Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরে ধারণা করা হয়েছিল উইন্ডোজ বা ম্যাকের বিকল্প হিসেবে লিনাক্স সাধারণ মানুষের পিসিতে একসময় জায়গা করে নেবে। সরাসরি সেটি না ঘটলেও লিনাক্সের ওপর ভিত্তি করে তৈরি ‘অ্যান্ড্রয়েড’ আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বর্তমানে স্যামসাং ডেক্স বা মটোরোলা রেডি ফরের মতো প্রযুক্তির কল্যাণে স্মার্টফোন বা ট্যাবলেটগুলোই এখন পূর্ণাঙ্গ ডেস্কটপের মতো কাজ করতে পারছে।

অ্যান্ড্রয়েড সাধারণত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবেই পরিচিত। কিন্তু অ্যান্ড্রয়েড আসলে এখন চারপাশের প্রায় সব প্রযুক্তিতে মিশে আছে। গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে শুরু করে হাতের স্মার্টওয়াচসহ অনেক কিছুই এখন অ্যান্ড্রয়েডের শক্তিতে চলছে। স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বাজারে এরই মধ্যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে গুগল শীর্ষ স্থানে থাকলেও ল্যাপটপ ও পারসোনাল কম্পিউটারের ক্ষেত্রে কোম্পানির ক্রোম ওএস তেমন সফল হতে পারেনি। তবে গত সেপ্টেম্বরে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো জানিয়েছিলেন, চলতি বছরই পিসিতেও আনা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

স্ন্যাপড্রাগন সামিটে সম্প্রতি কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন গুগলের রিক অস্টারলো। তিনি জানান, এতদিন গুগল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আর কম্পিউটারে ক্রোম ওএস ব্যবহার করেছে। তবে এবার নতুন এক প্রকল্পে একসঙ্গে কাজ করছে গুগল ও কোয়ালকম।

তিনি জানান, গুগল এখন ল্যাপটপ বা ক্রোমবুকগুলোয় আলাদা করে ‘ক্রোম ওএস’ ব্যবহারের বদলে সরাসরি ‘অ্যান্ড্রয়েড’ ব্যবহারের পরিকল্পনা করছে। এটি কেবল কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, গুগল চায় সরাসরি অ্যান্ড্রয়েড-ভিত্তিক ডেস্কটপ বা ল্যাপটপ গ্রাহকদের হাতে পৌঁছে দিতে। বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ট্যাবলেট ল্যাপটপের মতো কাজ করে, আবার ক্রোমবুকেও অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো যায়। দুটি আলাদা প্লাটফর্ম চালু রাখার বদলে গুগল এখন অ্যান্ড্রয়েডের ভেতরেই ক্রোম ব্রাউজারের একটি পূর্ণাঙ্গ ‘ডেস্কটপ সংস্করণ’ তৈরির কাজ করছে।

গুগলের লক্ষ্য সব ডিভাইসের জন্য একটি সাধারণ ও শক্তিশালী অপারেটিং সিস্টেম তৈরি করা, যা ব্যবহার হবে অনেক সহজ ও সাশ্রয়ীভাবে।

কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন বলেন, ‘এ উদ্যোগ মোবাইল ও পিসিকে একসঙ্গে আনার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।’

এদিকে অ্যান্ড্রয়েড ডেস্কটপের আগমনে কম্পিউটার জগতের দুই মহারথী মাইক্রোসফট ও অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, গত বছর শেষে মোবাইল অপারেটিং সিস্টেমের বাজারে ৭১ দশমিক ৮৫ হিস্যা নিয়ে শীর্ষে আছে অ্যান্ড্রয়েড, যেখানে আইফোনের হিস্যা ২৭ দশমিক ৬ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড ডেস্কটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘শাওমির বিশ্বাসযোগ্যতা কমছে’
প্রযুক্তি বাজার

শাওমির বদলে স্যামসাং ভারতীয়দের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন
নির্বাচিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি
ই-কমার্স

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
প্রযুক্তি সংবাদ

এএমডির এআই চিপ ব্যবহার করবে অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ জানুয়ারি ২০২৬

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix