাকা সাভারের ঘাসমহল গ্রামের জাহিদুল ইসলাম এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের এনামুল হক।

রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার বিকেলে তাদের যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ ঘটনায় শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার জাহাঙ্গীর আলম।

মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। জাহাঙ্গীর আলমের অভিযোগ, একটি ওয়েবসাইট থেকে গত ২২ মার্চ টেলিগ্রামে একটি লিংক দেওয়া হয়। মেসেজ পাওয়ার পর তিনি বিভিন্ন সময়ে টেলিগ্রামে আসামিদের সঙ্গে কথা বলেন।

তাকে বলা হয়, তাদের কাছ থেকে কাজ পেতে হলে জামানত হিসেবে টাকা দিতে হবে, আর কাজ না হলে টাকা ফেরত দেওয়া হবে। ওই দিন দুপুরে তিনি একটি নগদ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। আনুমানিক এক ঘণ্টা পর তার কাছে জামানত ও পারিশ্রমিক বাবদ ১৭ হাজার টাকা পাঠানো হয়। এতে তিনি বিশ্বাস
স্থাপন করেন।

পরবর্তীতে জানানো হয়, যদি এক লাখ টাকা জামানত রাখতে পারেন তাহলে আরও বেশি পারিশ্রমিক দেওয়া হবে। তিনি সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ও ফেনী শাখায় ২৪ হাজার টাকা পাঠান। পরে বিভিন্ন সময়ে সিটি ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, বিকাশ, নগদসহ নানা মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা পাঠান তিনি।

কিন্তু এরপরও জামানত ফেরত না পেয়ে এবং তাদের কথাবার্তায় বিভ্রান্ত হয়ে তিনি বুঝতে পারেন যে প্রতারকদের খপ্পরে পড়েছেন। ফলে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষ বলেন, রোববার ভোরে বাড্ডা থেকে প্রথমে আলাউদ্দিন শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িত জাহিদুলকে সাভারের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আরেক আসামি জাহাঙ্গীরকে বাড্ডা থেকে আটক করা হয়। তিনিও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এসআই দেবব্রত ঘোষ আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন রয়েছেন। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়

নির্বাচিত

ফেসবুকে বন্ধু ছাঁটায়ের দিন আজ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
সোশ্যাল মিডিয়া

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

প্রযুক্তি যেভাবে আন্দোলনের মূল হাতিয়ার হয়ে ওঠে নেপালে
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি যেভাবে আন্দোলনের মূল হাতিয়ার হয়ে ওঠে নেপালে

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’

করোনা চিকিৎসায় ৫০০০ বেডের হাসপাতাল করবে বসুন্ধরা
সোশ্যাল মিডিয়া

করোনা চিকিৎসায় ৫০০০ বেডের হাসপাতাল করবে বসুন্ধরা

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2025

যশোরে অনলাইনে ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় প্রতারকচক্রের তিন সদস্য আটক

Techzoom.TV |
TechzoomTV