Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টারে ব্যবহৃত চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল। সম্প্রতি কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয় ও মুনাফার যে পূর্বাভাস দিয়েছে, তা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক কম। পূর্বাভাসে উঠে আসা প্রত্যাশা পূরণ না হওয়ায় ইন্টেলের শেয়ারদর কমেছে ১৩ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, ইন্টেলের বর্তমান পরিস্থিতি চিপ বাজারের অস্থিরতাকে স্পষ্ট করে তুলছে। কোম্পানিটির নিজস্ব কারখানা থাকা সত্ত্বেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছে না।

বিনিয়োগকারীদের উদ্দেশে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু তান বলেন, ‘বর্তমানে বাজারের চাহিদা পুরোপুরি মেটাতে না পারাটা আমাদের জন্য হতাশাজনক। আমাদের কারখানাগুলো এখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় চললেও এআই ডাটা সেন্টারের জন্য প্রয়োজনীয় সার্ভার চিপের (সিপিইউ) যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, ইন্টেল তা সময়মতো সরবরাহ করতে পারছে না।’

ইন্টেলের প্রধান আর্থিক কর্মকর্তা ডেভিড জিন্সনার বলেন, ‘পুরনো নেটওয়ার্কিং ব্যবস্থা উন্নত করতে গিয়ে হঠাৎ করেই এআই-নির্ভর শক্তিশালী চিপের ব্যাপক চাহিদার কথা জানিয়েছে অনেক ক্লাউড কম্পিউটিং কোম্পানি। আকস্মিক এ পরিস্থিতির জন্য ইন্টেল প্রস্তুত ছিল না। ফলে ডাটা সেন্টারে চিপ বিক্রির বড় সুযোগ হাতছাড়া হচ্ছে কোম্পানিটির।’

বর্তমানে ডাটা সেন্টারগুলোয় এনভিডিয়ার গ্র্যাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পাশাপাশি ইন্টেলের তৈরি সাধারণ সার্ভার চিপও ব্যবহার করা হয়। তবে নিজস্ব কারখানা থাকা সত্ত্বেও দ্রুত চিপের ধরন পরিবর্তন করতে পারছে না ইন্টেল। কারণ একটি নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা ও সিদ্ধান্ত কয়েক বছর আগেই নিতে হয়। বর্তমানে কোম্পানিটির পরবর্তী প্রজন্মের ‘প্যান্থার লেক’ পিসি চিপ ও ‘১৮এ’ নামক নতুন উৎপাদন প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন এ প্রযুক্তিতে ত্রুটিমুক্ত বা ব্যবহারের উপযোগী চিপ তৈরির হার এখনো প্রত্যাশার চেয়ে কম।

চিপের বাজারে ইন্টেল এখন দুই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। একদিকে তারা ডাটা সেন্টারের প্রয়োজনীয় চিপ সময়মতো সরবরাহ করতে পারছে না। অন্যদিকে ব্যক্তিগত কম্পিউটার বা পিসির বাজারে এএমডি ও আর্মের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর কাছে ব্যবসা হারাচ্ছে তারা। পাশাপাশি বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকট চলায় পিসির দাম বেড়ে গেছে, যা ইন্টেলের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিনিয়োগকারীরা আশা করছেন, ব্যবসায়িক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ইন্টেল যেসব নতুন কৌশল নিয়েছে, তা দীর্ঘমেয়াদে কাজে আসবে। বিশেষ করে তাদের পরবর্তী প্রজন্মের ‘১৪এ’ নামক চিপ উৎপাদন প্রযুক্তির জন্য বড় কোনো গ্রাহক পাওয়া গেলে কোম্পানির আর্থিক অবস্থা আবার শক্তিশালী হবে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, চিপ সরবরাহের বর্তমান সংকটের কারণে ইন্টেলের ব্যবসায়িক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড
প্রযুক্তি সংবাদ

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি
নির্বাচিত

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি

যেসব পরিবর্তন আসছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে
নির্বাচিত

যেসব পরিবর্তন আসছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে

৬জি’র গতি হবে ৫জি’র চেয়ে ৮ হাজার গুণ বেশি
নির্বাচিত

৫জি এখন বাস্তব, গতি ১.৫ গিগাবাইট

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন
প্রযুক্তি সংবাদ

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
প্রযুক্তি সংবাদ

ঈদে গ্রামে গিয়ে ফোনের ইন্টারনেট স্লো, গতি বাড়ানোর উপায় জানুন

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সোশ্যাল মিডিয়া

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নির্বাচিত

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জানুয়ারি ২০২৬

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix