Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বসুন্ধরা শপিং মলে বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দিচ্ছে বসুন্ধরা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
বসুন্ধরা শপিং মলে বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দিচ্ছে বসুন্ধরা কর্তৃপক্ষ
Share on FacebookShare on Twitter

রাজধানীর অন্যতম বৃহত্তম বিপণিবিতান বসুন্ধরা শপিং মলে বৈধ মোবাইল ব্যবসায়ীদের দোকান খুলতে না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর (NEIR) বাস্তবায়নের বিরোধিতায় রাস্তায় নামা অবৈধ ফোন সিন্ডিকেটের আন্দোলনকে সমর্থন জোগাতেই ‘নিরাপত্তা’র ঠুনকো অজুহাতে মোবাইল মার্কেট হিসেবে পরিচিত বেজমেন্ট-১ বন্ধ করে রাখা হয়েছে।

সোমবার সরেজমিনে দেখা যায়, বসুন্ধরা শপিং মলের পোশাক, জুতা ও প্রসাধনীসহ অন্য সব ফ্লোর এবং দোকানপাট স্বাভাবিকভাবে খোলা রয়েছে। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। অথচ মোবাইলের জন্য নির্ধারিত বেজমেন্ট-১ এর প্রবেশপথগুলো ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন মলের নিরাপত্তাকর্মীরা।

বসুন্ধরা শপিং মলের সাধারণ ও বৈধ মোবাইল ব্যবসায়ীরা জানান, তারা সকালে দোকান খুলতে এসে বাধার মুখে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধ পথে ব্যবসা করি। অবৈধ ফোন ব্যবসায়ীরা তাদের স্বার্থে রাস্তায় আন্দোলন করছে, এটা তাদের বিষয়। কিন্তু সেই আন্দোলনকে সাপোর্ট দিতে গিয়ে বসুন্ধরা মার্কেট কর্তৃপক্ষ কেন আমাদের দোকান খুলতে দেবে না? এটা স্পষ্টত অবৈধ সিন্ডিকেটের সঙ্গে কর্তৃপক্ষের আঁতাত।”

দোকান খুলতে না পারায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা জানান, বসুন্ধরা সিটির দোকান ভাড়া অত্যন্ত চড়া। এক ব্যবসায়ী বলেন, “আমাদের প্রতিদিন বিপুল পরিমাণ ভাড়া গুনতে হয়, দোকান বন্ধ থাকলেও ভাড়া মওকুফ হবে না। মাস শেষে কর্মচারীদের বেতন দিতে হবে। বেচা-বিক্রি বন্ধ থাকলে আমরা চলব কীভাবে? কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবেই আজ আমরা জিম্মি।”

মার্কেট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার স্বার্থেই মোবাইল ফ্লোর বন্ধ রাখা হয়েছে। তবে ব্যবসায়ীরা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের প্রশ্ন, পুরো মার্কেটের নিরাপত্তা ঠিক থাকলে শুধু বেজমেন্ট-১ এ কেন নিরাপত্তার সমস্যা হবে?

বিশ্লেষকরা বলছেন, এনইআইআর চালু হলে অবৈধ ফোনের বাজার ধসে পড়বে। বসুন্ধরা সিটির বেজমেন্ট-১ এ  বৈধ ফোনের বড় একটি অংশ বেচাকেনা হয়। ধারণা করা হচ্ছে, সেই অবৈধ সিন্ডিকেটের চাপেই মার্কেট কর্তৃপক্ষ বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে দিচ্ছে না, যাতে ধর্মঘট বা আন্দোলনকে ‘সফল’ দেখানো যায়।

বৈধ ব্যবসায়ীরা অবিলম্বে দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, গুটি কয়েক অবৈধ ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করতে গিয়ে হাজারো বৈধ ব্যবসায়ীকে পথে বসানোর চক্রান্ত মেনে নেওয়া হবে না। তারা এ বিষয়ে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Basundhara Shopping MallLegal Traders HarassmentMobile Market Strikeঅবৈধ সিন্ডিকেটএনইআইআরদোকান বন্ধবসুন্ধরা শপিং মলবেজমেন্ট-১বৈধ ব্যবসায়ীমোবাইল মার্কেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ দিন ব্যাটারি ব্যাকআপের স্মার্ট ওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০ দিন ব্যাটারি ব্যাকআপের স্মার্ট ওয়াচ

বিশ্বের প্রথম আন্ডারস্ক্রিন ক্যামেরা ফোন আনছে শাওমি
নির্বাচিত

বিশ্বের প্রথম আন্ডারস্ক্রিন ক্যামেরা ফোন আনছে শাওমি

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব
নির্বাচিত

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
প্রযুক্তি সংবাদ

আইফোনে চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা

অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সর্বাধিক স্কোর করল আসুস আরওজি ফোন ৩
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সর্বাধিক স্কোর করল আসুস আরওজি ফোন ৩

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

কুইজ খেলে বিকাশে ৫০০ টাকা জেতার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০২৫

বসুন্ধরা শপিং মলে বৈধ ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দিচ্ছে বসুন্ধরা কর্তৃপক্ষ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix