Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আই লাভ মুহাম্মদ স্লোগানে উত্তাল ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
আই লাভ মুহাম্মদ স্লোগানে উত্তাল ভারত
Share on FacebookShare on Twitter

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে কয়েকটি এফআইআর দায়ের হয়েছে এবং উত্তর প্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষও হয়েছে।কানপুর সিটি ট্যুর

গত রবিবার উত্তরাখণ্ডের কাশীপুরে একই ধরনের ব্যানার হাতে মিছিলের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।

তখন পুলিশ আটজনকে আটক করে। একই দিন উত্তর প্রদেশের উন্নাওতে একইরকম মিছিলের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মুসলিমরা অভিযোগ করেছেন, নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করায় পুলিশ তাদের টার্গেট করছে।
কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি জানান, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদুন্নবীর প্রচলিত শোভাযাত্রার জন্য নির্দিষ্ট জায়গা ছিল।

ধর্মীয় বইকানপুর সিটি ট্যুর
কিন্তু স্থানীয়রা অন্যত্র প্যান্ডেল বানিয়ে সেখানে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগান। এর বিরোধিতা করে অন্য একটি পক্ষ। পরে উভয়পক্ষের সমঝোতায় ব্যানারটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়। ত্রিপাঠির দাবি, মামলা ব্যানারের লেখা নিয়ে নয়, বরং অনুমোদিত স্থান ছাড়া অন্যত্র প্যান্ডেল বানানো ও শোভাযাত্রার সময় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে হয়েছে।

মামলায় বলা হয়, ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগিয়ে মুসলিম সম্প্রদায় নতুন প্রথা চালু করার চেষ্টা করছিল এবং অন্য সম্প্রদায়ের মানুষ তা প্রতিহত করেন। এ ছাড়া শোভাযাত্রার সময় ‘অন্য সম্প্রদায়ের’ ধর্মীয় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও আছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়েছে এবং আয়োজকসহ বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কানপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, ৪ সেপ্টেম্বর ব্যানার নিয়ে বিতর্ক শুরু হলেও শোভাযাত্রা বের হয় ৫ সেপ্টেম্বর।

এআইএমআইএম নেতা ও এমপি আসাদুদ্দিন ওয়েইসি ১৫ সেপ্টেম্বর এক্স (টুইটার)-এ কানপুর পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা কোনো অপরাধ নয়। যদি অপরাধ হয়, আমি শাস্তি মেনে নেব।ধর্মীয় বইকানপুর সিটি ট্যুর

এদিকে লক্ষ্ণৌতেও বিক্ষোভ হয়েছে। লক্ষ্ণৌতে রাজ্য বিধানসভার প্রবেশপথে কয়েকজন নারী ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার হাতে বিক্ষোভ করেন। প্রয়াত কবি মুনব্বর রাণার কন্যা ও সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া রাণা এই বিক্ষোভের নেতৃত্ব দেন। তিনি বিবিসিকে জানান, কিছু যুবকও বিক্ষোভে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের রাস্তা থেকেই আটকে দেয়। সুমাইয়ার দাবি, পুলিশ কয়েকজনকে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রেখেছিল। তার অভিযোগ, ‘মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা হলে মামলা হয় না। কিন্তু মুসলমানরা সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ধর্মীয় অনুভূতি ব্যক্ত করলেই এফআইআর হয়। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা দমন করার চেষ্টা, যা আমরা মেনে নেব না।’

উত্তর প্রদেশের কানপুরে দায়ের হওয়া মামলার বিরুদ্ধে উন্নাও ও বহরাইচে বিক্ষোভ হয়েছে। উন্নাওয়ের গঙ্গাঘাট থানা এলাকায় বিনা অনুমতিতে মিছিল করায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন নারী ও শিশু ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন।ধর্মীয় বইকানপুর সিটি ট্যুর

