Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 January 2026
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
Share on FacebookShare on Twitter

রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব।

রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। ফলে দুর্দান্ত স্মুথ অভিজ্ঞতায় ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করা যাবে। আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ড- এর লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ পাওয়া ডিভাইসটির অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে দেবে চোখের বাড়তি সুরক্ষা। ফলে প্যাডটি দীর্ঘসময় ব্যবহারেও চোখে অস্বস্তিবোধ করবেন না গ্রাহক।

শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। তাই ভার্চুয়াল মিটিং কিংবা ক্লাসের ক্ষেত্রে প্যাডটি হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। তাই ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ভীষণ কার্যকর।

প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস, যা এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।

রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনটিতে আছে ফিজিক্যাল এবং ই-সিম ব্যবহার করার সুবিধা। ফলে স্মার্টফোনের মতো কথা বলার সুবিধার পাশাপাশি থাকছে মোবাইল ডেটার মাধ্যমে প্যাডটি ব্যবহার করার সুযোগ। যাতায়াতের সময় কিংবা যেকোনো জায়গায় বসে ওয়াইফাই না থাকলেও তাই জরুরী কাজ সেরে ফেলা যাবে সহজেই।

প্যাডটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভিডিও কলে কথা বলতে কিংবা সিনেমা দেখতেও ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, ‘বাংলাদেশের পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থী- সবার মধ্যে প্যাডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ জনপ্রিয়তা মাথায় রেখেই আমরা আমাদের ফ্যানদের জন্য অত্যাধুনিক ডিজাইনের এবং প্রযুক্তির রেডমি প্যাড ২ প্রো- এর দুটি ভ্যারিয়েন্ট এনেছি, যা একইসাথে পড়াশোনা, অন-দ্যা-গো অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য দারুণ ডিভাইস।’

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি প্যাড ২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে সোলার মোবাইল টাওয়ার তৈরি করল ইডটকো
টেলিকম

আগামী বছরের মধ্যে ৪জি`র আওতায় আসছে দেশের সকল মোবাইল টাওয়ার

মাত্র পাঁচ কোটিতেই মিলবে উড়ন্ত গাড়ি
অটোমোবাইল

মাত্র পাঁচ কোটিতেই মিলবে উড়ন্ত গাড়ি

ইউনেস্কোর সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ইউনেস্কোর সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

হ্রাসকৃত মূল্যে ফোন বিক্রি করছে স্যামসাং
নির্বাচিত

হ্রাসকৃত মূল্যে ফোন বিক্রি করছে স্যামসাং

এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে
নির্বাচিত

এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি
টেলিকম

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 January 2026

বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

Techzoom.TV |
TechzoomTV