Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন সেরা       

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ মার্চ ২০২৩
যে কারণে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন সেরা       
Share on FacebookShare on Twitter

একটা স্মার্টফোনের যেসব বিষয় ব্যবহারকারীর অভিজ্ঞতাকে বেটার করে তার মধ্যে অন্যতম হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লে। বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার ক্ষেত্রে ডিসপ্লের ভূমিকা অনেক। সে ক্ষেত্রে  অ্যামোলেড ডিসপ্লে  হলে কনটেন্ট দেখার এক্সপেরিয়েন্স অনেক ভালো হয়।

অ্যামোলেড ডিসপ্লে হলো ওএলইডি ডিসপ্লে টেকনোলজিতে তৈরি একপ্রকার ডিসপ্লে। এই প্রযুক্তি টিএফটি (থিন ফিল্ম ট্রানজিস্টর) স্তর যুক্ত করে ওএলইডি দ্বারা নির্গত আলোর উপর অধিকতর নিয়ন্ত্রণ রাখে। অ্যামোলেড ডিসপ্লে স্ক্রিন সরাসরি অর্গানিক ডায়োড থেকে কালার  নির্গত করে। তাই এর জন্য পোলারাইজিং ফিল্টার, ক্রিস্টাল বা কোনো এলইডি ব্যাকলাইটের প্রয়োজন নেই, যা পাওয়ার সেভিং এবং ডিসপ্লে স্ক্রীনের আকারকে যথেষ্ট পরিমাণে স্লিম করতে সহায়তা করে।

অ্যামোলেড ডিসপ্লেতে কী কী সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক :

প্রিমিয়াম ডিসপ্লে

অ্যামোলেড প্যানেলে প্রদর্শিত ছবিগুলি সাধারণ আইপিএস প্যানেলের চেয়ে অধিক উজ্জ্বল এবং আরও প্রাণবন্ত হয়।

এই ডিসপ্লে টেকনোলজিতে আইপিএস প্যানেলের চেয়েও ওয়াইডার ভিউয়িং অ্যাঙ্গেল থাকে। এছাড়া, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এ রেসপন্স টাইম অনেকটাই দ্রুত হয় এবং রিফ্রেশ রেট ভালো থাকে। যা গেম খেলার সময় আপনাকে দুর্দান্ত অভিজ্ঞতা দিবে।

পাওয়ার এফিশিয়েন্ট ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাক-আপ

এলইডি টেকনোলজির কারণে অ্যামোলেড ডিসপ্লে প্রয়োজনমতো প্রতিটি পিক্সেলকে আলাদা আলাদাভাবে জ্বালাতে ও নেভাতে পারে। যার ফলে ডিসপ্লের কালো অংশের পিক্সেল নিভিয়ে রাখা সম্ভব হয়। কম উজ্জ্বলতার জন্য অ্যামোলেড ডিসপ্লের কম বিদু্ৎ প্রয়োজন হয়। যে জায়গায় লাইট-আপের প্রয়োজন হয় কেবল সেখানেই সুনির্দিষ্টভাবে লাইট-আপ হয়। অর্থাৎ পাশের পিক্সেলগুলো আলোকিত হয় না। ফলে ব্যাটারি খরচ কম হয়। এ ধরনের ডিসপ্লের খরচ বেশি হওয়ায় তুলনামূলক দামী স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করা হয়।

রিচ কালার রিপ্রোডাকশন

অ্যামোলেড ডিসপ্লের হাই কন্ট্রাস্ট রেশিওর কারণে ছবিকে উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয়।  যা অনেক সময় আইপিএস  ডিসপ্লের ক্ষেত্রে পাওয়া সম্ভব হয় না। সুতরাং আপনি যদি একজন মাল্টিমিডিয়া প্রেমী হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন অবশ্যই নিতে পারেন।

 স্মার্টফোনের মধ্যে কম জায়গা দখল করে

অ্যামোলেড ডিসপ্লের থিকনেস কম। অর্থ্যাৎ পাতলা হয়। একটি স্মার্টফোন কতটা পাতলা হবে তা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত এই ডিসপ্লে এবং দ্বিতীয়ত ব্যাটারি। আপনি খেয়াল করলেই দেখতে পাবেন আইপিএস ডিসপ্লেযুক্ত স্মার্টফোন অনেকটা মোটা ও বাল্কি হয়ে থাকে। যা একটি স্মার্টফোনের ডিজাইন ও লুকিংকে দৃষ্টিকটু করে দেয়। তবে অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে তা হয় না। অ্যামোলেড ডিসপ্লে সাধারণত আইপিএস ডিসপ্লের  অর্ধেক কিংবা তার থেকেও পাতলা হতে পারে। যার ফলে স্মার্টফোনের মধ্যে কম জায়গা দখল করে। এতে স্মার্টফোনের থিকনেস অনেকটা কম হয় এবং ফোনের ওজনও অনেকটা কম হয়। যা একটি স্টাইলিশ ফোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

আকর্ষণীয় দামে যে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনগুলো দেশে বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে : 

সাধারণত মিডরেঞ্জ থেকে ফ্ল্যাগশীপ ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে, দেশের বাজারে ২৫ হাজার টাকার মধ্যে কিছু অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন রয়েছে। এর মধ্যে শাওমির রেডমি নোট ১১, স্যামসাং গ্যালাক্সি এফ২২ ও রিয়েলমি ৯ মডেলের স্মার্টফোনগুলো উল্লেখযোগ্য।

রেডমি নোট ১১  

রেডমি নোট ১১ ফোনটিতে রয়েছে বড় মাপের ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, যাতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে। রয়েছে অ্যামোলেডের পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার এবং দিনের আলোতেও স্ক্রিনে পরিষ্কার দেখার ব্যবস্থা। ফোনটির উপরে ও নিচের দিকে দেয়া হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও অভিজ্ঞতা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।

এছাড়া ডিভাইসটি দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি । প্রাণবন্ত ছবির জন্য ফোনটিতে দেয়া হয়েছে এআইভিত্তিক ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রেডমি নোট ১১ (৮+১২৮) জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনতে পারছেন ২৪,৪৯৯ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি এফ২২

স্যামসাং গ্যালাক্সি এফ২২ স্মার্টফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ব্যবহারকারীদের মুভি দেখা এবং গেমস খেলার ভালো অভিজ্ঞতা দিবে। আকর্ষণীয় ছবি তুলতে ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ডিভাইসটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য মাত্র ২৪,৯৯৯ টাকা।

রিয়েলমি ৯

রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটির দাম ২৪,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামোলেড ডিসপ্লেরেডমি নোট ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামের সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

কম দামের সেরা ৫ স্মার্টফোন

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি
টেলিকম

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম
নির্বাচিত

সস্তায় আসছে রিয়েলমি সি ১৭, থাকবে স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ
টেলিকম

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

টেকনো নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

টেকনো নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্টফোন

বদলে দিচ্ছে কনটেন্টের ধারণা, আয়ের নতুন পথ দেখাচ্ছে এআই
প্রযুক্তি পরামর্শ

বদলে দিচ্ছে কনটেন্টের ধারণা, আয়ের নতুন পথ দেখাচ্ছে এআই

Load More

ট্রেন্ডিং টপিক

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
ছাড় ও অফার

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি
প্রযুক্তি সংবাদ

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক সচেতনতা জরুরি

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

স্মার্টফোনের নকশা ও ব্যাটারি সক্ষমতায় নতুনত্ব আনার পরিকল্পনা...

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২৩

যে কারণে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন সেরা       

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix