Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাউনলোড করা ফাইলও অ্যান্ড্রয়েডে থেকে যাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 February 2026
গুগল ফটোসে এআই ফিচার এলো, যে সুবিধা পাবেন
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটি ব্যাকআপ সুবিধা আনতে কাজ করছে গুগল। এই সুবিধা চালু হলে ফোনের ডাউনলোডস ফোল্ডারে থাকা লোকাল ফাইলও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ নেওয়া যাবে।

গুগল ফটোস যেমন ছবি ও ভিডিও সংরক্ষণ করে, তেমনি এবার গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করা নথিপত্রও নিরাপদে সংরক্ষণের সুযোগ দেবে অ্যান্ড্রয়েড।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, নতুন এই সুবিধা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রকাশিত ফেব্রুয়ারি প্লে সিস্টেম আপডেটের অংশ।

আপডেটের পরিবর্তন তালিকায় বলা হয়েছে, নতুন অপশনটি চালু হলে ব্যবহারকারীর ডাউনলোড করা ফাইল স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষিত হবে।

এতে ফাইলগুলো নিরাপদ থাকবে এবং বিভিন্ন ডিভাইস থেকে সহজে ব্যবহার করা যাবে। তবে ‘লোকাল ফাইল ব্যাকআপ’ নামের এই সুবিধা শুধু ডাউনলোডস ফোল্ডারের মধ্যেই থাকবে। ফোনের পুরো অভ্যন্তরীণ মেমোরির সব ফাইল এতে ব্যাকআপ হবে না।

মূলত ডাউনলোড করা প্রয়োজনীয় নথি সংরক্ষণের জন্যই এটি তৈরি করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ড্রাইভে সংরক্ষিত ফাইলগুলো স্ট্যাটিক কপি হিসেবে রাখা হতে পারে।

অর্থাৎ ফোনে থাকা মূল ফাইলে পরিবর্তন করলে ড্রাইভে থাকা কপিতে তা স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হবে না। একইভাবে ড্রাইভে পরিবর্তন আনলেও মূল ফাইল অপরিবর্তিত থাকবে।

বর্তমানে অ্যান্ড্রয়েডে দুটি ব্যাকআপ ব্যবস্থা চালু রয়েছে। গুগল ফটোসের মাধ্যমে ছবি ও ভিডিও বিভিন্ন ডিভাইসে সমন্বিত থাকে।

অন্যদিকে অ্যান্ড্রয়েড নিজে থেকে ফোনের কিছু সেটিংস, কল ইতিহাস ও নির্দিষ্ট কিছু অ্যাপের তথ্য ব্যাকআপ করে রাখে।

নতুন সুবিধাটি যুক্ত হলে গুগল ড্রাইভের মাধ্যমে পিডিএফ, সিভি, টিকিট, বিল, চালান কিংবা ইনস্টলার ফাইলের মতো গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোডস ফোল্ডার থেকে সংরক্ষণ করা সম্ভব হবে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনলোডস ফোল্ডারের সব ধরনের ফাইল এতে ব্যাকআপ না–ও হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি মূলত ফাইল সংরক্ষণেই বেশি গুরুত্ব দেবে।

গুগলের প্লে সিস্টেমের অন্যান্য নতুন সুবিধার মতোই এটি সম্ভবত সার্ভার থেকে ধাপে ধাপে চালু করা হবে। ফলে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল ফটোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইচ্যাটে অ্যাপলের অনলাইন স্টোর চালু
নির্বাচিত

উইচ্যাটে অ্যাপলের অনলাইন স্টোর চালু

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: পলক
টেলিকম

ইন্টারনেট টোটাল শাটডাউনের নির্দেশ

দেশের সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’
প্রযুক্তি সংবাদ

দেশের সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
টেলিকম

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ: শীর্ষে রবি, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট মূল সমস্যা

পিকাবুতে রিয়েলমির চার ক্যামেরার ফোন
নির্বাচিত

রিয়েলমি কোনো ফোনে থাকবেনা প্রি-ইন্সটল থাকা চীনা অ্যাপ

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ
নির্বাচিত

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2026

ডাউনলোড করা ফাইলও অ্যান্ড্রয়েডে থেকে যাবে

Techzoom.TV |
TechzoomTV