Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরাই মোবাইলের আইএমইআই বদল, একাধিক চক্রের সন্ধান: ডিবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 January 2026
চোরাই মোবাইলের আইএমইআই বদল, একাধিক চক্রের সন্ধান: ডিবি
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে সাইবার অপরাধীদের কাছে বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির সাইবার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের ঘটনা নজরে আসছে, যা সন্দেহের কারণ হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে মো. আসাদুজ্জামান (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব-ভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম গুলিস্তান পাতাল মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে দোকান থেকে আইএমইআই কেটে ফেলা পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আইএমইআই পরিবর্তনের জন্য জমা রাখা আরও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিসি নাসের রিকাবদার জানান, অভিযানে এমন দুটি সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা সম্ভব। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আইএমইআই পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ওই দোকানের একজন কর্মচারী এবং দোকানে বসেই সফটওয়্যারের মাধ্যমে এই অবৈধ কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, প্রাথমিক তদন্তে আরও অন্তত ৮ থেকে ১০টি দোকানের তথ্য পাওয়া গেছে, যেখানে একই ধরনের কার্যক্রম চলছে। দোকানগুলো বন্ধ থাকায় তাৎক্ষণিক অভিযান সম্ভব না হলেও শিগগিরই ব্যাপক অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গুলিস্তানকেন্দ্রিক চোরাই মোবাইল সিন্ডিকেট সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিসি নাসের বলেন, গত এক মাসে এএসপি মাহমুদের নেতৃত্বে একাধিক অভিযানে ফুটপাত থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। সেগুলো পরীক্ষা করে আইএমইআই সংক্রান্ত অসঙ্গতি পাওয়া যায়, যা থেকে এই চক্রের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও বলেন, চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করা হলে প্রকৃত মালিক আর সেই ফোন শনাক্ত করতে পারেন না।

এতে অপরাধীরা নির্বিঘ্নে এসব মোবাইল বিক্রি ও ব্যবহার করতে পারে। ডিবি সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, জনগণের স্বার্থে এবং দেশের মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মোবাইল ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শীতকালীন ভ্রমণে ছাড় দিচ্ছে বিডিটিকেটস
ছাড় ও অফার

শীতকালীন ভ্রমণে ছাড় দিচ্ছে বিডিটিকেটস

প্রস্তাবিত বাজেট দেশীয় লিফট শিল্প বিকাশে সহায়ক
প্রযুক্তি সংবাদ

প্রস্তাবিত বাজেট দেশীয় লিফট শিল্প বিকাশে সহায়ক

ডিজিটাল সিগনেচার আসছে প্রতারণা ঠেকাতে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সিগনেচার আসছে প্রতারণা ঠেকাতে: ফয়েজ আহমদ তৈয়্যব

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 January 2026

চোরাই মোবাইলের আইএমইআই বদল, একাধিক চক্রের সন্ধান: ডিবি

Techzoom.TV |
TechzoomTV