Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালের শুরুতে অ্যাপল আনতে পারে পাঁচ নতুন ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের শুরুতে অ্যাপল আনতে পারে পাঁচ নতুন ডিভাইস
Share on FacebookShare on Twitter

২০২৫ সাল শেষ হতে চলেছে। অন্যদিকে প্রযুক্তি জগতে আগ্রহ তৈরি করেছে ২০২৬ সালে অ্যাপলের সম্ভাব্য নতুন সব পণ্য উন্মোচন। বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন বছরে নতুন কিছু ডিভাইস বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এখানে থাকবে উন্নত প্রযুক্তির পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি ডিভাইসও। অ্যাপল ভক্তরা পাবেন আইফোন ১৭ই, আইপ্যাড মিনি ৮, একটি নতুন বাজেট ম্যাকবুক এবং আরো কিছু ডিভাইস। এক নজরে দেখা যাক ২০২৬ সালের প্রথম দিকে অ্যাপল কোন কোন ডিভাইস বাজারে আনতে পারে—

আইফোন ১৭ই
অ্যাপল তাদের জনপ্রিয় ‘ই’ সিরিজকে আরো সম্প্রসারণ করতে পারে নতুন আইফোন ১৭ই দিয়ে। এটি সম্ভবত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। এ ফোনে থাকবে আইফোন ১৭-এর এ১৯ চিপসেট, যা আগের তুলনায় আরো দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। সামনে ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেন্টার স্টেজ ফিচার থাকতে পারে, যা ভিডিও কল এবং সেলফি আরো উন্নত করবে। পেছনের রিয়ার ক্যামেরায় হয়তো একই ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনের ডিজাইনের ক্ষেত্রে বেজেল কিছুটা চিকন হতে পারে, নচ ফিচারটিও থাকতে পারে।

আইপ্যাড মিনি ৮

আইপ্যাড মিনি ৮-এর ক্ষেত্রে অ্যাপল প্রথমবারের মতো ওএলইডি ডিসপ্লে ব্যবহার করতে পারে। এতে রঙ ও উজ্জ্বলতা উন্নত হবে। ডিভাইসটিতে এ১৯ প্রো চিপসেট এবং ওয়াটার-রেসিস্ট্যান্ট ডিজাইন থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্জ। উন্নত ফিচারের কারণে এ আইপ্যাডের দাম আগের মডেলের চেয়ে কিছুটা বেশি হতে পারে।

১২তম প্রজন্মের আইপ্যাড

আইপ্যাড মিনি ৮-এর পাশাপাশি নতুন ১২ প্রজন্মের আইপ্যাড বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এতে এ১৯ চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যান্য স্পেসিফিকেশন বেশির ভাগই আগের মতো থাকতে পারে। ফলে দামও খুব বেশি পরিবর্তন হওয়ার কথা নয়।

সাশ্রয়ী বাজেট ম্যাকবুক

শিক্ষার্থী ও বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য অ্যাপল প্রথমবারের মতো একটি সাশ্রয়ী বাজেট ম্যাকবুক আনতে পারে। এতে এ১৮ প্রো চিপসেট থাকতে পারে এবং ডিসপ্লে ১৩.৬ ইঞ্চির ম্যাকবুক এয়ারের তুলনায় ছোট হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে এটির দাম হতে পারে প্রায় ৫৯৯ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ৫৪ হাজার টাকা।

এম৫ ম্যাকবুক এয়ার

এছাড়া নতুন বছরের শুরুতে এম৫ চিপসেটযুক্ত ম্যাকবুক এয়ার আসার সম্ভাবনা রয়েছে। এটি আগের তুলনায় আরো ভালো কার্যক্ষমতা এবং ব্যাটারির সক্ষমতা দেবে। তবে বড় ধরনের ডিজাইন পরিবর্তন আশা করা যাচ্ছে না। ওএলইডি ডিসপ্লে এয়ার সিরিজে ২০২৭ সালে আসতে পারে।

পর্যবেক্ষকরা বলছেন, পাঁচটি ডিভাইসের মাধ্যমে অ্যাপল ২০২৬ সালের শুরুতে বাজারে শক্ত অবস্থান নিয়ে প্রবেশ করতে পারে। নতুন প্রযুক্তি ও সাশ্রয়ী দাম মিলিয়ে ব্যবহারকারীরা নতুন বছরে আরো উন্নত ও সহজলভ্য ডিভাইস উপভোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলআইপ্যাড মিনি ৮ম্যাকবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম অবৈধ কেন নয়: হাইকোর্ট

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস

গুগলের সার্কেল টু সার্চে নতুন সুবিধা
প্রযুক্তি সংবাদ

গুগলের সার্কেল টু সার্চে নতুন সুবিধা

আইএসপিএবি নির্বাচনে জয়ী ইমদাদুল হক-এর ‘টিম ফরওয়ার্ড’
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি নির্বাচনে জয়ী ইমদাদুল হক-এর ‘টিম ফরওয়ার্ড’

গুগলের গবেষণায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিবন্ধকতা
প্রযুক্তি সংবাদ

গুগলের গবেষণায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিবন্ধকতা

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ডিসেম্বর ২০২৫

২০২৬ সালের শুরুতে অ্যাপল আনতে পারে পাঁচ নতুন ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV