Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হেডফোনে রিয়েল-টাইম অনুবাদ শোনার সুবিধা আনছে গুগল ট্রান্সলেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 January 2026
হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি
Share on FacebookShare on Twitter

অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার ছন্দ বজায় থাকবে, ফলে কে কী বলছে তা সহজেই বোঝা যাবে।

টেকক্রাঞ্চের বরাতে জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। একই সঙ্গে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই সক্ষমতা এবং সম্প্রসারিত ভাষা শেখার টুল।

‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারটি ব্যবহার করলে রিয়েল-টাইম কথোপকথনের অনুবাদ সরাসরি হেডফোনে শোনা যাবে। গুগলের দাবি, এই প্রযুক্তি যে কোনো সাধারণ হেডফোনকে একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত করবে।

গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে জানান, বিদেশে গিয়ে ভিন্ন ভাষায় কথা বলা, বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি শো দেখার সময়ও এখন হেডফোন ব্যবহার করে তাৎক্ষণিক অনুবাদ শোনা যাবে। এজন্য গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই হবে।

প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং যে কোনো ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ দিতে সহায়তা করবে। এই আপডেট বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে, যেখানে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষার অনুবাদ সুবিধা মিলবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব-সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।

একই সঙ্গে গুগল তার ভাষা শেখার টুলস সম্প্রসারণ করছে প্রায় ২০টি নতুন দেশে। এর মধ্যে রয়েছে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান। ইংরেজিভাষীরা জার্মান ভাষা অনুশীলন করতে পারবেন, আর বাংলা, জার্মান, ম্যান্ডারিন চীনা (সরলীকৃত), ডাচ, হিন্দি, ইতালিয়ান, রোমানিয়ান ও সুইডিশ ভাষাভাষীরা ইংরেজি শেখার সুযোগ পাবেন।

যেভাবে কাজ করবে-
হেডফোন লাগিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর সামনে কেউ অন্য ভাষায় কথা বললে, তার রিয়েল-টাইম অনুবাদ সরাসরি কানে শোনা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে বিটিআরসির সতর্কতা জারি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও ইউটিউবকে সরানোর অনুরোধ বিটিআরসির

লোকেশন শনাক্ত নিয়ে বিতর্কে আইফোন ১১প্রো
নির্বাচিত

আইফোনে ত্রুটির অভিযোগ ব্যবহারকারীদের

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান
নির্বাচিত

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান

বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি নিয়ে এসেছে দারুণ অফার!
ছাড় ও অফার

বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি নিয়ে এসেছে দারুণ অফার!

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’
প্রযুক্তি সংবাদ

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’

ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ
প্রযুক্তি সংবাদ

লাইকের সংখ্যা গোপন রাখার ফিচার চালু

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

বাজেট স্মার্টফোনের বাজারে নতুন মডেল যুক্ত করেছে চীনা...

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2026

হেডফোনে রিয়েল-টাইম অনুবাদ শোনার সুবিধা আনছে গুগল ট্রান্সলেট

Techzoom.TV |
TechzoomTV