Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 January 2026
আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল
Share on FacebookShare on Twitter

অ্যাপল এ প্রথম বাজারে ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন আনার প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নতুন এ আইফোনে ‘লিকুইড মেটাল’ বা তরল ধাতু ব্যবহার করা হতে পারে। দক্ষিণ কোরিয়ার অনলাইন প্লাটফর্ম নেভারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত আইফোন ফোল্ডের হিঞ্জ বা যে অংশটি ভাঁজ হয়, সেখানে এ প্রযুক্তি ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গে এ নতুন ফোনটি উন্মোচন করা হতে পারে।

লিকুইড মেটাল হলো এমন একটি ধাতব সংকর যা সাধারণ স্টেইনলেস স্টিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও টেকসই। এটি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের তৈরি একটি বিশেষ উপাদান। এর কোনো নির্দিষ্ট দানাদার গঠন না থাকায় বারবার ভাঁজ করার ফলে সৃষ্ট চাপ এটি অনায়াসেই সহ্য করতে পারে। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে হিঞ্জ বা ভাঁজের স্থান সবচেয়ে দুর্বল অংশ হয়ে থাকে। আর লিকুইড মেটাল ব্যবহারের ফলে এ সমস্যা সহজেই দূর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রচলিত ধাতব উপাদান ব্যবহারে ফোনের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে লিকুইড মেটাল ওজনে অনেক হালকা হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় দৃঢ়তা নিশ্চিত করতে পারে। অ্যাপল এ ডিভাইসের মূল বডি টাইটানিয়াম দিয়ে তৈরি করতে পারে। তবে হিঞ্জে লিকুইড মেটাল ব্যবহার করে একে আরো পাতলা করার পরিকল্পনা করছে। আইফোন ফোল্ড ফোনটি খোলার পর এর পুরুত্ব ৫ দশমিক ৬ মিলিমিটারের চেয়েও কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এ আইফোন ফোল্ডের ডিসপ্লেতে ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের স্ক্রিন এবং ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের স্ক্রিন থাকতে পারে। দুটি ডিসপ্লেই হাই রিফ্রেশ রেটের ওএলইডি প্যানেল ব্যবহার করা হবে। ফোনটিতে ফেস শনাক্তকরণ প্রযুক্তি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ সেন্সর বা টাচ আইডি সেন্সর দেয়া হতে পারে। ক্যামেরা হিসেবে এতে মোট চারটি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিটি স্ক্রিনের জন্য একটি করে সেলফি ক্যামেরা ও পেছনে দুটি ক্যামেরা।

এতে পরবর্তী প্রজন্মের এ২০ প্রো চিপসেট ব্যবহার করা হবে, যা আইফোন ১৭ প্রো মডেলের এ১৯ প্রো চিপের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে আইফোন ফোল্ডের দাম হতে পারে প্রায় ২ হাজার ৪০০ ডলার।”

অ্যাপলের লিকুইড মেটাল নিয়ে কাজের ইতিহাস নতুন নয়। ২০১০ সাল থেকেই অ্যাপল লিকুইড মেটাল টেকনোলজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এ উপাদানের স্বত্ব কিনে রেখেছে। আগে সিম ইজেক্টর টুলের মতো ছোট অংশে এটি ব্যবহার করা হলেও বড় পরিসরে ব্যবহারের চ্যালেঞ্জ ছিল, এখন তা কাটিয়ে উঠেছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লিকুইড মেটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিড বাজেটে দুর্দান্ত ফোন দিচ্ছে হুয়াওয়ে নোভা ৮ আই
নির্বাচিত

মিড বাজেটে দুর্দান্ত ফোন দিচ্ছে হুয়াওয়ে নোভা ৮ আই

বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!
প্রযুক্তি সংবাদ

বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে সেপ্টেম্বরে
নির্বাচিত

হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন আসছে সেপ্টেম্বরে

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

নতুন ম্যাকবুকের অনুমোদন পেলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মিনি এলইডি পর্দার নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়
কিভাবে করবেন

আইপ্যাডের চার্জ দ্রুত ফুরানো রোধে ছয় করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2026

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV