Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকসই টেলিকম অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে ইডটকো ও টেশিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 December 2025
টেকসই টেলিকম অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে ইডটকো ও টেশিস
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতে স্থানীয় কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থা’র (টেশিস) সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।

এই অংশীদারিত্বের আওতায়, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে টেশিস’র স্থাপনায় ব্যাটারি মেরামত ও পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে একটি কেন্দ্র স্থাপন করবে যার মাধ্যমে লিথিয়াম-আয়ন ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি, ই-বর্জ্য হ্রাস এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্থানীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে স্বনির্ভরতা ও পরিবেশবান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলায় বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক এবং টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ম্যানেজিং ডিরেক্টর ড. মানোয়ার হোসেন মোল্লা সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইডটকো বাংলাদেশ টেশিস’র সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক তৈরি করবে। অন্যদিকে, কেন্দ্রের কার্যক্রম সহজে পরিচালনা এবং এর গুণগত মান ঠিক রাখতে টেশিস তাদের স্থাপনা, বিবিধ সেবা ও জনবল দিয়ে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “টেশিস ও ইডটকো’র মধ্যকার এই সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, এই রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তিখাত গড়ে তুলতে সহায়ক হবে।”

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, “এ সমঝোতা স্মারক সরকারের টেলিকম সাপোর্ট ইকোসিস্টেম আধুনিকায়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। তিনি জানান, টেশিসের শিল্প সক্ষমতা ও ইডটকোর আন্তর্জাতিক প্রযুক্তিগত দক্ষতা একত্রে একটি টেকসই এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলবে, যা শুধু টেলিযোগাযোগ খাত নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “দেশের ডিজিটাল অবকাঠামো নির্মাণের অংশীদার হিসেবে আমরা বিশ্বাস করি, টেকসই উদ্যোগ, উদ্ভাবন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধি একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনে খুবই গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনশক্তির ক্ষমতায়ন ও সম্পদের স্থায়িত্ব বৃদ্ধির মাধ্যমে আমরা দায়িত্বশীল অবকাঠামো তৈরিতে নতুন মানদণ্ড স্থাপন করছি।”

টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ম্যানেজিং ডিরেক্টর ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “এই সমঝোতা স্মারক দেশীয় সক্ষমতা, দক্ষতা ও সম্ভাবনা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। টিএসএস-এর উৎপাদন সক্ষমতা এবং ইডটকোর প্রযুক্তিগত দক্ষতাকে একীভূত করার মাধ্যমে আমরা দেশীয় উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং একটি আরও টেকসই ও স্বনির্ভর টেলিকম শিল্প গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”

গৃহীত উদ্যোগের সফল বাস্তবায়নের ওপর ভিত্তি করে ভবিষ্যতে ব্যাটারি সংযোজন, স্মার্ট পোল ও আইওটি সল্যুশনের মতো নতুন ক্ষেত্র সম্প্রসারিত করবে প্রতিষ্ঠান দুটি যা টেকসই প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার প্রতি উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইডটকোটেশিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

এবার জলবায়ু অ্যাকশন সামিট নেদারল্যান্ডসে, ভোট দেবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

এবার জলবায়ু অ্যাকশন সামিট নেদারল্যান্ডসে, ভোট দেবেন যেভাবে

এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
নির্বাচিত

এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!
নির্বাচিত

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!

প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি
প্রযুক্তি সংবাদ

প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2025

টেকসই টেলিকম অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে ইডটকো ও টেশিস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix