Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ফোনের স্টোরেজে ব্যবহৃত মেমোরি চিপের দাম হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ‘গ্রেট ন্যান্ড ক্রাইসিস’। ফলে ২০২৬ সালে স্মার্টফোন খাত একটি বড় আর্থিক চাপে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

গত কয়েক বছর ফোন নির্মাতারা মাইক্রোএসডি কার্ড স্লটকে প্রায় বাতিলই করে দিয়েছে। স্মার্টফোন বিশ্লেষকদের মতে, ফোন পাতলা রাখা ও বেশি দামের অভ্যন্তরীণ স্টোরেজ বা ক্লাউড সাবস্ক্রিপশন বিক্রিই ছিল এর মূল কারণ।

কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। মেমোরির দাম বাড়তে থাকায় ফোনে বেশি স্টোরেজ দেয়া এখন নির্মাতাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে শাওমি ও স্যামসাংয়ের মতো ব্র্যান্ডগুলো আবার মাইক্রোএসডি কার্ড স্লট ফিরিয়ে আনার কথা ভাবছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গিজচায়না।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভারের ব্যাপক চাহিদার কারণে ন্যান্ড মেমোরির দাম সম্প্রতি ৬০-১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাই ধারণা করা হচ্ছে, এসডি কার্ড স্লট ফিরিয়ে আনলে কম অভ্যন্তরীণ স্টোরেজেই তুলনামূলক সাশ্রয়ী দামে ফোন বাজারে আনা সম্ভব হবে। তবে ফ্ল্যাগশিপ ফোনে এসডি স্লট থাকার সম্ভাবনা কম।

বর্তমানে একটি কঠিন সময় পার করছে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প। কারণ এআই সার্ভার ও বড় প্রতিষ্ঠানের শক্তিশালী এসএসডির চাহিদা বাড়ছে। ফলে বিশ্বে যত ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি তৈরি হচ্ছে, তার বড় অংশই এখন ওই খাতগুলোয় চলে যাচ্ছে। এ কারণে স্মার্টফোনে ব্যবহৃত তুলনামূলক ‘সাধারণ’ স্টোরেজ চিপের সরবরাহ কমে যাচ্ছে। এতে বাজারে ঘাটতি তৈরি হচ্ছে এবং দামও বাড়ছে।

এ অবস্থায় মাইক্রোএসডি কার্ড স্লট এক ধরনের ‘জরুরি বাটন’ হয়ে উঠছে।

স্লট ফিরিয়ে আনলে এদিকে ফোন নির্মাতারা কম অভ্যন্তরীণ স্টোরেজ দিয়ে তুলনামূলক সস্তা ফোন বাজারে আনতে পারবে। অন্যদিকে ব্যবহারকারীরা পরে চাইলে নিজেরাই স্টোরেজ বাড়াতে পারবেন।

উল্লেখ্য, একটি ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ চিপ যোগ করতে নির্মাতার বাড়তি খরচ পড়ে প্রায় ৭০ ডলার। অথচ মাদারবোর্ডে একটি মাইক্রোএসডি স্লট যোগ করতে খরচ হয় প্রায় নগণ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যন্ত্রমানবী সোফিয়া এবার কলকাতায়
প্রযুক্তি সংবাদ

যন্ত্রমানবী সোফিয়া এবার কলকাতায়

জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR
প্রযুক্তি সংবাদ

জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!
প্রযুক্তি সংবাদ

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন
প্রযুক্তি সংবাদ

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন

পুরাতন মোবাইল থেকে সহজেই বের করুন সোনা! (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

পুরাতন মোবাইল থেকে সহজেই বের করুন সোনা! (ভিডিও)

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫
নির্বাচিত

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’
প্রযুক্তি বাজার

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ডিসেম্বর ২০২৫

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

Techzoom.TV |
TechzoomTV