Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
ডিসকাউন্টে আইফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
Share on FacebookShare on Twitter

বর্তমানে ডিসকাউন্ট বা অফার দিয়ে আইফোন বিক্রি করা খুব সাধারণ একটি কৌশল। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, অনলাইন শপ বা রিসেল মার্কেটে অনেক বিক্রেতাই অবিশ্বাস্য দামে আইফোন পাওয়ার অফার দেয়। কিন্তু এখানে লুকিয়ে থাকে নানা ধরনের প্রতারণা, ফাঁদ এবং প্রযুক্তিগত ঝুঁকি। অল্প কিছু বিষয় খেয়াল না রাখলে আপনি সহজেই বড় আর্থিক ক্ষতিতে পড়তে পারেন। তাই ডিসকাউন্টে আইফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঠিকমতো দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

আসুন কী কী বিষয়ে সতর্ক থাকবেন জেনে নিন-

ডিভাইসটি রিফারবিশড কিংবা রিকন্ডিশন্ড কি না যাচাই করুন
অনেক সময় বিক্রেতারা রিফারবিশড বা রিকন্ডিশন্ড আইফোনকে নতুন বলে চালিয়ে দেয়। এ ধরনের ফোনের ভেতরের হার্ডওয়্যার আগেই মেরামত করা হয়, যেটি ভবিষ্যতে সমস্যা তৈরি করার সম্ভাবনা বাড়ায়। আপনি চাইলে সেটিংসে গিয়ে মডেল নম্বরে ‘এফ’, ‘এন’ বা ‘আর’ আছে কি না দেখে নিতে পারেন। সাধারণত ‘এম’ দিয়ে শুরু হলে সেটি নতুন ডিভাইস।

অ্যাক্টিভেশন লক বা আইক্লাউড লক আছে কি না দেখুন
অনেক প্রতারক চুরি করা বা লকড আইফোন ডিসকাউন্টে বিক্রি করে। আইফোন রিস্টোর করেও যদি অ্যাক্টিভেশন লক আসে, বুঝবেন ফোনটি আসল মালিকের আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে বাঁধা। এই ধরনের ফোন কখনোই সম্পূর্ণ ব্যবহার করা যায় না। কেনার আগে অবশ্যই অ্যাক্টিভেট করা ফোন হাতে নিয়ে পরীক্ষা করুন।

আইএমইআই ও সিরিয়াল নম্বর মিলিয়ে নিন
ফোনের বক্সে লেখা সিরিয়াল নম্বর এবং ডিভাইস সেটিংসের সিরিয়াল নম্বর মিলছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকসময় ভুয়া বক্স বা অন্য ফোনের বক্স দিয়ে প্রতারণা করা হয়। চাইলে অ্যাপলের অফিসিয়াল সাইটে গিয়ে ওই সিরিয়াল নম্বর দিয়ে ফোনটির ওয়ারেন্টি ও আসল স্ট্যাটাস যাচাই করে নিতে পারেন।

ডিস্কাউন্টের অজুহাতে পুরোনো ব্যাটারি দিয়ে বিক্রি করা হয়
আইফোনের ব্যাটারি হেলথ ৮৫ শতাংশের নিচে হলে দ্রুত চার্জ কমে যায় এবং ব্যবহার অভিজ্ঞতা খারাপ হয়। ডিসকাউন্টে আইফোন বিক্রির অন্যতম ফাঁদ হলো কম ব্যাটারি হেলথযুক্ত ফোন। তাই কেনার সময় ব্যাটারি হেলথ অবশ্যই চেক করুন এবং সর্বোচ্চ ৮৫ শতাংশের বেশি হলে নিতে চেষ্টা করুন।

ফেক ডিসপ্লে বা নন-অরিজিনাল পার্টস চেক করুন
নন-অরিজিনাল স্ক্রিনযুক্ত আইফোনে কালার একুরেসি, ব্রাইটনেস এবং টাচ রেসপন্স খারাপ হয়। অনেক বিক্রেতা স্ক্রিন পাল্টে অরিজিনাল বলে বিক্রি করে। এইফোন এক্স এবং পরবর্তী মডেলে সেটিংসে গিয়ে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি দেখে নেওয়া যায় যে স্ক্রিন বা ব্যাটারি পরিবর্তন করা হয়েছে কি না।

অতিরিক্ত অফার বা অস্বাভাবিক কম দাম দেখলেই সন্দেহ করুন
আইফোনের দাম কোনো সময়ই অস্বাভাবিকভাবে কম হয় না। খুব বেশি ডিসকাউন্ট সাধারণত প্রতারণারই ইঙ্গিত দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া পেজ, অগোছালো ওয়েবসাইট বা নতুন অনলাইন শপে অনেক জালিয়াতি হয়। তাই শুধু দাম দেখে সিদ্ধান্ত নেবেন না।

বিশ্বস্ত দোকান বা অনুমোদিত রিটেইলার থেকে কেনার চেষ্টা করুন
সবচেয়ে নিরাপদ উপায় হলো অনুমোদিত অ্যাপল রিটেইলার বা বিশ্বাসযোগ্য দোকান থেকে কেনা। এখানে আপনি পাবেন অরিজিনাল ডিভাইস,ভেরিফাইড ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা, ঝামেলাহীন রিটার্ন সুবিধা। দাম কিছুটা বেশি হলেও প্রতারণা বা সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পারফরম্যান্স টেস্ট করতে ভুলবেন না। ফোনটি হাতে নিয়ে ক্যামেরা, স্পিকার, টাচ, ফেস আইডি/টাচ আইডি, চার্জিং। ওয়াইফাই-ব্লুটুথ, সবকিছু ভালভাবে পরীক্ষা করুন। অনেকসময় ডিসকাউন্টের ফোনে এই ছোট কিন্তু জরুরি ফিচারগুলো কাজ করে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন
টেলিকম

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন

দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে
প্রযুক্তি সংবাদ

দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে

এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন
টেলিকম

এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি
প্রযুক্তি সংবাদ

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি

ইউরোপীয় ব্র্যান্ড এসিসি’র বাংলাদেশে যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

ইউরোপীয় ব্র্যান্ড এসিসি’র বাংলাদেশে যাত্রা শুরু

৩০ হাজার উদ্যোক্তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম
ই-কমার্স

৩০ হাজার উদ্যোক্তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
ই-কমার্স

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
অর্থ ও বাণিজ্য

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix