Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমির নির্বাচনে চলছে ভোটগ্রহণ, প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
আমির নির্বাচনে চলছে ভোটগ্রহণ, প্রার্থী হলেন যারা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ হলো ‘আমির’। বর্তমানে দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান। যিনি দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন। তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর অনুষ্ঠিত হয় আমির নির্বাচন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, সারা দেশে জামায়াতের ১ লাখ ২৫ হাজারের বেশি রুকন বা সদস্য আছেন। যাদের ভোটে আমির নির্বাচিত হয়। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) থেকে দলের আমির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোট শুরুর আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা আমির নির্বাচনে তিনজনের একটি সম্ভাব্য প্যানেল নির্ধারণ করেছেন। এই প্যানেলে রয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

দলটির রীতি অনুযায়ী সাধারণত এ প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারবেন।

জামায়াত কর্মীরা জানান, বর্তমান আমির ডা. শফিকুর রহমান মাঠপর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে সবার নজর কেড়েছে।

তিনি দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে। তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তাভাবনা ও কথা-কাজের কারণে ছোটবড় সব শ্রেণির মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার নেতৃত্বের কারণে দলের জনপ্রিয়তাও বেড়েছে।

তবে দলের অভ্যন্তরে বিকল্প ভাবনাও রয়েছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের প্রতিও অনেকের সহানুভূতি রয়েছে।

ভোট শুরু হলে প্রতিটি জেলায় দলের নির্বাচন কমিশন থেকে মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা গিয়ে ভোট সংগ্রহ করেন। এই ভোটপ্রক্রিয়া নভেম্বর পর্যন্ত চলবে। এরপর গণনাসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে কে হচ্ছেন নতুন আমির।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এবারে নির্বাচনে ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি আমির নির্বাচিত হবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নভেম্বরেই নতুন আমির শপথ গ্রহণ করবেন।

Tags: নির্বাচন কমিশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে আসছে ‘একগুচ্ছ’ নতুন ফিচার

টিকটক-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

টিকটক-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে লিগ্যাল নোটিশ

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ

টেলিগ্রাম ব্যবহারে এ বার পকেট থেকে খোয়াতে হবে টাকা, জানুন
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে এলো চমকপ্রদ কয়েকটি ফিচার

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং অ্যাপে ভয়েস মেসেজ সুবিধা

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি
অটোমোবাইল

এক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি

১৩ মে থেকে অনলাইনে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

১৩ মে থেকে অনলাইনে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’
ই-কমার্স

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম...

লেনোভোর মর্যাদাপূর্ণ ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ পেল স্মার্ট

লেনোভোর মর্যাদাপূর্ণ ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ পেল স্মার্ট

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix