Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ম্যাপে জাতীয়-আঞ্চলিক মহাসড়ক চিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
গুগল ম্যাপে জাতীয়-আঞ্চলিক মহাসড়ক চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

প্রায়শই আমরা কাজে বা বেড়াতে দেশের বিভিন্ন জায়গায় যাই। অপরিচিত কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপের সহায়তা নেন অনেকেই। কিন্তু অনেক সময়ই আমরা ম্যাপের ডিরেকশন না বুঝে ভুল পথে চলে যাই। এতে পড়তে হয় বিড়ম্বনায়।

চলুন আজ জেনে নেই কীভাবে সড়ক ও মহাসড়কের নম্বর বা কোড দেখে বুঝতে পারব কোন কোড মানে কোন সড়ক বা মহাসড়ক এবং কোড নম্বরের সড়ক বা মহাসড়ক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে।

ধরুন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। গুগল ম্যাপে লোকেশন সেট করলে দেখতে পাবেন আপনাকে যে রাস্তাটি দেখানো হচ্ছে, সেই রাস্তার মাঝে এন১ (N1) নামে একটি কোড দেখাচ্ছে।

আপনি কি জানেন এই কোডের অর্থ কী? এন১ এর অর্থ হলো ‘ন্যাশনাল হাইওয়ে ১’ বা ‘জাতীয় মহাসড়ক ১’। এভাবে বাংলাদেশে জাতীয় মহাসড়কের কোডগুলো এন১, এন২, এন৩, এন৪, এন৫, এন৬, এন৭, এন৮ এমন ক্রমে।

এন১ ধরে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ যেতে পারবেন। এই রুটে পাবেন নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় যাওয়ার পথ। এসব জেলায় যেতে হলে আপনাকে এন১ থেকে নেমে ওই জেলার সড়কে প্রবেশ করতে হবে। আর এসব সড়কের কোডগুলো সাধারণত তিন সংখ্যার হয়ে থাকে। যেমন: এন১ থেকে রাঙ্গামাটির দিকে যেতে হলে আপনাকে এন১০৬ সড়ক ব্যবহার করতে হবে।

এন২ জাতীয় মহাসড়ক আপনাকে নিয়ে যাবে ঢাকা থেকে সিলেট হলে তামাবিল পর্যন্ত। এই পথে যেতে আপনি পাবেন নরসিংদী, ভুলতা, শায়েস্তাগঞ্জ, মীরপুর, শেরপুর, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার।

এন২ থেকে এসব জেলায় যেতে জেলার সড়ক খুঁজে নিতে হবে। যেমন: সিলেট যাওয়ার পথে এন২ এর ধার দিয়ে চলে যাওয়া এন২০৭ সড়ক পাবেন। এই সড়ক ধরে চলে গেলে পাবেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গল।

এ ছাড়া, এন৩ ঢাকা থেকে ময়মনসিংহ, এন৪ ঢাকা থেকে জামালপুর, এন৫ ঢাকা থেকে আরিচা হয়ে রংপুর ও বাংলাবান্ধা, এন৬ ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ, এন৭ দৌলতদিয়া হয়ে খুলনা ও মোংলা এবং এন৮ ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বরিশাল ও পটুয়াখালী নিয়ে যাবে।

এই কোডগুলো দেখে ম্যাপে লোকেশন সেট করলে আপনি সঠিক সময় এবং সঠিক পথ দেখতে পাবেন।

কোথাও যাওয়ার আগে যেসব জায়গায় ভ্রমণ করতে চান সেগুলোতে যাওয়ার জন্য সড়কের কোডগুলো দেখে নিতে পারেন। এতে পথ হারানোর ভোগান্তি হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল ম্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুতগতির ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

দ্রুতগতির ইলেকট্রিক বাইক

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি
নির্বাচিত

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি

নতুন বছরে অপোর প্রথম ফাইভজি ফোন
নির্বাচিত

নতুন বছরে অপোর প্রথম ফাইভজি ফোন

বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করছে স্যামসাং
নির্বাচিত

বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করছে স্যামসাং

কলড্রপ-ইন্টারনেটের ধীরগতি তদন্তে কমিটি
টেলিকম

কলড্রপ-ইন্টারনেটের ধীরগতি তদন্তে কমিটি

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ফ্ল্যাশসেলে আসছে দারাজে, থাকছে চমকপ্রদ অফার
নির্বাচিত

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ফ্ল্যাশসেলে আসছে দারাজে, থাকছে চমকপ্রদ অফার

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাপটপের ব্যাটারি লাইফ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
ই-কমার্স

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ
নির্বাচিত

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই অপোর পরবর্তী ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স১০...

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ এপ্রিল ২০২৪

গুগল ম্যাপে জাতীয়-আঞ্চলিক মহাসড়ক চিনবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV