Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরানো ফোন বিক্রি করার আগে অবশ্যই করুন এই কাজ, নইলে পড়তে পারেন বিপদে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 January 2021
পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
Share on FacebookShare on Twitter

একটি স্মার্টফোনের গড় আয়ু ৩-৪ বছর অর্থাৎ ৩-৪ বছর অব্দি মোটামুটি কোন সমস্যা ছাড়া একটি স্মার্টফোন ব্যবহার করা যায়। কিন্তু পণ্য সংস্কৃতি বলুন বা টেকনোলজির নেশাই বলুন, বেশির ভাগ মানুষই এতদিন অব্দি একটি স্মার্টফোন ব্যবহার করে না। স্মার্টফোনের টেকনোলজি প্রতি বছরই পরিবর্তিত হয়। প্রতি বছরই স্মার্টফোনের নতুন নতুন কিছু ফিচার চলে আসে, যার ফলে পুরোনো ফোন ব্যবহার করতে আর ইচ্ছে করে না। ২০১৬ থেকে স্মার্টফোনে আপগ্রেড হতে থাকা ইউজারের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। কখনো কখনো তো এমনও হয় যে একটি স্মার্টফোন কেনার পাঁচ-ছ মাস পরেই আমাদের অন্য কোন স্মার্টফোন পছন্দ হয়ে যায় যার ফলে এক্সচেঞ্জ অফারে আমরা পুরনো ফোনটি বিক্রি করে দিই। কিন্তু পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ অথবা বিক্রি করার আগে আমাদের কিছু বিষয় সাবধান হওয়া দরকার নইলে আমাদের তথ্য অন্য কারও হাতে চলে যেতে পারে।

যদি আপনি অ্যান্ড্রয়েড বা iOS ব্যবহারকারী হন, তাহলে আপনার স্মার্টফোন বদলানোর আগে সমস্ত ডেটা মুছে দেওয়া উচিত। যদি আপনি স্মার্টফোনকে ফ্যাক্টরি রিসেট অথবা ডেটা ওয়াইপ করে বিক্রি না করেন তাহলে যে বা যারা এক্সচেঞ্জ করা স্মার্টফোনটি ব্যবহার করবে তাদের হাতে আপনার ব্যক্তিগত তথ্য পৌঁছে যাবে। আজ আমরা আপনাদের পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ বা বিক্রি করার আগে কোন কোন বিষয় মনে রাখা উচিত সেই বিষয়ে কথা বলবো।

ডেটা ব্যাকআপ

আপনার পুরনো স্মার্টফোনটি পাল্টানোর আগে আপনাকে স্মার্ট ফোনের ডেটা ব্যাকআপ নিতে হবে, যাতে নতুন স্মার্টফোনে আপনার কন্ট্যাক্ট অথবা অন্য পার্সোনাল ডেটা ব্যবহার করা যায় আর তথ্য হারিয়ে যাওয়ার বিপদ না থাকে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডেটা ব্যাকআপ

যদি আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হন তাহলে আপনার স্মার্টফোনের ডেটা ব্যাকআপ করার জন্য Gmail অথবা Google অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আপনাকে সবার প্রথমে নিজের স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘সিস্টেম’ অপশন সার্চ করতে হবে। সিস্টেম অপশনে আপনি ডেটা ব্যাকআপ অপশন পাবেন। সেখানে আপনি নিজের Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে ডেটা ব্যাকআপ করতে পারেন।

যদি আপনি কন্ট্যাক্টগুলিকে আলাদা আলাদা ভাবে ব্যাকআপ নিতে চান, তাহলে ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। এরপর অ্যাকাউন্টের মধ্যে Sync অপশন পাবেন। সেখানে ট্যাপ করলে আপনি কন্ট্যাক্ট Sync করতে পারবেন। অ্যাকাউন্ট Sync করার পর আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনার Gmail অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে যাবে।

ফটো এবং অন্যান্য তথ্যগুলি আপনি আলাদাভাবে ব্যাকআপ নিতে পারেন। এর জন্য আপনাকে স্মার্টফোনের ফাইল ম্যানেজার অথবা ফাইল অপশনে গিয়ে গুগল ড্রাইভে ট্যাগ করতে হবে। এখানে আপনি ফাইলগুলি ব্যাকআপ নিতে পারেন। এভাবে আপনি সমস্ত ফটো, ভিডিও এবং অন্য জরুরী ফাইল ব্যাকআপ নিতে পারবেন।

iOS ব্যবহারকারীদের জন্য ডেট ব্যাকআপ

যদি আপনি আইফোন ব্যবহারকারী হন তাহলে আপনার স্মার্টফোনে ডেটা iCloud-এ ব্যাকআপ হবে। ডেটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে সেটিংস অপশনে গিয়ে আপনার নামের জায়গায় ট্যাপ করতে হবে। এরপর iCloud ব্যাকআপে গিয়ে Daily Backup অন করতে পারবেন। তাড়াতাড়ি ব্যাকআপ নেওয়ার জন্য Back Up Now-তে ট্যাপ করতে হবে। এইভাবে আপনার স্মার্টফোনের সমস্ত ডেটা ব্যাকআপ হয়ে যাবে। আপনি চাইলে আপনার কন্ট্যাক্টগুলি Gmail অথবা Google ড্রাইভে ব্যাকআপ নিতে পারেন।

ফ্যাক্টরি রিসেট

ডেটা ব্যাকআপ নেওয়ার পর আপনার স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট করা জরুরি। ফ্যাক্টরি রিসেট করার পরেই আপনার ফোন এক্সচেঞ্জ করা উচিত। স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট করার জন্য ফোনের সেটিংস অপশনে গিয়ে সিস্টেমে ট্যাপ করুন। সিস্টেমে ট্যাপ করার পর ফ্যাক্টরি রিসেট করার অপশন পাবেন। এখানে আপনি Erase all data এই অপশনে ট্যাপ করলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এইভাবে আপনার স্মার্টফোনের সাথে লিংক করা অ্যাকাউন্ট সরে যাবে এবং ফোন আগের মত একদম ফাঁকা হয়ে যাবে। এরপর আপনি স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে চাইলে অথবা বিক্রি করতে চাইলে ফোন থেকে কোন ডেটা চুরির বিপদ থাকবে না।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট খরচ ছাড়াই লেনদেনে ‘উপায়’
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেট খরচ ছাড়াই লেনদেনে ‘উপায়’

আইফোন ১৬ নাকি গুগল পিক্সেল ৯ কোনটা কিনবেন?
নির্বাচিত

আইফোন ১৬ নাকি গুগল পিক্সেল ৯ কোনটা কিনবেন?

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা
নির্বাচিত

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

আইফোন ১২ মিনিতে লক স্ক্রিন ত্রুটি
নির্বাচিত

নতুন আইফোনে পর্দাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

এইবার হবে প্রথম ডিজিটাল জনশুমারি
নির্বাচিত

এইবার হবে প্রথম ডিজিটাল জনশুমারি

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2021

পুরানো ফোন বিক্রি করার আগে অবশ্যই করুন এই কাজ, নইলে পড়তে পারেন বিপদে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix