Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন থেকে যেভাবে তথ্য চুরি হয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 February 2023
স্মার্টফোন থেকে যেভাবে তথ্য চুরি হয়
Share on FacebookShare on Twitter

শুধু ফোন কল কিংবা মেসেজ আদান-প্রদানের জন্য এখন স্মার্টফোন ব্যবহৃত হয় না। নানা কাজে লাগে এই ডিভাইস। ব্যাংকিং, কেনাকাটা, পড়াশোনা, নেভিগেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করে দেয় ফোন। আর তাইতো হ্যাকারদেরও টার্গেট থেকে ফোনটিকে ঘিরে। তারা ফাঁক-ফোকর পেলেই হানা দেয়। চুরি করে নেয় মূল্যবান তথ্য। তাই জেনে রাখা প্রয়োজন কীভাবে ফোন থেকে তথ্য চুরি হয়। তবেই সুরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া সম্ভব।

ফোন থেকে ব্যাংকিংয়ের তথ্য যেভাবে চুরি হয়
মোবাইল ব্যাংকিং কিংবা সাধারণ ব্যাংকিংয়ের অনেক কাজই এখন ফোনের মাধ্যমে করা হয়। ফলে প্রায়ই ব্যাংক থেকে দরকারি-দরকারি মেসেজ আসে গ্রাহকের নম্বরে। এসব মেসেজের ফাঁকে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলে। তাই শুরুতেই সতর্ক হওয়া প্রয়োজন। না হলে গায়েব হয়ে যেতে পারে আপনার ব্যাংকে জমানো সমস্ত টাকাপয়সাও।

মেসেজে আসা কোনওরকম লিংকে ক্লিক করার আগে ভালো করে খতিয়ে দেখতে ভুলবেন না। মনে রাখবেন, ব্যাংক বা জরুরি কোনও পরিষেবা ওই ভাবে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবেন না কখনওই। নেট ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড বা ডেবিট কার্ডের নম্বর বা পিন কখনওই কারওর কাছে লিক করবেন না।

লক করে রাখুন স্মার্টফোন
কোনও ভাবেই স্মার্টফোন লক না করে ফেলে রাখবেন না। আইওএস কিংবা অ্যানড্রয়েড ফোন পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়ে রাখুন। প্রয়োজন হলে অ্যাপলকও ব্যবহার করতে পারেন। বেশিদিন এক পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো। মাঝেমধ্যে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক পাল্টে ফেলতে ভুলবেন না।

যেকোনো সাইট থেকে অ্যাপ ডাউনলোড নয়
মাঝেমধ্যেই আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করি। অ্যানড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো স্বীকৃত অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলে ঝুঁকি রয়েছে। আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। হ্যাকাররা আপনার ফোনটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ডাটা ব্যাকআপ রাখুন
ফোনের ডাটা ব্যাকআপ রাখা সবসময় ভালো। তবে যেখানে-সেখানে নয়। গুগল ড্রাইভে বা আপনার ব্যক্তিগত ল্যাপটপে সেভ করে রাখুন প্রয়োজনীয় তথ্য। ফোন বেহাত হলেও যাতে আপনার তথ্য নিয়ে সমস্য়া না পড়তে হয়, তার জন্য় এই পদক্ষেপ কিন্তু জরুরি। কোনও রকম সিকিউরিটি পাসওয়ার্ড ছাড়া খুব ব্যক্তিগত কোনও তথ্য ফোনে ফেলে রাখবেন না। ফোন চুরি হলে বা বেহাত হলে কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন আপনি।

অনলাইনে পেমেন্টে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন
এখন কেনাকাটায় অনেকেই নগদ, বিকাশ কিংবা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভরসা রাখেন। এছাড়াও ই-কমার্সে ঘরে বসে কেনাকাটার খরচও মেটান অ্যাপের মাধ্যমে।

মোবাইল অ্যাপ হোক বা ব্রাউজার, পেমেন্ট হয়ে যাওয়ার পর মনে করে সাইটটি থেকে লগআউট করবেন। না হলে কিন্তু আপনার তথ্য চুরির ঝুঁকি থেকে যায় অনেকটাই। কখনোই পাবলিক ওয়াইফাই ব্যবহার করে পেমেন্ট করবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ কল সুবিধা চালু করল ‘গুগল ডুয়ো’
প্রযুক্তি সংবাদ

গ্রুপ কল সুবিধা চালু করল ‘গুগল ডুয়ো’

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

যেভাবে যত্ন নিলে মোবাইল ফোন দীর্ঘদিন ভালো থাকবে

দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে অপো
প্রযুক্তি সংবাদ

দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে অপো

বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে হুয়াওয়ে

‘গাভি’-এর সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন ডাঃ নিজাম আহমেদ
প্রযুক্তি সংবাদ

‘গাভি’-এর সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন ডাঃ নিজাম আহমেদ

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি
নির্বাচিত

দেশেই করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর উদ্ভাবনের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 February 2023

স্মার্টফোন থেকে যেভাবে তথ্য চুরি হয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix