Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 January 2026
বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা
Share on FacebookShare on Twitter

বিদেশি বিনিয়োগে পরিচালিত দেশের স্মার্টফোন উৎপাদনকারী ও বিপণনকারী বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দোকান বন্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্পখাতের ব্যবসায়ীরা। তারা এসব সহিংস ও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, মোবাইল ফোন শিল্পকে সুরক্ষা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর করেছে। একই সঙ্গে বৈধ আমদানিকে উৎসাহিত ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে স্মার্টফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে মোবাইল ফোন শিল্পের সঙ্গে যুক্ত বৈধ ব্যবসায়িক গোষ্ঠীগুলো স্বাগত জানিয়েছে।

তবে সরকারের এই উদ্যোগের পরও কিছু অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ী এর বিরুদ্ধে প্রতিবাদে নেমে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বৈধ স্মার্টফোন বিক্রয় কেন্দ্র জোরপূর্বক বন্ধ করে দেয় এবং মব সৃষ্টি করে সহিংসতা চালায়। এতে স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং একাধিক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়েছে।

বর্তমানে ১৮টি উৎপাদনকারী কারখানার সমন্বয়ে বাংলাদেশের মোবাইল ফোন শিল্প একটি শক্তিশালী খাতে পরিণত হয়েছে। এই খাতে কমপক্ষে চারটি প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগসহ মোট বিনিয়োগের পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি। সরাসরি প্রায় ৫০ হাজার দক্ষ শ্রমিক এবং ডিলার, ডিএসআর, সার্ভিস ও খুচরা বিক্রয়সহ আরও ৫০ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই শিল্পে প্রায় ৩০ শতাংশ নারী শ্রমিক সক্রিয়ভাবে কাজ করছেন।

এ খাত থেকে সরকার বছরে ২ হাজার কোটি টাকার বেশি কর, প্রায় ৫০০ কোটি টাকার মজুরি এবং ৪০০ কোটি টাকার ইউটিলিটি বিল পেয়ে থাকে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে পরিচালিত স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিগুলোর বেশিরভাগই বিদেশি ব্র্যান্ড, যারা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এর মাধ্যমে দেশে ব্যবসা পরিচালনা করছে। সাম্প্রতিক অরাজক পরিস্থিতিতে ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৈধ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এসব সহিংস ও নিন্দনীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার এবং সামগ্রিকভাবে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশে বৈদেশিক বিনিয়োগের সুষম ও নিরাপদ পরিবেশ অব্যাহত থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি ব্র্যান্ডস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির পোকো সি৩ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
নির্বাচিত

শাওমির পোকো সি৩ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা
নির্বাচিত

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা

হাই-টেক ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

হাই-টেক ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলো ওয়ালটন

ওয়ালটন টিভির নতুন রপ্তানি বাজার গ্রিস
প্রযুক্তি বাজার

ওয়ালটন টিভির নতুন রপ্তানি বাজার গ্রিস

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল
প্রযুক্তি সংবাদ

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল
নির্বাচিত

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2026

বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা

Techzoom.TV |
TechzoomTV