Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নান্দনিক কাঠের নকশায় গিগাবাইটের নতুন প্রজন্মের মাদারবোর্ড উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 December 2025
নান্দনিক কাঠের নকশায় গিগাবাইটের নতুন প্রজন্মের মাদারবোর্ড উন্মোচন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায় সূচিত করে কাঠের নকশায় তৈরি বিশ্বের প্রথম মাদারবোর্ড উন্মোচন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ নামের এই মাদারবোর্ডটি নান্দনিকতা ও উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তির এক ব্যতিক্রমী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

গিগাবাইট জানিয়েছে, প্রাকৃতিক কাঠের নকশা ও উষ্ণ রঙের ব্যবহার এই মাদারবোর্ডকে প্রচলিত প্রযুক্তিপণ্য থেকে আলাদা করেছে। এতে ব্যবহৃত চামড়ার টানবার অংশ ব্যবহারকারীর হাতে আরামদায়ক ও বিলাসী অনুভূতি এনে দেয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিকে ঘরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এ নকশার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও মাদারবোর্ডটিতে রয়েছে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ব্যবহৃত উন্নত ভিআরএম তাপ সুরক্ষা প্রযুক্তি, তাপ পরিবাহী পাইপ, এম.টু তাপ সুরক্ষা ব্যবস্থা এবং বিশেষ পিসিবি তাপ প্লেটের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ সক্ষমতা প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘ সময় ভারী কাজের ক্ষেত্রেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে।

এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্ল্যাটফর্মের ওপর। এতে রাইজেন নয় হাজার, আট হাজার ও সাত হাজার সিরিজের প্রসেসর ব্যবহারের সুবিধা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক্স থ্রিডি টার্বো মোড দুই পয়েন্ট শূন্য প্রযুক্তির মাধ্যমে প্রসেসরের কর্মক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে। মাদারবোর্ডটিতে ডিডিআর ফাইভ মেমোরি ব্যবহারের সুবিধা রয়েছে, যা নয় হাজার মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত গতিতে পরিচালনা করা যাবে। শক্তিশালী ডিজিটাল ১৬+২+২ ফেজ ভিআরএম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও দক্ষ শক্তি সরবরাহ নিশ্চিত করে।

গ্রাফিক্স ব্যবস্থার জন্য এতে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট রয়েছে, যার মাধ্যমে একসঙ্গে দুটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব। পাশাপাশি চারটি এম.টু স্টোরেজ স্লট যুক্ত করা হয়েছে, যেখানে পিসিআই এক্সপ্রেস ৫.০/ ৪.০ এক্সফোর প্রযুক্তি সাপোর্ট করবে। আট স্তরের ব্যাক ড্রিলিং পিসিবি প্রযুক্তি সিগন্যাল প্রতিফলন কমিয়ে সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। নেটওয়ার্ক ও সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল ফাইভজিবিই এলএএন সংযোগ এবং উচ্চক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন সুবিধা। এছাড়া ডুয়াল ইউএসবি ফোর টাইপ সি পোর্ট, ডিসপ্লে আউটপুট সুবিধাসহ এইচডিএমআই সংযোগের ব্যবস্থাও রাখা হয়েছে এটিতে।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে প্রি-ইনস্টলড ওয়াই-ফাই ড্রাইভারসহ ড্রাইভার বায়োস, সহজ তাপ নিয়ন্ত্রণের জন্য এম.টু ইজেড ফ্লেক্স, দ্রুত অ্যান্টেনা সংযোগের জন্য ওয়াই-ফাই ইজজেড প্লাগ এবং স্ক্রু ছাড়াই স্টোরেজ স্থাপনের সুবিধা দেওয়া এম. টু ইজেড ল্যাচ প্রযুক্তি।

প্রতিষ্ঠানটির মতে, এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ড এমন একটি সময়কে প্রতিনিধিত্ব করে, যখন উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং কেবল কর্মক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ঘরের সৌন্দর্যের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। কাঠের নকশার কম্পিউটার ব্যবস্থার জনপ্রিয়তা বাড়ার প্রেক্ষাপটে এই মাদারবোর্ড গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য একটি প্রিমিয়াম বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বৈশ্বিক বাজারে উন্মোচিত নতুন এই মাদারবোর্ড খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। দেশের বাজারে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে পণ্যটি সরবরাহ করা হবে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে গিগাবাইটের ওয়েবসাইটে: https://www.aorus.com/en-bd/motherboards/X870E-AERO-X3D-WOOD/Key-Features

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উপায় এর মাধ্যমে কর্মীদের বেতন দেবে ফ্যালকন গ্রুপ
প্রযুক্তি সংবাদ

উপায় এর মাধ্যমে কর্মীদের বেতন দেবে ফ্যালকন গ্রুপ

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?
প্রযুক্তি সংবাদ

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
প্রযুক্তি সংবাদ

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

অবসরে গেলেন বিসিসি’র মেধাবী পরিচালক মোহাম্মদ এনামুল কবির
প্রযুক্তি সংবাদ

অবসরে গেলেন বিসিসি’র মেধাবী পরিচালক মোহাম্মদ এনামুল কবির

অ্যামাজন নিজেই খুলছে করোনা টেস্টিং ল্যাব!
প্রযুক্তি সংবাদ

অ্যামাজন নিজেই খুলছে করোনা টেস্টিং ল্যাব!

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 December 2025

নান্দনিক কাঠের নকশায় গিগাবাইটের নতুন প্রজন্মের মাদারবোর্ড উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV