Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 August 2025
আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ
Share on FacebookShare on Twitter

অনেক আইফোন ব্যবহারকারী এখনো এমন কিছু অ্যাপ ডাউনলোড করছেন, যেগুলোর আর কোনো প্রয়োজন নেই। বরং এসব অ্যাপ ফোনকে ধীর করে দিতে পারে, ব্যাটারির গুণগত মান নষ্ট করে দিতে পারে এবং অনেক সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এমইউওর সাম্প্রতিক প্রতিবেদনে এমনই আট ধরনের অপ্রয়োজনীয় অ্যাপের তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলো মুছে ফেলাই বরং আইফোনের জন্য ভালো হবে।

ফ্ল্যাশলাইট অ্যাপ: আগে আইফোনে আলাদা করে ফ্ল্যাশলাইট অ্যাপ দরকার হতো। কিন্তু ২০১৩ সালে আইএসও৭ আপডেট আসার পর থেকে প্রতিটি আইফোনেই বিল্ট-ইন ফ্ল্যাশলাইট আছে, যা সহজেই কন্ট্রোল সেন্টার থেকে চালু করা যায়। তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি ফ্ল্যাশলাইট অ্যাপগুলো সাধারণত বিজ্ঞাপনে ভরা থাকে এবং অপ্রয়োজনীয় অনুমতি চায়, যেমন লোকেশন বা কন্টাক্টে প্রবেশ।

কিউআর কোড স্ক্যানার অ্যাপ: আইফোনের ক্যামেরা অ্যাপ দিয়েই এখন যেকোনো কিউআর কোড স্ক্যান করা যায়। আলাদা করে অ্যাপ ডাউনলোড করার দরকার পড়ে না। অনেক থার্ড পার্টি অ্যাপ ধীর গতিসম্পন্ন, বিজ্ঞাপন ভর্তি ও অনেক সময় সাবস্ক্রিপশনও চায়।

ব্যাটারি সেভার অ্যাপ: এ অ্যাপগুলো দাবি করে ব্যাটারি সাশ্রয় করবে, কিন্তু আইওএসে থার্ড পার্টি অ্যাপ ব্যাটারির পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারে না। তারা শুধু টিপস দেখায়, যা ফোনের সেটিংসে আগে থেকেই থাকে। অনেক সময় এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলেই বরং ব্যাটারি বেশি খরচ করে।

কম্পাস অ্যাপ: আইফোনে একটি কম্পাস অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে, যা বেশ ভালোভাবেই কাজ করে এবং ইন্টারনেট ছাড়াও চলে। বাহারি ডিজাইন ও অতিরিক্ত ফিচারের লোভ দেখিয়ে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টির অ্যাপগুলো অনেক সময় লোকেশন ডাটা সংগ্রহ করে।

রম বুস্টার অ্যাপ: ফোন স্লো হলে অনেকেই রÅvম ক্লিনার বা বুস্টার অ্যাপ ডাউনলোড করেন, কিন্তু আইফোনে এ ধরনের অ্যাপ কোনো কাজেই আসে না। আইওএস নিজেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও মেমোরি বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। বাইরের অ্যাপ দিয়ে র‍্যাম ক্লিন করার চেষ্টা করলে বরং ক্ষতি হতে পারে।

মিরর অ্যাপ: আয়নার কাজ করার জন্য আলাদা মিরর অ্যাপের দরকার নেই। সেলফি ক্যামেরা অন করলেই নিজেকে দেখা যায়। তবে এসব অ্যাপ শুধু ক্যামেরা চালু করে চারপাশে একটি বর্ডার দেয়, সঙ্গে থাকে অনেক বিজ্ঞাপন ও অপ্রয়োজনীয় অনুমতি।

কল রেকর্ডার অ্যাপ: আগে আইফোনে কল রেকর্ড করতে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি অ্যাপ দরকার হতো। কিন্তু আইওএস১৮.১ ভার্সন থেকে কল রেকর্ডের সুবিধা বিল্ট-ইনভাবে যোগ হয়েছে। এখন কল চলাকালীন ওপরের বাম কোনায় থাকা আইকনে ট্যাপ করলেই রেকর্ডিং শুরু হয়, যা পরে নোটস অ্যাপে সংরক্ষিত থাকে।

অ্যান্টিভাইরাস অ্যাপ: আইফোনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে অ্যান্টিভাইরাস অ্যাপের কোনো দরকার পড়ে না। আইওএস প্লাটফর্মে প্রতিটি অ্যাপ আলাদাভাবে চলে, যাকে স্যান্ডবক্সিং বলে। ফলে ভাইরাস ছড়ানোর সুযোগ থাকে না। তবু কিছু অ্যান্টিভাইরাস অ্যাপ নানা নিরাপত্তার কথা বলে টাকা নেয়ার চেষ্টা করে।

সবশেষে বলা যায়, যেসব অ্যাপ আপনার ফোনে আগেই আছে বা যা আইফোন নিজেই ভালোভাবে করে, তার জন্য বাড়তি অ্যাপ ব্যবহার করা শুধু মেমোরি নষ্ট নয়, নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। তাই ডাউনলোড বাটনে ক্লিক করার আগে ভাবুন, অ্যাপটা আদৌ দরকার কিনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

আইফোনে নেমড্রপ ফিচার যেভাবে ব্যবহার করবেন
প্রযুক্তি পরামর্শ

আইফোনে নেমড্রপ ফিচার যেভাবে ব্যবহার করবেন

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

কত বছর বয়সের আগে শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া উচিত নয়?
নির্বাচিত

কত বছর বয়সের আগে শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া উচিত নয়?

আপনার স্মার্টফোন এর জন্য ৬ টি সেরা ফটো এডিটিং অ্যাপস
কিভাবে করবেন

আপনার স্মার্টফোন এর জন্য ৬ টি সেরা ফটো এডিটিং অ্যাপস

হোয়াটসঅ্যাপে ইভেন্ট প্ল্যানিং সহজেই করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ইভেন্ট প্ল্যানিং সহজেই করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2025

আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV