Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে ফাইভজি বিকাশে বড় প্রভাবক প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 November 2023
ভারতে ফাইভজি বিকাশে বড় প্রভাবক প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা
Share on FacebookShare on Twitter

গত বছর আনুষ্ঠানিকভাবে ফাইভজি যুগে প্রবেশ করে ভারত। এর পর থেকে দেশটিতে ফাইভজি স্মার্টফোনের চাহিদা ক্রমাগত বাড়ছে। এর মাধ্যমে দেশটিতে ফাইভজির বিকাশে বড় প্রভাবক হিসেবে প্রিমিয়াম স্মার্টফোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ায় টেলিকম পরিষেবা প্রদানকারীরাও সুবিধা পাবেন। এর মাধ্যমে ভারতীয় ভোক্তাদের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। ভবিষ্যতে মোবাইল ডাটা ব্যবহারের পরিমাণও বাড়বে। এশিয়ার দেশটিতে রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল প্রথম ফাইভজি পরিষেবা চালু করেছে। ভোডাফোন এখনো এ পরিষেবা চালু করতে পারেনি।

ভারতে বর্তমানে ফাইভজি ডিভাইসের দাম নিম্নমুখী। অনলাইন ও অফলাইন খুচরা দোকানের বিভিন্ন ছাড় ও সুবিধার কারণে দাম কমেছে। যে কারণে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে রেকর্ড ২ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। এছাড়া বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতে ১ কোটি ৭০ লাখ ইউনিট ডিভাইস বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থার তথ্যানুযায়ী, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৬৫-৭০ হাজার রুপি মূল্যের প্রিমিয়াম স্মার্টফোনের বাজার ৪৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আর এর নেতৃত্বে ছিল কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ সময় কোম্পানিটির বাজার হিস্যা ৪ থেকে ৬ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে ডিভাইসের গড় বিক্রয় মূল্য ২৫৩ ডলারে উন্নীত হয়েছে যা প্রান্তিকওয়ারি হিসাবে ৫ শতাংশ এবং বছরওয়ারি হিসাবে, ১২ শতাংশ বেড়েছে। স্মার্টফোন উৎপাদনকারীরা বর্তমানে সহজলভ্য ফাইভজি ডিভাইস বাজারজাতে বেশি আগ্রহী হচ্ছে।

অ্যাপলের পর দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংও বছরের তৃতীয় প্রান্তিকে বাজার হিস্যা ২৪ থেকে ৩৬ শতাংশে উন্নীত করতে পেরেছে। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫, ফ্লিপ ৫, গ্যালাক্সি এস২৩প্লাস ও এস২৩ আল্ট্রা স্মার্টফোন ভ্যারিয়েন্ট উন্মোচনের মাধ্যমে কোম্পানিটি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে। সম্প্রতি আন্তর্জাতিক তথ্য কমিশনের (আইডিসি) জরিপ সূত্রে এটি জানা গেছে।

ভারতের বাজারে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রিও বেড়েছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে পাঁচ লাখের বেশি ডিভাইস বিক্রি হয়েছে। যেখানে ৬৫ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে ছিল স্যামসাং। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মটোরোলা ডিভাইসের দাম কমানোর উদ্যোগ নেয়ায় গত বছর ফোল্ডেবল ডিভাইসের গড় বিক্রয়মূল্য ১ হাজার ৩১৯ থেকে কমে ১ হাজার ১৯৮ ডলারে এসেছে। বর্তমানে তাইওয়ানের মিডিয়াটেক ও মার্কিন কোম্পানি কোয়ালকমও এ প্রতিযোগিতায় প্রবেশ করেছে। চিপ উৎপাদন খাতে প্রতিযোগিতা ধরে রাখার পাশাপাশি ফাইভজির চাহিদা বাড়াতে কোম্পানিগুলো প্রযুক্তির উন্নয়ন করছে এবং বাজার তৈরি করছে। ভারতের সেলফোন ব্যবহারকারীরা ফোরজি থেকে ফাইভজি নেটওয়ার্কে স্থানান্তরিত হচ্ছে। আইডিসির জরিপ অনুযায়ী, ভারতে তৃতীয় প্রান্তিকে ফাইভজি স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ৩৫৭ ডলারে নেমে এসেছে যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে ফাইভজি স্মার্টফোন জনপ্রিয় হয়ে উঠছে এবং মূল বাজারে পরিণত হচ্ছে। পরের কয়েক প্রান্তিক এ ধারা অব্যাহত থাকবে। কেননা দেশটির টেলিকম অপারেটররা ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনফোল্ডেবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় নতুন ডিসপ্লে প্রযুক্তি আনতে পারে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় নতুন ডিসপ্লে প্রযুক্তি আনতে পারে স্যামসাং

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?
প্রযুক্তি সংবাদ

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার
টেলিকম

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি
নির্বাচিত

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি

দেশে প্রথম ৬-স্টার এনাজিং রেটিং এসি আনল ওয়ালটন
নির্বাচিত

দেশে প্রথম ৬-স্টার এনাজিং রেটিং এসি আনল ওয়ালটন

নতুন কৌশলে প্রতারণা, সতর্ক থাকতে হবে স্মার্টফোন ব্যবহারকারীদের
প্রযুক্তি সংবাদ

নতুন কৌশলে প্রতারণা, সতর্ক থাকতে হবে স্মার্টফোন ব্যবহারকারীদের

Load More

ট্রেন্ডিং টপিক

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2023

ভারতে ফাইভজি বিকাশে বড় প্রভাবক প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা

Techzoom.TV |
TechzoomTV