উন্নাওয়ের সিনিয়র পুলিশ সুপার (উত্তর) অখিলেশ সিং জানান, ১৬৩ ধারা অনুযায়ী জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, তাই অনুমতি ছাড়া মিছিল করা যায় না। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে। উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ধর্মপাল সিং বলেন, ‘আইন নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেওয়া হবে না। খবর পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফৈজুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল করে গিয়ে আই লাভ মুহাম্মদ লিখা ব্যানার লাগানোর জন্য যে এফআইআর দায়ের হচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছিলাম। কোনো স্লোগান তুলিনি, আইন ভাঙিনি। পরে জানতে পারি আমাদের বিরুদ্ধেই মামলা হয়েছে।’ তিনি এফআইআর বাতিলের জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। উত্তর প্রদেশ ছাড়াও গুজরাতের গোধরা, মুম্বাইয়ের ভায়খলা ও উত্তরাখণ্ডের কাশীপুরে বিক্ষোভ হয়েছে। গোধরায় একটি থানার সামনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় ৮৭ জনের নামে মামলা ও ১৭ জন গ্রেপ্তার হয়েছে।

মুম্বাইয়ের ভায়খলা এলাকাতেও ২১ সেপ্টেম্বর মুসলমানরা মিছিল করেন। অনুমতি ছাড়াই মিছিল করায় এফআইআর হয় এবং একজনকে হেফাজতে নেওয়া হয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কাশীপুরে রবিবার বিকেলে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার নিয়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।

মুসলমানদের নিশানা করা হচ্ছে?

মানবাধিকারকর্মীরা বলছেন, ছোট ছোট ঘটনাকে বড় করে মুসলমানদের নিশানা করা হচ্ছে। সামাজিক সংগঠন ‘ইউনাইটেড এগেইনস্ট হেট’-এর সদস্য নাদিম খান বলেন, ‘কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছিল। মুসলমানরা অভিযোগ দিয়েছিল, কিন্তু এফআইআর হয়নি। অথচ তাদের বিরুদ্ধেই মামলা হলো।’ তিনি আরো বলেন, ‘রমজানে ঘরে নামাজ পড়ার জন্য মামলা হয়েছে, ছাদে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, এখন নবীর পোস্টার নিয়ে মামলা হচ্ছে—মনে হচ্ছে মুসলমানদের চিহ্নিত করে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে।’

কংগ্রেসের এমপি ইমরান প্রতাপগড়ী প্রশ্ন তুলেছেন, ‘নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা প্রকাশ করলে মামলা হলে ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই কি মামলা হবে?’ তবে তিনি মুসলিম যুবকদের সতর্ক করে বলেন, ‘বিনা অনুমতিতে মিছিল করলে আইনি জটিলতায় পড়তে পারেন। প্রতিবাদের নির্দিষ্ট জায়গা ব্যবহার করা উচিত বা সামাজিক মাধ্যমেও প্রতিবাদ জানানো যেতে পারে।’

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় পরিচয় দেখে নয়, আইনভঙ্গকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কানপুরের ঘটনার পর শুধু উত্তর প্রদেশ নয়, অন্য রাজ্যেও মুসলমানরা ‘আই লাভ মুহাম্মদ’ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এবং অনেকে তা প্রোফাইল পিকচার করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারে গুনতে হবে অর্থ

ঢাবিতে কোরআন তেলওয়াত নিষিদ্ধ, উত্তাল সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া

ঢাবিতে কোরআন তেলওয়াত নিষিদ্ধ, উত্তাল সোশ্যাল মিডিয়া

ফেসবুক নিউজ ফিডের শুরুতেই করোনাভাইরাস তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুক নিউজ ফিডের শুরুতেই করোনাভাইরাস তথ্য

ফের প্রভার ভিডিও ভাইরাল
নির্বাচিত

ফের প্রভার ভিডিও ভাইরাল

হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত এই নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত এই নতুন ফিচার

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে সেই প্রতীক্ষিত ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

আই লাভ মুহাম্মদ স্লোগানে উত্তাল ভারত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix