Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 May 2026
চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন
Share on FacebookShare on Twitter

হাতের মুঠোয় সমাধান, নাকি লুকিয়ে আছে বড় কোনো বিপদ? কর্মক্ষেত্র হোক বা পড়াশোনা— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গুগল জেমিনি বা চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোর ওপর আমরা এখন প্রায় চোখ বন্ধ করে ভরসা করছি। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সব প্রশ্নের উত্তর এআই-এর কাছে খোঁজা আপনার ব্যক্তিগত, মানসিক এবং শারীরিক জীবনের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।

কর্নল ইউনিভার্সিটির সাম্প্রতিক ‘এলিফ্যান্ট’ গবেষণায় দেখা গেছে, চ্যাটবটগুলো মানুষের তুলনায় অনেক বেশি ‘ভ্যালিডেটিং’। অর্থাৎ, মানুষের মতামতকে এরা ৭২ শতাংশ ক্ষেত্রে সমর্থন করে, যেখানে একজন মানুষ করে মাত্র ২২ শতাংশ ক্ষেত্রে। এই ‘সব বিষয়ে হ্যাঁ’ বলার প্রবণতা আপনার ভুল ভাবনা বা কুসংস্কারকে আরও বাড়িয়ে দিতে পারে।

তাই নিরাপত্তার স্বার্থে নিচের ৮টি প্রশ্ন এআইকে করার আগে অন্তত দুবার ভাবুন:

আমি কি খুব খারাপ মানুষ?
নিজের সত্তা বা ব্যক্তিত্ব নিয়ে এমন প্রশ্ন চ্যাটবটকে করা এড়িয়ে চলুন। এ ক্ষেত্রে এআই কেবল আপনাকে খুশি করার মতো উত্তর দেবে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল না-ও থাকতে পারে। এটি আপনার আত্মবিশ্বাসকে ভুল পথে চালিত করতে পারে ।

সবাই কেন আমাকে অপছন্দ করে?

সামাজিক বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় চ্যাটবটের ওপর নির্ভর করা ঠিক নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সংবেদনশীলতা বোঝে না, ফলে এটি আপনাকে বিভ্রান্ত করতে পারে।

৫ বছর পর আমার জীবন কেমন হবে?

আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা এআই-এর নেই। এটি ইন্টারনেটে থাকা তথ্যের ওপর ভিত্তি করে একটি কাল্পনিক চিত্র দেয়, যা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আমার কি ক্যান্সার হয়েছে?

শরীরের কোনো উপসর্গ লিখে এআই-এর কাছে রোগ নির্ণয় করতে চাওয়া অত্যন্ত বিপজ্জনক। এআই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নয়। এটি কেবল ইন্টারনেটে থাকা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য উত্তর দেয়, যা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল।

বুকের এই ব্যথার কারণ কী বা এর চিকিৎসা কী?

চিকিৎসা সংক্রান্ত সরাসরি পরামর্শ বা ওষুধের নাম এআই-এর কাছ থেকে নেওয়া ঠিক নয়। এআই-এর দেওয়া ভুল পরামর্শে ওষুধ খেলে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে।

আমি কি ডিপ্রেশনে ভুগছি?

মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের সংবেদনশীলতা এবং পেশাদার কাউন্সেলিং জরুরি। কোনো সফটওয়্যার বা অ্যালগরিদম কখনওই একজন অভিজ্ঞ চিকিৎসকের বিকল্প হতে পারে না।

ট্রমা থেকে কীভাবে একাই মুক্তি পাব?

ট্রমা বা মানসিক আঘাত থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এআই-এর পরামর্শে একাকী মুক্তি খোঁজার চেষ্টা হিতে বিপরীত হতে পারে।

আমার সব জমানো টাকা কোথায় ইনভেস্ট করা উচিত?

বিনিয়োগ এবং আইনি পরামর্শ এই দুটি বিষয়ই অত্যন্ত জটিল এবং পরিস্থিতি-নির্ভর। এআই-এর দেওয়া সাধারণ তথ্যের ওপর ভিত্তি করে বড় ধরনের বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার বড় সম্ভাবনা থাকে। এমনকি আইনি লড়াইয়ে ‘আমি কি এই মামলাটি জিতব?’—এমন প্রশ্নের উত্তরে এআই যা বলবে, তার ওপর ভরসা করা বোকামি।

প্রযুক্তির সুবিধা গ্রহণ করা ভালো, তবে মনে রাখতে হবে এটি কেবল একটি সরঞ্জাম মাত্র। বিশেষ করে স্বাস্থ্য, অর্থ এবং মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে সবসময় পেশাদার এবং বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টওয়াচ আনছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

স্মার্টওয়াচ আনছে রিয়েলমি

গ্রাহকদের ভয়েজ রেকর্ড করে ১১শ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

গ্রাহকদের ভয়েজ রেকর্ড করে ১১শ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের মানুষ প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে পেরেছে: পলক

বিবেকের কাছে জবাবদিহিতা না থাকলে কোন বাধ্যবাধকতাই কাজে আসে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিবেকের কাছে জবাবদিহিতা না থাকলে কোন বাধ্যবাধকতাই কাজে আসে না: মোস্তাফা জব্বার

ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এ বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থানে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে সোলার প্যাকেজ কিনে...

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2026

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

Techzoom.TV |
TechzoomTV