Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 January 2026
রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশন। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণির ৭৮ জন ও অষ্টম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৫ লক্ষ টাকা নগদ বৃত্তির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি সার্টিফিকেট এবং প্রযুক্তি বিষয়ক একটি বই উপহার দেওয়া হয়। এছাড়া দুটি ক্যাটাগরিতে শীর্ষ তিনজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিশেষ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ, ২টি ট্যাবলেট পিসি ও শিক্ষা উপকরণের একটি বান্ডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রামগঞ্জ উপজেলার ৯৫টি স্কুল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে ১১১ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।”

স্মার্ট একাডেমির অধ্যক্ষ শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক এডভাইজার শরিফুল্লাহ আশ শামস, রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার সেলিম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার প্রসারে স্মার্টের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপস্মার্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণরাই ভবিষ্যত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তিশালী হাতিয়ার: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণরাই ভবিষ্যত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তিশালী হাতিয়ার: পলক

আমাদের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

আমাদের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই: মোস্তাফা জব্বার

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি
অটোমোবাইল

নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা
ই-কমার্স

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
নির্বাচিত

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2026

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

Techzoom.TV |
TechzoomTV