Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিসি ক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
শাওমি কম দামে সিসি ক্যামেরা আনল
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

এসব কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে ছয়টি সিসি ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে।

২০ জানুয়ারি, মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো কেন্দ্রে সিসিটিভি আছে জানিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র— এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে ইতোমধ্যেই সিসিটিভি আছে। মানে আগে থেকেই এই কেন্দ্রগুলোতে সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাটা ব্যয় হবে মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার জন্য।

আজাদ মজুমদার বলেন, প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা থাকবে। এর বাইরে যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতোমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরেসোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হয়েছে গাজীপুর জেলায়। সরকারের পক্ষ থেকে এ জেলায় ৯৩৫টি কেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিসি ক্যামেরা

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা
নির্বাচিত

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং

১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাতে আসছে রেডমি নোট ১১ই প্রো
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাতে আসছে রেডমি নোট ১১ই প্রো

আইসিটি বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের লুটপাটের টাকা ফিরিয়ে আনার দাবি
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের লুটপাটের টাকা ফিরিয়ে আনার দাবি

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

নির্বাচিত

ঝুঁকছে অ্যাপলের সরবরাহকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জানুয়ারি ২০২৬

সিসি ক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বিশেষ বরাদ্দ

Techzoom.TV |
TechzoomTV