Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 January 2026
চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লেনের হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্যের নেপথ্য কারিগর হিসেবে উঠে এসেছে এক প্রভাবশালী নাম—আরিফুর রহমান। তিনি একাধারে তমাকুণ্ড লেন মোবাইল ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি। অনুসন্ধানে জানা গেছে, গত এক দশকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় তিনি গড়ে তুলেছেন মোবাইল এবং স্বর্ণ চোরাচালানের এক দুর্ভেদ্য সিন্ডিকেট।

আরিফুর রহমান নিজেকে ব্যবসায়ী নেতা হিসেবে পরিচয় দিলেও চট্টগ্রামের বাণিজ্যিক মহলে তিনি আওয়ামী লীগ পন্থী নেতা হিসেবে পরিচিত। বিগত সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সাথে তার বিশেষ সখ্যতাকে কাজে লাগিয়ে তিনি রিয়াজউদ্দিন বাজারকে অবৈধ মোবাইল ও চোরাচালানের নিরাপদ স্বর্গে পরিণত করেছেন। অভিযোগ রয়েছে, তার গ্রিন সিগন্যাল ছাড়া এই এলাকায় কোনো চোরাই মাল প্রবেশ বা খালাস করা সম্ভব নয়।

অনুসন্ধানে দেখা গেছে, আরিফুর রহমানের সিন্ডিকেট কেবল মোবাইলেই সীমাবদ্ধ নয়; বরং স্বর্ণের বড় বড় চোরাচালান সিন্ডিকেটেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই অপরাধের দায়ে তিনি এর আগে বেশ কয়েকবার জেল খেটেছেন। চোরাচালানের মাধ্যমে আসা স্বর্ণের টাকা তিনি অবৈধ মোবাইল আমদানিতে খাটাতেন বলে অভিযোগ রয়েছে। মূলত এনইআইআর (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থা বন্ধ করতে রিয়াজউদ্দিন বাজারে যে আন্দোলন চলছে, তার প্রধান মদদদাতা ও অর্থ যোগানদাতা এই আরিফুর রহমান।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত সরকারের পতনের পর নিজের পিঠ বাঁচাতে আরিফুর রহমান এখন ভোলবদল করেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হয়েও তিনি এখন নিজেকে ‘জুলাই যোদ্ধা’ বা ছাত্র-জনতার আন্দোলনের সমর্থক হিসেবে জাহির করার চেষ্টা করছেন। তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, এটি তার স্রেফ একটি কৌশল যাতে তিনি তার অবৈধ চোরাচালান ব্যবসা এবং সভাপতির পদটি ধরে রাখতে পারেন।

সম্প্রতি বিটিআরসি কার্যালয়ে হামলা এবং চট্টগ্রামে বৈধ মোবাইল দোকানগুলোতে মব সৃষ্টি করে ভাঙচুর চালানোর নেপথ্যে আরিফুর রহমানের পরোক্ষ হাত রয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। তার নেতৃত্বাধীন ‘মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতি’ মূলত চোরাচালানকৃত ফোনের বাজারজাতকরণ নিশ্চিত করে। এনইআইআর পুরোপুরি কার্যকর হলে তার এই হাজার কোটি টাকার কালো ব্যবসা ধসে পড়বে, আর সেই আতঙ্ক থেকেই তিনি এখন সাধারণ ব্যবসায়ীদের উসকে দিচ্ছেন।

রিয়াজউদ্দিন বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আরিফুর রহমান সাহেব আওয়ামী আমলে যা ইচ্ছা তাই করেছেন। আমরা তার সিন্ডিকেটের ভয়ে তটস্থ থাকি। তিনি নিজে কোটি কোটি টাকার মালিক হলেও আমাদের মতো সাধারণ দোকানদারদের বিপদে ঠেলে দিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরিফুর রহমানের সম্পদের উৎস এবং তার আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্ক নিয়ে পুনরায় তদন্ত শুরু করেছে। বিশেষ করে ভারত ও দুবাই থেকে আসা ‘রিফারবিশড আইফোন’ সিন্ডিকেটে তার ভূমিকার বিষয়টি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আরিফুর রহমান

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা
নির্বাচিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১ ঘণ্টায় শতভাগ চার্জ হবে এই স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১ ঘণ্টায় শতভাগ চার্জ হবে এই স্মার্টফোন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
প্রযুক্তি সংবাদ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার

ফেসবুক হতে পারে শিশু পর্নোগ্রাফির মঞ্চ
নির্বাচিত

ফেসবুক হতে পারে শিশু পর্নোগ্রাফির মঞ্চ

চিপ সঙ্কটে স্থবির ক্যামেরা উৎপাদন, ভুক্তভোগী এবার সনি
নির্বাচিত

চিপ সঙ্কটে স্থবির ক্যামেরা উৎপাদন, ভুক্তভোগী এবার সনি

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!

Load More

ট্রেন্ডিং টপিক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 January 2026

চট্টগ্রামের ‘গ্রে-মার্কেট’ সম্রাট আরিফুর রহমান; স্বর্ণ ও মোবাইল চোরাচালানে আওয়ামী ছত্রছায়ায় বিশাল সাম্রাজ্য

Techzoom.TV |
TechzoomTV