Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ফোন ব্যবসায়ীদের মানববন্ধন, ডেকে নিয়ে দাবি-দাওয়া শুনলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 January 2026
ফেসবুকে কনটেন্ট
Share on FacebookShare on Twitter

এনইআইআর সংস্কারের দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে স্ত্রী-সন্তানদের নিয়ে মানববন্ধন করেছেন মোবাইল ফোনের ব্যবসায়ীরা।

দেশের আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবসায়ীদের সংগঠন— মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

কার্যালয়ে ঢোকার সময় তাদের দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসেন বিএনপি চেয়ারম্যান। পরে তাদের প্রতিনিধিদের ডেকে নিয়ে কথা বলেন তিনি।

ব্যাবসায়ীদের ভাষ্য, বিএনপি নির্বাচিত হলে এনইআইআর সংস্কারের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

আর বিএনপি চেয়ারম্যানের দপ্তর থেকে জানানো হয়েছে, মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ হয়েছে এবং তিনি তাদের সমস্যাগুলো শুনেছেন।

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনকে বাধ্যতামূলক করে চলতি ১ জানুয়ারি দেশে কার্যকর হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর।

এই ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা চোরা পথে, লাগেজ পার্টির মাধ্যমে নিম্নমানের, চোরাই ও ব্যবহৃত ফোন দেশের বাজারে ঢোকাচ্ছে। এসবের কোনো তথ্য সরকারের কাছে না থাকায় এগুলো ব্যবহার করে প্রতারণা, আর্থিক অপরাধসহ নানা ধরণের অপরাধমূরক কর্মকাণ্ড চলছে।

সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করে গ্রে মার্কেটের ফোন ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি।

গত ১ জানুয়ারি এনইআইআর পদ্ধতি কার্যকরের দিনই তারা দেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয় হামলা চালায়। পরে এ ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি, এনইআইআর স্থগিত করা, পুরনো ফোন আমদানির সুযোগ দেওয়াসহ কয়েকটি দাবিতে দফায় দফায় সড়ক অবরোধ, মানববন্ধন, দোকান বন্ধ রাখাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ব্যবসায়ীরা।

এরই ধারাবাহিকতায় রোববার স্ত্রী সন্তানসহ তারা দাঁড়িয়েছিলেন গুলশানে তারেক রহমানের বাসার সামনে।

এদিন এমবিসিবির যমুনা ফিউচার পার্ক মার্কেট শাখা এবং চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সদস্যরা স্ত্রী-সন্তানসহ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান।

কার্যালয়ে ঢোকার সময় বিষয়টি বিএনপি চেয়ারম্যানের নজরে এলে তিনি গাড়ি থেকে নেমে তাদের কথা শোনেন। পরে ব্যবসায়ীদের চারজন প্রতিনিধিকে ডেকে নেন তিনি।

তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিতে যান এমবিসিবির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, এমবিসিবি যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী মাসুদুর রানা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: তারেক রহমান

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!
প্রযুক্তি সংবাদ

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!

এআই সক্ষমতার ওপর ভর করে নতুন যুগে টেকনো
প্রযুক্তি সংবাদ

এআই সক্ষমতার ওপর ভর করে নতুন যুগে টেকনো

টিকটকের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক
নির্বাচিত

টিকটকের প্রতিদ্বন্দ্বী আনছে ফেসবুক

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি

বিটিআরসির সঙ্গে বৈঠকে ‘আশার বার্তা’ পায়নি অবৈধ মোবাইল ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির সঙ্গে বৈঠকে ‘আশার বার্তা’ পায়নি অবৈধ মোবাইল ব্যবসায়ীরা

এমপিদের জন্য এলো অ্যাপ: ‘আমার সংসদীয় এলাকা’
নির্বাচিত

এমপিদের জন্য এলো অ্যাপ: ‘আমার সংসদীয় এলাকা’

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2026

অবৈধ ফোন ব্যবসায়ীদের মানববন্ধন, ডেকে নিয়ে দাবি-দাওয়া শুনলেন তারেক রহমান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix