Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি বিশ্বে যা কিছু প্রথম নিয়ে এসেছে গ্যালাক্সি এস২০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 February 2020
ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
Share on FacebookShare on Twitter

স্যামসাং ফ্ল্যাগশিপ ফোন ‘গ্যালাক্সি এস২০ সিরিজ’ নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে নানা আলোচনা। স্মার্টফোনটি ফাইভ-জি ব্যবহার উপযোগী এবং এতে রয়েছে ১০০এক্স জুম ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৮কে ভিডিও ফিচারসহ নতুন ফিচার মোড ডিরেক্টরস ভিউ, সিঙ্গেল টেক ফটো এবং নাইট হাইপারল্যাপস। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গ্যালাক্সি এস২০ সিরিজ এ এমন অনেক ফিচার আছে যা অ্যাপলের সর্বশেষ আইফোন ১১ সিরিজে নেই। দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজটির দুটি ফোন নিয়ে আসা হচ্ছে আর সেগুলো হচ্ছে গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা।

গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা-এর কিছু আলোচিত দিক নিয়ে আলোচনা করা হলো-

ক্যামেরা
গ্যালাক্সি এস২০ আলট্রা-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। গ্যালাক্সি এস২০ আলট্রা ফোনের ক্যামেরায় রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। গ্যালাক্সি এস২০ আলট্রা-তে এ দেয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে মানের দিক থেকে আইফোনের ক্যামেরাকে সাধারণ হিসেবে বিবেচনা করা যাবে না। গ্যালাক্সি এস২০ আলট্রা-এর ক্যামেরা অন্যদের তুলনায় বেশি উন্নত কারণ এতে একটি পেরিস্কোপ সন্নিবেশিত করা হয়েছে। এটি একটি প্রিজমকে কাজে লাগিয়ে আলো ডিভাইসটির ভেতরে প্রতিফলিত করে, যার কারণে দীর্ঘ লেন্স এবং বড় সেন্সর ব্যবহার করে ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভব হয়। এ ছাড়াও ‘নোনা-বিনিং’ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ডায়নামিকালি ১০৮ মেগাপিক্সেল মোড থেকে ১২ মেগাপিক্সেল মোডে নেওয়া যাবে গ্যালাক্সি এস২০ আলট্রাতে। সেন্সর লেভেলে নয়টি পিক্সেলকে এক পিক্সেলে নেওয়া হয় এই প্রযুক্তির মাধ্যমে।

এস২০ আলট্রা-তে ব্যবহার করা হবে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স এবং এর সাহায্যে ক্যামেরা ১২০৩২×৯০২৪ পিক্সেল ও ৪২ মেগাবাইটের ছবি তোলা যাবে। এর ভিডিও সেন্সর সুপার ফেস ডিটেকশন সাপোর্ট করবে ফলে অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে স্বল্প আলোতেও অনেক দ্রুত ফোকাস করা যাবে এ ফোন দিয়ে।

৮কে ভিডিও মোড
৮কে মোডে ডিভাইসটিতে ভিডিও ধারণে সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে পাঁচ মিনিট। এতে ভিডিও রেকর্ড করা যাবে শুধু সেকেন্ডে ২৪ ফ্রেইম রেটে।

র‌্যাম ও চিপসেট
গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা-তে রয়েছে এক্সিনোস ৯৯০ চিপসেট। ৭ ন্যানোমিটার আকারের এই চিপসেটে রয়েছে আট কোরের ট্রাই ক্লাস্টার আর্কিটেকচার। সর্বোচ্চ ১০৮ মেগাপিক্সেল (এস২০ আলট্রা) সেন্সর সাপোর্ট করবে এই চিপসেট। প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম গতিতে ১০ বিট ৮কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে এটি। গ্রাফিক্সের জন্য এক্সিনোস ৯৯০ চিপসেটে থাকছে মালি-জি৭৭ জিপিইউ। চিপসেটটিতে আগের থেকে ২০ শতাংশ ভালো গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য দুটি নিউরাল প্রসেসিং ইঞ্জিন থাকবে।

গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা-তে প্রথমবারের মতো পাওয়া যাবে এলপিডিডিআর ৫ র‌্যাম । বিশ্বের এই প্রথম কোন ডিভাইসে এই এলপিডিডিআর ৫ র‌্যাম ব্যবহার করা হয়েছে ।

গ্যালাক্সি গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা-এর ডিসপ্লে

গ্যালাক্সি এস২০+ ৬.৭ ইঞ্চি ও গ্যালাক্সি এস২০ আলট্রা ৬.৯ ইঞ্চির ডিসপ্লে সমৃদ্ধ। ফোনগুলোতে প্রথমবারের মত ১২০ হার্জেড রিফ্রেশ রেট ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।

জুম করার সক্ষমতা
হুয়াওয়ের পি৩০ আলট্রা হ্যান্ডসেটের তুলনায় দ্বিগুণ জুম করার সক্ষমতা পেলো স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা-তে জুম করার সক্ষমতা দেখলে আপনার বিস্ময়কর মনে হবে। এইপ্রথম বিশ্বের কোন ফোনে ১০০এক্স জুম করে সবথেকে ভালো ছবি তোলা যাবে। তবে প্রতিষ্ঠানটি বলছে ১০০এক্স জুম করে ভালো মানে ছবি বা ভিডিও করতে ট্রাইপড ব্যবহার করতে বলা হয়েছে । আর ২০এক্স বা ৩০এক্স ব্যবহার করেও খুব ভালো ছবি তোলা সম্ভব।’

সিঙ্গেল টেক
গ্যালাক্সি এস২০+ ও এস২০ আলট্রা ফোনের নতুন ফিচার ‘সিঙ্গেল টেক’ নিয়েও বেশ আলোচনা হচ্ছে। এ ফিচারের মাধ্যমে ভিডিও করা অবস্থায় কয়েকটি মোডে ছবি তোলা যাবে। কাজটি করতে শুধু শাটার বাটন প্রেস করলেই হবে। আইফোন থেকেও ভিডিও করা অবস্থায় ছবি তোলা যায়, তবে ভিন্ন ভিন্ন মোডে নয়।

নচ
আইফোনসহ অনেক নামিদামি কোম্পানীই নচ ট্রেন্ড থেকে বের হতে পারেনি। কিন্তু স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপে কোনো নচ রাখেনি। এর বিপরীতে তারা ব্যবহার করেছে ‘ইনফিনিটি-ও’ ডিসপ্লে। এতে করে নচের জন্য ডিসপ্লের অংশ ছেঁটে ফেলতে হয়নি স্যামসাংকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
সোশ্যাল মিডিয়া

সিরীয় শরণার্থীদের ‘লাইভে’ পাওয়া অর্থের ৭০ শতাংশই রাখে টিকটক

অদম্য ইচ্ছা বদলে দিয়েছে জীবন
উই

অদম্য ইচ্ছা বদলে দিয়েছে জীবন

দল চাওয়ায় ৩০ মিনিটের ব্যবধানে সরকারি চাকরি ছাড়েন জামায়াত আমির
স্পটলাইট

দল চাওয়ায় ৩০ মিনিটের ব্যবধানে সরকারি চাকরি ছাড়েন জামায়াত আমির

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”
ই-কমার্স

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”

ই-স্পোর্টসের মাধ্যমে মাদকাসক্ত থেকে দুরে থাকছে তরুনরা
গেম

ই-স্পোর্টসের মাধ্যমে মাদকাসক্ত থেকে দুরে থাকছে তরুনরা

ট্রিপল ক্যামেরা-যুক্ত সেরা পাঁচ বাজেট স্মার্টফোন! জানুন এক ক্লিকেই
প্রযুক্তি সংবাদ

ট্রিপল ক্যামেরা-যুক্ত সেরা পাঁচ বাজেট স্মার্টফোন! জানুন এক ক্লিকেই

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ব্যাংক হিসাব খুলতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2020

প্রযুক্তি বিশ্বে যা কিছু প্রথম নিয়ে এসেছে গ্যালাক্সি এস২০

Techzoom.TV |
TechzoomTV