Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে, গুগলের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 August 2025
২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে, গুগলের সতর্কতা
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় টেক সংস্থা গুগল। বর্তমানে গুগলের রয়েছে ২.৫ বিলিয়ন ব্যবহারকারী। গুগলের এই বিশাল পরিসরে থাকা ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাম্প্রতিক এক গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। হ্যাকিংয়ের শিকার হতে যাচ্ছে গুগল। গুগলের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শুরুতে শাইনি হান্টারস নামের এক হ্যাকার গ্রুপ গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে হ্যাকাররা গুগলের সাইটে ঢুকে পড়ে এবং গুগলের তথ্যভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা।

হ্যাকাররা চুরি করা ব্যবসায়িক তথ্যগুলো ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার জন্য ব্যবহার করছে। এসব তথ্য কাজে লাগিয়ে জি-মেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। যা ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত। যে কোনো মুহূর্তে তারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

যদিও গুগল পরিষ্কার জানিয়েছে, যে সাধারণ গ্রাহকদের জি-মেইল, ড্রাইভ বা পাসওয়ার্ড-সংক্রান্ত কোনো ডাটা ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও ব্যবহারকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে গুগল।

গুগল ২.৫ বিলিয়নেরও বেশি জি-মেইল ব্যবহারকারীকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছে। যেমন-
>> পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে গুগল। বিশেষত যারা দীর্ঘদিন পাসওয়ার্ড পরিবর্তন করেন না তাদের জন্য এটি জরুরি। এক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।

>> ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পরামর্শ দিয়েছে গুগল। যাতে পাসওয়ার্ড ফাঁস হলেও অ্যাক্সেস রক্ষা করা যায়।

>> সিকিউরিটি চেকআপ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি আপনার জি-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। অচেনা ডিভাইস, তৃতীয়-পক্ষের অ্যাপ সংযোগ, রিকভারি তথ্য ইত্যাদি চেক করতে সাহায্য করে সিকিউরিটি চেকআপ।

>> পাসকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাসওয়ার্ডের সহজ ও সুরক্ষিত বিকল্প হল পাসকী। যা পাসওয়ার্ডের বিকল্প এবং অধিক নিরাপদ পদক্ষেপ হিসেবে কাজ করে। পাসকীর সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিনের মতো ফোনের স্ক্রিন লক ব্যবহার করতে পারবেন। যা পাসওয়ার্ডের চেয়ে সুরক্ষিত।

>> এনহ্যান্সড সেভ ব্রাউজিং চালু করতে বলা হয়েছে। এটি এআই চালিত একটি উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যা আপনাকে ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে রক্ষা করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পের আগাম সংকেত ধরতে সক্ষম অ্যান্ড্রয়েড ফোন

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো
প্রযুক্তি পরামর্শ

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো

স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মেদ সাঈদ
প্রযুক্তি সংবাদ

স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মেদ সাঈদ

স্মার্টফোনে লাগা জেদি দাগ দূর করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনে লাগা জেদি দাগ দূর করবেন যেভাবে

৮৫৫ চিপসেটে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা চালানো সম্ভব
নির্বাচিত

ঈদের বাজারে নতুন স্মার্টফোন

আলোচিত ফোন রিয়েলমি নারজো’র বিক্রি শুরু
প্রযুক্তি সংবাদ

আলোচিত ফোন রিয়েলমি নারজো’র বিক্রি শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2025

২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে, গুগলের সতর্কতা

Techzoom.TV |
TechzoomTV