Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে হ্যাকারদের নতুন কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে হ্যাকারদের নতুন কৌশল
Share on FacebookShare on Twitter

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। তারা বলছেন, কোনো পাসওয়ার্ড ভাঙা বা বার্তার সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে না গিয়েই হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারছে। বৈধ একটি সুবিধাকে কাজে লাগিয়ে নীরবে অ্যাকাউন্টে প্রবেশ করছে হ্যাকাররা। খবর টেকরাডার।

প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা হোয়াটসঅ্যাপের ডিভাইস সংযুক্তির সুবিধার অপব্যবহার করছে। এ পদ্ধতিতে ভুক্তভোগীর অজান্তেই হামলাকারীর ব্রাউজার বা ডিভাইস সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যায়। একবার সংযুক্ত হলে অন্য পক্ষ বার্তা পড়তে পারে, ছবি ও ভিডিও নামিয়ে নিতে পারে। এমনকি ভুক্তভোগীর পরিচয়ে অন্যদের বার্তাও পাঠাতে পারে।

কৌশলটি ‘ঘোস্ট পেয়ারিং’ নামে পরিচিত। সাধারণত চেনা-জানা কারো নাম ব্যবহার করে একটি ছোট বার্তা পাঠানো হয়। সে বার্তায় একটি লিংক থাকে, যেখানে ছবি দেখার কথা বলা হয়। বিশ্বাসযোগ্য দেখাতে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের আদলে তৈরি করা হয় লিংকের ঝলক।

লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে একটি ভুয়া লগইন পাতায় নেয়া হয়। দেখতে পরিচিত হলেও সেটি ভিন্ন ঠিকানায় তৈরি। সেখানে হোয়াটসঅ্যাপের ডিভাইস সংযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। ব্যবহারকারীর ফোন নম্বর দিলে হামলাকারী সংযুক্তির অনুরোধ পাঠাতে পারে। এরপর যে কোড তৈরি হয়, সেটি ভুয়া পাতায় দেখানো হয়।

ব্যবহারকারী সে কোড দিলে অজান্তেই নতুন ডিভাইস যুক্ত করার অনুমতি দেয়া হয়। যদিও হোয়াটসঅ্যাপ জানিয়ে দেয় একটি নতুন ডিভাইস যোগ হচ্ছে, অনেক ব্যবহারকারী বিষয়টি গুরুত্ব দেন না।

নিরাপত্তা গবেষণা সংস্থা জেন ডিজিটাল জানিয়েছে, এভাবে যুক্ত ডিভাইস অনেক সময় চোখে পড়ে না। এতে ব্যক্তিগত কথোপকথন নজরদারি, তথ্য সংগ্রহ ও পরিচয় ব্যবহার করে প্রতারণার ঝুঁকি বাড়ে।

প্রযুক্তি গবেষকরা পরামর্শ দিয়েছেন, নিয়মিত ডিভাইস সংযুক্ত অংশ পরীক্ষা করতে হবে। অচেনা ডিভাইস থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি সন্দেহজনক বার্তা জানানো, দ্বিস্তর যাচাই চালু রাখা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। তারা বলছেন, ব্যবহারকারীর সচেতনতার অভাবই মূলত এ ধরনের হামলার বড় সুযোগ তৈরি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সী এ০২এস
নির্বাচিত

স্যামসাং মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সী এ০২এস

গ্রোক চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

গ্রোকের তথ্য চুরির অভিযোগে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে এক্সএআইয়ের মামলা

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

টাকা ফেরত দিতে ইভ্যালি পুনর্গঠনে সম্মতি হাইকোর্টের

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

ইন্টারনেটের মালিক কে? এটি কিভাবে কাজ করে?
নির্বাচিত

ইন্টারনেটের মালিক কে? এটি কিভাবে কাজ করে?

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্যামসাং, প্রভাব পড়েছে নিউ জার্সি ও টেক্সাসে

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ডিসেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে হ্যাকারদের নতুন কৌশল

Techzoom.TV |
TechzoomTV