Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 April 2022
ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ
Share on FacebookShare on Twitter

সাইবার অপরাধীরা নানাবিধ নতুন পন্থা অবলম্বন করে অপরাধের জাল বিস্তার করেই যাচ্ছে। সুরক্ষিত নেই কোনো মাধ্যমই। ফেসবুক থেকে শুরু করে জি-মেইল, ইনস্টাগ্রাম সব জায়গাতেই তাদের বিচরণ। আপনার ফোন হ্যাক করে হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের খবরাখবর।

জি-মেইল থেকে শুরু করে ফেসবুক, ফিশিং স্ক্যামের জন্য আর কোনো প্ল্যাটফর্ম বাকি রাখেনি স্ক্যামাররা। এক একটা আক্রমণ ধরা পড়ার পর যখন মানুষজন সতর্ক হবেন, আর একটা নতুন স্ক্যামিং পদ্ধতি নিয়ে আসবে জালিয়াতরা।

বর্তমানে ফেসবুকে মেসেজের মাধ্যমেই চলছে স্ক্যামিং। বহু ফেসবুক ব্যবহারকারীদের কাছে একটি নির্দিষ্ট মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর তার নিচেই থাকছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করেই বিপদ ডেকে আনছেন ব্যবহারকারীরা।

এবারের এই ফিশিং স্ক্যামটি চালানো হচ্ছে মূলত ফেসবুক মেসেঞ্জারেই। হঠাৎ করে চলে আসছে মেসেজটা, যাতে লেখা হচ্ছে, “লুক হোয়াট আই ফাউন্ড”। অর্থাৎ “দেখ আমি কী পেয়েছি”। বিশেষজ্ঞরা বলছেন, মেসেজটি সামান্য হলে কী হবে, ব্যবহারকারীদের বড়সড় ক্ষতি হতে পারে।

মেসেঞ্জারে “লুক হোয়াট আই ফাউন্ড” টেক্সট মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে গুচ্ছের ইমোজিও। লিঙ্কে ক্লিক করলে ইউজারদের নিয়ে যাওয়া হচ্ছে একটি ওয়েবপেজে। সেই ওয়েবপেজে ফেসবুক ব্যবহারকারীকে বলা হচ্ছে, তার লগইন ক্রেডেনশিয়ালস দিতে অর্থাৎ ফেসবুকের লগইন আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিতে।

আপনি একবার সেই সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে দিলে আপনার স্পর্শকাতর এবং একান্ত গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে ব্যবহারকারীরা। আর তার মধ্যে দিয়ে আপনার ডিভাইসে তা সে স্মার্টফোন হোক বা ল্যাপটপ কিংবা ডেস্কটপ ইনস্টল করা হচ্ছে ম্যালওয়্যার। সেখান থেকে আপনার আরও তথ্য জেনে নিচ্ছে স্ক্যামাররা। হতে পারে তা আপনার ব্যাঙ্কের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।

তবে ইদানিং স্ক্যামাররা নতুন ব্যক্তিদের পাশাপাশি এই ধরনের প্রতারণামূলক বার্তা পাঠাচ্ছে পরিচিতদের কাছেও। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট তারা আগেও হ্যাক করেছিল। আর এটাই হলো, তাদের একটি নতুন ফন্দি! এভাবেই তারা সক্রিয় থেকে অতি সক্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক অতীতে।

এই মেসেজ আপনি পেতে পারেন অপরিচিত কারো কাছ থেকে। কিংবা অনেকেই অভিযোগ অভিযোগ করছেন এই ধরনের প্রতারণামূলক মেসেজ পরিচিত ব্যক্তির কাছ থেকে পাওয়ার। পরিচিত কারো কাছ থেকে মেসেজ পেয়ে থাকলে ধরে নিতে হবে তার ফেসবুক অ্যাকাউন্টটি এই ভাবেই হ্যাক করা হয়েছে।

এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিওরিটি এক্সপার্ট লেসলি সিকোজ় বলছেন, ফেসবুকের বন্ধুদের কাছ থেকে আসা এমন মেসেজে ব্যবহারকারীদের ক্লিক করার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে। অপরিচিতরা কী মেসেজ পাঠালেন, তা অনেকে খুলেও দেখেন না।

যদিও এমন স্ক্যামিং মেসেজ আসা কিংবা হ্যাকিং নতুন কিছু নয়। তবে আপনি নিজেই সতর্ক হোন যে কোনো লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে। পরিচিত কেউ পাঠালেও যাচাই বাছাই করে তবেই লিঙ্কে ক্লিক করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”
উই

” দেশিপণ্যের প্রতি ঝুঁকছে নারী উদ্যোক্তারা”

অক্টোবরে বাজারে আসবে হুয়াওয়ে মেট৩০
স্পটলাইট

অক্টোবরে বাজারে আসবে হুয়াওয়ে মেট৩০

ইমারজেন্সির নামে পকেট ফাঁকা করছে অপারেটররা
টেলিকম

ইমারজেন্সির নামে পকেট ফাঁকা করছে অপারেটররা

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
সোশ্যাল মিডিয়া

টুইটারের মোবাইল প্ল্যাটফর্মে এলো ৪কে ছবি সমর্থন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

২০২৭ সালে তিনটি ওয়াইড-স্ক্রিন স্মার্টফোন আনছে অপো

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 April 2022

ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ

Techzoom.TV |
TechzoomTV