Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্দোলনের নামে অপপ্রচার: দেশে অবৈধ মোবাইল বিক্রেতা দেড় হাজারের বেশি নয়!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
দেশে ব্র্যান্ড শপ বন্ধের পাঁয়তারা অবৈধ মোবাইল ব্যবসায়ীদের
Share on FacebookShare on Twitter

সারাদেশে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) বাস্তবায়নের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তাকে একটি বিশাল ‘আইনবহির্ভূত সিন্ডিকেটের কারসাজি’ হিসেবে আখ্যায়িত করেছে দেশীয় মোবাইল শিল্প মালিকরা। গত মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এমআইওবি) জানিয়েছে, দেশে ১৩ হাজার মোবাইল রিটেইল পয়েন্টের মধ্যে ৯০ শতাংশই বৈধ পণ্যের ব্যবসা করে। প্রকৃত অর্থে অবৈধ ও আনঅফিসিয়াল ফোনের কারবারে জড়িত ব্যবসায়ীর সংখ্যা ১,০০০ থেকে ১,৫০০ এর বেশি নয়।

সংবাদ সম্মেলনে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও এমআইওবি-র নির্বাহী সদস্য জিয়াউদ্দিন চৌধুরী তথ্য-উপাত্ত দিয়ে দেখান যে, এনইআইআর চালু হলে ২০ হাজার দোকান বন্ধ হয়ে যাবে এবং ২০ লাখ পরিবার পথে বসবে—এমন দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট ও জনসমর্থন আদায়ের একটি কৌশল মাত্র। তিনি বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ বৈধ ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করতেই এনইআইআর জরুরি। মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ী শিশুদের ব্যবহার করে এবং সাধারণ ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে।”

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ জানান, বর্তমানে দেশে ১৮টি মোবাইল উৎপাদন কারখানায় প্রায় ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অবৈধ ফোনের দাপটে এই শিল্প এখন হুমকির মুখে। তিনি আরও বলেন, সরকার আমদানিতে শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করেছে, যা বৈধ ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ। যারা আন্দোলন করছে, তারা মূলত এই ট্যাক্স কমানোর সুবিধা সাধারণ মানুষকে দিতে চায় না, বরং অবৈধ পথে লাভবান হতে চায়।

বিশেষজ্ঞরা বলছেন, এনইআইআর নিয়ে যে ভয় দেখানো হচ্ছে—যেমন ফোনের দাম বাড়বে বা ফোন বন্ধ হয়ে যাবে—সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এটি কার্যকর হলে মোবাইল চুরি ও ক্লোনিং কমবে এবং ফোন কেনা অনেক নিরাপদ হবে।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, দেড় হাজার অবৈধ ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য পুরো মোবাইল সেক্টরকে জিম্মি করার চেষ্টা চলছে। সাধারণ খুচরা বিক্রেতা ও গ্রাহকদের এই বিভ্রান্তিকর আন্দোলন থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বিটিআরসিকে দিল রবি
টেলিকম

দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বিটিআরসিকে দিল রবি

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার
প্রযুক্তি সংবাদ

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন
প্রযুক্তি সংবাদ

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন

বাইকারদের দুর্ঘটনা রোধে আসছে সুজুকির নতুন প্রযুক্তি
অটোমোবাইল

বাইকারদের দুর্ঘটনা রোধে আসছে সুজুকির নতুন প্রযুক্তি

গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!
প্রযুক্তি সংবাদ

গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি
নির্বাচিত

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি

Load More

ট্রেন্ডিং টপিক

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

ফ্রিজ ও ফ্রিজারের মধ্যে পার্থক্য জানেন না অনেকেই
প্রযুক্তি পরামর্শ

ফ্রিজ ও ফ্রিজারের মধ্যে পার্থক্য জানেন না অনেকেই

বাজারে এলো ‘ট্রাম্প ফোন’, প্রযুক্তি দুনিয়ায় আলোচনার ঝড়
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘ট্রাম্প ফোন’, প্রযুক্তি দুনিয়ায় আলোচনার ঝড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ
নির্বাচিত

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম টানতে বিশ্বের অনেক...

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জানুয়ারি ২০২৬

আন্দোলনের নামে অপপ্রচার: দেশে অবৈধ মোবাইল বিক্রেতা দেড় হাজারের বেশি নয়!

Techzoom.TV |
TechzoomTV